Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক জলবায়ু মোকাবেলায় উন্নত বিশ্বকে আরও বেশি অবদান রাখার আহ্বান প্রধানমন্ত্রীর
আন্তর্জাতিক জাতীয় স্লাইডার

জলবায়ু মোকাবেলায় উন্নত বিশ্বকে আরও বেশি অবদান রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

By জুমবাংলা নিউজ ডেস্কJanuary 29, 20202 Mins Read
শেখ হাসিনা
ফাইল ছবি

জুমবাংলা ডেস্ক: জলবায়ু পরিবর্তনের জন্য ঝুঁকিপূর্ণ দেশগুলোকে যথাযথ উপায়ে সহায়তায় উন্নত দেশ ও উন্নয়ন অংশীদারদের আরও বেশি অবদান রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, কেবল প্রতিশ্রুতিতে সীমাবদ্ধ থাকলে হবে না। খবর ইউএনবি’র।

প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা জলবায়ু পরিবর্তন সংক্রান্ত সমস্যা মোকাবেলায় বিভিন্ন কর্মসূচি গ্রহণের সাথে সাথে অনেক প্রতিশ্রুতিও পেয়ে থাকি। কিন্তু তারা (উন্নত দেশ ও উন্নয়ন অংশীদার) যে প্রতিশ্রুতি দেয় সেভাবে তা পূরণ করে না।’

বুধবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ উন্নয়ন ফোরাম-২০২০ এর উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বলেন, উন্নত দেশ ও উন্নয়ন অংশীদাররা তাদের প্রতিশ্রুতি যথাযথভাবে পালন না করায় জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশ সরকার এক্ষেত্রে একটি ট্রাস্ট ফান্ড গঠন করেছে।

Advertisement

‘আমরা আমাদের নিজস্ব অর্থ দিয়ে তহবিল গঠন করেছি। আমরা এখানে খুব অল্প অর্থ সহায়তা হিসেবে পেয়ে থাকি,’ যোগ করেন তিনি।

শেখ হাসিনা উন্নত দেশ ও উন্নয়ন অংশীদারদের বাংলাদেশের মতো জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলোকে সহায়তায় আরও এগিয়ে আসার আহ্বান জানান।

জলবায়ু পরিবর্তনের জন্য বাংলাদেশ দায়ী না হলেও ক্ষতিগ্রস্থ হতে চলেছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এজন্য আরও সহায়তা প্রয়োজন। তবে তা শুধু বাংলাদেশের নয়, জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা ছোট ছোট দ্বীপপুঞ্জ এবং অন্যান্য দেশসমূহের জন্য এই সহায়তার প্রয়োজন। যারা জলবায়ু পরিবর্তনের জন্য সবচেয়ে বেশি দায়বদ্ধ তাদের সর্বাধিক অবদান রাখা উচিত।

প্রধানমন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব থেকে বাংলাদেশকে বাঁচাতে সরকার ডেল্টা পরিকল্পনা ২১০০ প্রণয়ন করেছে এবং তার বাস্তবায়ন শুরু করেছে।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল, জাপানের সহায়তা সংস্থা জাইকার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ড. জুনিচি ইয়ামদা, বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া বিষয়ক ভাইস প্রেসিডেন্ট হার্টউইগ স্ক্যাফার, এশিয় উন্নয়ন ব্যাংকের (অপারেশন-১) ভাইস প্রেসিডেন্ট শিজেন চেন, বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের আবাসিক প্রতিনিধি মিয়া সেপ্পো ও অর্থণৈতিক বিভাগের সচিব মনোয়ার আহমেদ প্রমুখ।

fXinmwalink@tg
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
পাকিস্তানি নারী গোয়েন্দা

পাকিস্তানি নারী গোয়েন্দার ‘হানিট্র্যাপে’ ভারতীয় বিমানবাহিনীর পাইলট

August 8, 2026
mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

August 3, 2026
News

লন্ডনের আকাশে রহস্যময় চাকতি দেখলেন পাইলট

August 3, 2026

Latest News

পাকিস্তানি নারী গোয়েন্দা

পাকিস্তানি নারী গোয়েন্দার ‘হানিট্র্যাপে’ ভারতীয় বিমানবাহিনীর পাইলট

mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

News

লন্ডনের আকাশে রহস্যময় চাকতি দেখলেন পাইলট

Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

Harano

হারিয়ে যাওয়া বান্ধবীকে খুঁজতে শহরজুড়ে পোস্টার

টেলিগ্রাম প্রতিষ্ঠাতা

সন্ত্রাসী কাজে সহায়তা, টেলিগ্রাম প্রতিষ্ঠাতা দুরভকে খুঁজছে রাশিয়া

রাজস্ব

নগদ থেকে সাড়ে ১৮ কোটি টাকার রাজস্ব পেল ডাক বিভাগ

nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa