Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় জলাবদ্ধতা ‘শিগগিরই’ সমাধানে তাপসের মহাপরিকল্পনার প্রতিশ্রুতি
জাতীয়

জলাবদ্ধতা ‘শিগগিরই’ সমাধানে তাপসের মহাপরিকল্পনার প্রতিশ্রুতি

By জুমবাংলা নিউজ ডেস্কJuly 3, 20202 Mins Read
জলাবদ্ধতা ‘শিগগিরই’ সমাধানে তাপসের মহাপরিকল্পনার প্রতিশ্রুতি
ফাইল ছবি
Advertisement

মাসউদুল হক, ইউএনবি: বর্ষা মৌসুম আগমনের সাথে সাথে রাজধানীজুড়ে জলাবদ্ধতার পরিচিত রূপ ফিরে আসার লক্ষণ দেখা যাচ্ছে। তবে জলাবদ্ধতা দূরীকরণে বদ্ধপরিকর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস।

ইউএনবির সাথে এক সাক্ষাৎকারে তিনি নগর ব্যবস্থাপনার নানা রূপরেখা তুলে ধরে জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধানে কাজ চলছে বলে জানান।

বিশিষ্ট পরিকল্পনাকারীদের একটি বড় দল জলাবদ্ধতা দূরীকরণের জন্য এক মহাপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন করবে উল্লেখ করে তাপস বলেন, ‘আমরা বর্ষাকালে ডিএসসিসিতে জলাবদ্ধতা সমস্যার একটি স্থায়ী সমাধানের চেষ্টা করছি। আমাদের সাথে কর্মরত নগর পরিকল্পনাকারীদের কর্মপরিকল্পনা প্রণয়নের জন্য নির্দেশনা দেয়া হয়েছে।’

তিনি জানান, সিটি করপোরেশন এলাকায় অনেকগুলো জলাশয় ভরাট করা হলেও, কিছু কিছু এখনও উদ্ধারযোগ্য রয়েছে।

‘যেসব খাল এবং জলাধারগুলো এখনও টিকে আছে আমরা যদি সেগুলোর পানি প্রবাহ ঠিক রাখতে পারি এবং সঠিকভাবে পরিষ্কার করার পাশাপাশি সেগুলো দীর্ঘমেয়াদে সংরক্ষণ নিশ্চিত করতে পারি, তাহলে তা আমাদের জলাবদ্ধতা হ্রাস করতে সহায়তা করবে,’ যোগ করেন তাপস।

বিভিন্ন জলাশয় পুনরুদ্ধারের জন্য ডিএসসিসি সেগুলো চিহ্নিত করে কাজ শুরু করছে। তবে এর মধ্যে কয়েকটি জলাশয় বিভিন্ন প্রতিষ্ঠানের দখলে রয়েছে বলেও উল্লেখ করেন ডিএসসিসি মেয়র।

তিনি বলেন, ‘দখল হয়ে যাওয়া খাল ও জলাশয়গুলোর নিয়ন্ত্রণ ফিরিয়ে আনতে আমরা আইনি প্রস্তুতি নিচ্ছি এবং এরপর সেগুলো আমরা পরিষ্কার রাখব। আমরা লক্ষ্য করেছি যে বাইরের বেশির ভাগ সংস্থাই কোনো জবাবদিহি ছাড়া কাজ করে।’

জলাশয়গুলো সঠিকভাবে পরিষ্কার করা গেলে ঢাকার জলাবদ্ধতা ৭০ শতাংশ হ্রাস করা যাবে বলে দাবি করে তাপস জানান, ডিএসসিসি শিগগিরই পুরাতন বুড়িগঙ্গা চ্যানেল উদ্ধার প্রকল্প গ্রহণ করবে।

বর্জ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে সিটি করপোরেশন ব্যাপক পরিবর্তনের মধ্য দিয়ে চলছে বলেও জানান মেয়র। ডিএসসিসির ৭৫টি ওয়ার্ডে বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্র নির্মিত হবে বলে নিশ্চিত করেন তিনি।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
BAri

বিসিএসে ১০০ নম্বরের মৌখিক পরীক্ষা পদ্ধতি বহাল থাকবে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

June 21, 2026
বজ্রসহ ঝড়

রাত ১টার মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে বজ্রসহ ঝড়ের শঙ্কা

June 21, 2026
ডিবি হেফাজতে এমপিপুত্র খায়রুল

ডিবি হেফাজতে এমপিপুত্র খায়রুল

June 21, 2026

Latest News

BAri

বিসিএসে ১০০ নম্বরের মৌখিক পরীক্ষা পদ্ধতি বহাল থাকবে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

বজ্রসহ ঝড়

রাত ১টার মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে বজ্রসহ ঝড়ের শঙ্কা

ডিবি হেফাজতে এমপিপুত্র খায়রুল

ডিবি হেফাজতে এমপিপুত্র খায়রুল

Ad

অসহায় মানুষদের সেবা নিশ্চিতে ফি বাড়ছে আইনজীবীদের : আইনমন্ত্রী

ফৌজদারি বিচার

ফৌজদারি বিচার ব্যবস্থায় দণ্ড নির্ধারণে নতুন উদ্যোগ

Mamla

সুনামগঞ্জ ও কুমিল্লায় ৩ সহকারী প্রসিকিউটরের নিয়োগ বাতিল

নবীন নৌ কর্মকর্তারা

দেশের সুরক্ষায় সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত নবীন নৌ কর্মকর্তারা

মিডওয়াইফ নিয়োগ

১ লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার

ডিএমপি

ডিএমপির দুই ডিসি পদে পরিবর্তন

এনসিপি এমপি

প্রধানমন্ত্রীকে নিয়ে এনসিপি এমপির বক্তব্যে উত্তপ্ত সংসদ

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa