Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় জাকিরের মরদেহ নিলেন না ২৮৬ জন স্ত্রীর একজনও
জাতীয়

জাকিরের মরদেহ নিলেন না ২৮৬ জন স্ত্রীর একজনও

By জুমবাংলা নিউজ ডেস্কJanuary 27, 20243 Mins Read

জুমবাংলা ডেস্ক : প্রতারণা করে ১৪ বছরে একে একে ২৮৬টি বিয়ে করেছিলেন লালমনিরহাটের যুবক জাকির হোসেন বেপারি (৪৩)। এরপর ২০১৯ সালে মিরপুরের এক নারীর করা ধর্ষণ মামলায় বিগত ৪ বছর ধরে কারাগারে ছিলেন তিনি।

জাকিরের মরদেহ নিলেন না ২৮৬ জন স্ত্রীর একজনও

গত শনিবার (২০ জানুয়ারি) ভোরে কারাগারে অসুস্থ হলে সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান জাকির। যুবকের মৃত্যুর পর তার মুখ দেখতে আসেনি ২৮৬ জন স্ত্রীর একজনও। এমনকি মৃত্যুর পর তার লাশ গ্রহণ করতে রাজি হননি কোনো স্ত্রী। দাফনের সময়েও দেখা যায়নি কাউকে।

কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুভাষ কুমার ঘোষ বলেন, ওই আসামিকে অন্য কারাগার থেকে চিকিৎসার জন্য কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছিল। চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে মারা যান জাকির। কারাবিধি অনুযায়ী ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

Advertisement

শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গ সূত্র জানায়, মৃত্যুর পর পুলিশের উপস্থিতিতে সুরতহাল করা হয় ওই বন্দির। এরপর তার ভাইদের উপস্থিতিতে কারা কর্তৃপক্ষের কাছে লাশ হস্তান্তর করা হয়।

দুর্গাপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড সদস্য মেহেরুল ইসলাম চৌধুরী জানান, পরিবারের সদস্যদের উপস্থিতিতে তাকে দাফন করা হয়েছে। কিন্তু সে সময় তার কোনো স্ত্রী উপস্থিত ছিলেন না।

পুলিশ ও এলাকাবাসী জানান, ২০০৫ সালে ২১ বছর বয়সে প্রথম বিয়ে করেন জাকির। এরপর প্রতারণার মাধ্যমে প্রতি মাসেই বিয়ে করতেন তিনি। বিয়ের পর কৌশলে কিংবা ভয় দেখিয়ে ওইসব নারীর কাছ থেকে হাতিয়ে নিতেন টাকা। তা দিয়ে চাকরি বা ব্যবসা ছাড়াই বিলাসী জীবনযাপন করতেন। এভাবে ২১ থেকে ৩৫ বছর বয়স পর্যন্ত মোট ১৪ বছরে প্রতারণামূলক নানা কৌশলে ধনাঢ্য পরিবারের ২৮৬ নারীকে বিয়ে করেন। একাধিক নারীর প্রতারণার মামলায় পুলিশ তাকে গ্রেপ্তার করে। জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে চাঞ্চল্যকর সব তথ্য। মৃত্যুর আগে ঢাকা কেন্দ্রীয় কারাগারেই বন্দি ছিলেন জাকির। অসুস্থ হয়ে পড়লে গত ২০ জানুয়ারি রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।

পারিবারিক সূত্রে জানা যায়, জীবদ্দশায় জাকিরের নানা প্রতারণামূলক কর্মকাণ্ডে তারা অস্বস্তিতে ছিলেন। নিজেও দীর্ঘদিন ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ রাখেননি। এলাকায় লাশ নিলে বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হওয়ার আশঙ্কায় স্বজনরা প্রথমে তাকে ঢাকায়ই দাফন করতে চেয়েছিলেন। পরে অবশ্য গ্রামে দাফন করা হয়।

দুর্গাপুর ইউনিয়নের চেয়ারম্যান আসাদুজ্জামান নান্নু জানান, জাকিরের প্রতারণা করে বিয়ের খবর এলাকায় শুনেছি। তবে সে এলাকায় বেশি আসত না। জেলখানায় থাকা অবস্থায় মারা যাওয়ার পর পরিবারের লোকজন লাশ এনে দাফন করেছে।

প্রসঙ্গত, মিরপুরের এক তরুণীর করা ধর্ষণ মামলায় (২২-১১-১৮) জাকিরকে গ্রেপ্তার করে তেজগাঁও থানা-পুলিশ। তার বিরুদ্ধে রাজধানীর তেজগাঁও থানায় আরেক মামলা করেন মণিপুরি পাড়ার একটি ছাত্রী হোস্টেলের ২৬ বছর বয়সী এক নারী। অভিযোগের ভিত্তিতে জাকির ও তার সহযোগী জায়েদা আক্তার শাপলাকে গ্রেপ্তার করে তেজগাঁও থানা-পুলিশ। পরে জাকিরকে রিমান্ডে নিলে জবানবন্দিতে পুলিশ জানতে পারে জাকির শুধু ধর্ষণ নয়, ১৪ বছরে বিয়ে করেছেন ২৮৬টি।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

August 3, 2026
Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

August 3, 2026
Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

August 2, 2026

Latest News

mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

Harano

হারিয়ে যাওয়া বান্ধবীকে খুঁজতে শহরজুড়ে পোস্টার

রাজস্ব

নগদ থেকে সাড়ে ১৮ কোটি টাকার রাজস্ব পেল ডাক বিভাগ

nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

Boni Amin

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

হাইকোর্ট

পিপলস লীগকে নিবন্ধন দেয়ার নির্দেশ হাইকোর্টের

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa