Advertisement
জুমবাংলা ডেস্ক : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বৈধ প্রার্থীদের প্রার্থিতা প্রত্যাহার শেষ দিনে ঢাকা রিটার্নিং অফিসারের কার্যালয়ে মোট ১২ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। এর মধ্যে রয়েছে জাকের পার্টির ১০ জনসহ বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের একজন এবং ইসলামী ঐক্যজোটের একজন।

রবিবার (১৭ ডিসেম্বর) সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত এই ১২ জন প্রত্যাহার করেন।

ঢাকা-১১ আসনে জাকের পার্টির মাসুদ রানা, ঢাকা-১৬ আসনে আমিনুল ইসলাম, ঢাকা-১৫ আসনে মইনুল ইসলাম, ঢাকা-৭ আসনে বিপ্লব চন্দ্র বণিক, ঢাকা-৮ আসনে নজরুল ইসলাম লিটন, ঢাকা-৯ আসনে মফিজুল্লাহ।

এছাড়াও ঢাকা-১২ আসনে হুমায়ুন কবির, ঢাকা-১০ আসনে মোঃ হুমায়ুন কবির, ঢাকা-৪ আসনে রবিউল ইসলাম ও ঢাকা-১৪ আসনে জাকির হোসেন, ঢাকা-১৭ আসনে বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের নাজমুন নাহার ও ঢাকা-৯ আসনে ইসলামী ঐক্যজোটের লোকমান হোসেন মনোনয়ন পত্র প্রত্যাহার করেন।

নির্দিষ্ট সংখ্যক আসনে থাকবে না নৌকার প্রার্থী : কাদের

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Bhuiyan Md Tomal is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He works to ensure accuracy, clarity, and consistency in published content for digital audiences. His approach reflects a commitment to responsible journalism and quality reporting.