পদ্মা সেতুর জাজিরা প্রান্তে অ্যাম্বুলেন্স-ট্রাক সংঘর্ষে ৬ জনের মৃত্যু
জুমবাংলা ডেস্ক : পদ্মা সেতুর জাজিরা প্রান্তে অ্যাম্বুলেন্স-ট্রাক সংঘর্ষে ছয়জনের মৃত্যু হয়েছে। নিহতদের পরিচিয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

Advertisement
মঙ্গলবার (১৭ জানুয়ারি) ভোরে জাজিরা প্রান্তে টোল প্লাজার সামনে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, নিহতরা সবাই অ্যাম্বুলেন্সের যাত্রী। তাদের মরদেহ জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে।
পদ্মা সেতু দক্ষিণ থানা এসআই সুরুজ উদ্দিন আহমেদ সংবাদমাধ্যমকে বলেন, অ্যাম্বুলেন্সটি রোগী ও তাদের স্বজনদের নিয়ে বরিশাল থেকে ঢাকায় আসছিল। জাজিরা প্রান্তের এক্সপ্রেসওয়ে নাউডোবা ব্রিজ এলাকায় অ্যাম্বুলেন্সটি একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই নারীসহ ছয় জন নিহত হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



