
Advertisement
আজ বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) জাতীয় পার্টি বনানী অফিস মিলনায়তনে এ সব কথা বলেন দলের চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের।
তিনি বলেন, আমরা আশা করবো এই ধরনের কার্যক্রম গ্রহণ করার আগে প্রয়োজনীয় যাচাই-বাছাই করা হবে। রাজাকার তালিকা যেন হয় তথ্য ভিত্তিক। কোন রকম ব্যক্তিগত, গোষ্ঠিগত এবং দলগত স্বার্থ বিবেচনায় যেন রাজাকার তালিকা করা না হয়। এই তালিকা যেন পরবর্তী প্রজন্মের জন্য ঐতিহাসিক দলিল হয়।
এ সময় উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির মহাসচিব ও বিরোধী দলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা, প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা, সুনীল শুভ রায়, এস.এম. ফয়সল চিশতী, লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী, অ্যাড. রেজাউল ইসলাম ভূঁইয়া প্রমুখ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



