Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home জাতিসংঘে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী
আন্তর্জাতিক জাতীয় স্লাইডার

জাতিসংঘে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

By Hasan MajorSeptember 24, 20212 Mins Read
ফাইল ছবি
Advertisement

জুমবাংলা ডেস্ক: জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনে আজ (২৪ সেপ্টেম্বর) ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জাতিসংঘের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, নিউইয়র্কে স্থানীয় সময় শুক্রবার সকাল ৯টায় (বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা) সাধারণ অধিবেশনের চতুর্থ দিনের ভাষণ পর্ব শুরু হওয়ার কথা রয়েছে।

দিনের শুরুতে ভাষণ দেবেন সাইপ্রাসের প্রেসিডেন্ট নিকোস আনাস্তাসিয়াদেস। জার্মানির প্রেসিডেন্ট ফ্রাঙ্ক ওয়াল্টার স্টেইনমেইর এবং ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসসহ আট জনের ভাষণের পর বিশ্বমঞ্চে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জাতিসংঘের নির্দেশনা অনুযায়ী, প্রত্যেক দেশের নেতা ১৫ মিনিট করে সময় পাবেন। ফলে বাংলাদেশ সময় শুক্রবার রাত ৯টার পরই ভাষণ দেওয়ার কথা প্রধানমন্ত্রী শেখ হাসিনার। জাতিসংঘের সাধারণ পরিষদে দেওয়া বাংলাদেশের জাতির জনক শেখ মুজিবর রহমানের প্রথম বাংলা ভাষণকে অনুসরণ করে বাংলা ভাষায় এই ভাষণটি দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী হিসেবে জাতিসংঘের সাধারণ পরিষদে এটি হবে তাঁর ১৮তম ভাষণ। ১৯৯৬ সালে প্রথমবার তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর প্রথম জাতিসংঘে ভাষণ দেন।

সাধারণ অধিবেশনের ভাষণে রোহিঙ্গা প্রত্যাবাসন তরান্বিত করা, কোভিড টিকা নিয়ে বিভাজন দূর করা, ক্ষুধা ও দারিদ্র দূরীকরণ এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বিশ্বকে আরও সক্রিয় হওয়াসহ গুরুত্বপূর্ণ বিষয়ে আলোকপাত করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এদিন অধিবেশনের দ্বিতীয় ভাগে ভাষণ দেবেন জাপানের প্রধানমন্ত্রী সুগা ইয়োশিহিদে, নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন, পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন, কুয়েতের প্রধানমন্ত্রী শেখ সাবাহ খালেদ আল-হামাদ আল-সাবাহসহ অন্যান্য দেশের রাষ্ট্রপ্রধানেরা।

সরকারি সফরনামা অনুযায়ী আজই নিউইয়র্কে প্রধানমন্ত্রীর শেষ দিন। জাতিসংঘ অধিবেশন এবং নিউইয়র্কে অন্যান্য অনুষ্ঠানে অংশগ্রহণের পর প্রধানমন্ত্রীর আগামীকাল শনিবার (২৫ সেপ্টেম্বর) থেকে বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) পর্যন্ত ওয়াশিংটন ডিসি সফরের কথা রয়েছে।

যুক্তরাষ্ট্র সফর শেষে শেখ হাসিনা ৩০ সেপ্টেম্বর ওয়াশিংটন থেকে ঢাকার উদ্দেশে রওনা হবেন এবং হেলসিঙ্কিতে যাত্রা বিরতির পর ১ অক্টোবর দেশে ফিরবেন

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Hasan Major
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Md. Mahmudul Hasan, widely known as Hasan Major, serves as Editor-in-Chief of Zoom Bangla. With 15 years of experience in journalism, he directs the newsroom’s editorial strategy and content standards. His expertise spans political, national, and international reporting. Under his leadership, Zoom Bangla delivers accurate, balanced, and in-depth news coverage that reflects both breaking developments and analytical insight.

Related Posts
ইনকাম ট্যাক্স

ইনকাম ট্যাক্স সম্পর্কে যে বিষয়গুলো জানা থাকা দরকার

February 3, 2026
বাংলাদেশি ও রোহিঙ্গা

এআই দিয়ে বাংলাদেশি ও রোহিঙ্গা খুঁজবে ভারত

February 2, 2026
জামায়াত আমির

আগে মায়ের মর্যাদা, তারপর ফ্যামিলি কার্ড : জামায়াত আমির

February 2, 2026
Latest News
ইনকাম ট্যাক্স

ইনকাম ট্যাক্স সম্পর্কে যে বিষয়গুলো জানা থাকা দরকার

বাংলাদেশি ও রোহিঙ্গা

এআই দিয়ে বাংলাদেশি ও রোহিঙ্গা খুঁজবে ভারত

জামায়াত আমির

আগে মায়ের মর্যাদা, তারপর ফ্যামিলি কার্ড : জামায়াত আমির

বিসিএসে বিশেষ নির্দেশনা

রিপিট ক্যাডার ঠেকাতে ৪৬তম বিসিএসে বিশেষ নির্দেশনা

১০ টাকার নোট

বাজারে আসছে জুলাই গ্রাফিতির নতুন ১০ টাকার নোট

BIMan

স্ত্রীসহ গ্রেফতার বিমান বাংলাদেশের এমডি

হটলাইন চালু ডিএমপির

নির্বাচন ঘিরে হটলাইন চালু ডিএমপির, অভিযোগ জানাতে অনুরোধ

নির্বাচন

১২ তারিখ সকালের আগে বলা যাচ্ছে না নির্বাচন হবে কি না : রেজাউল করিম

আসিফ নজরুল

অভিবাসীদের অধিকার রক্ষায় যৌথ উদ্যোগের আহ্বান উপদেষ্টা আসিফ নজরুলের

মমতা

দিল্লিতে যে হুশিয়ারি দিলেন মমতা

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.