Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home জাতীয় জাতিসংঘে রোহিঙ্গা রেজুলেশনে বৈশ্বিক সমর্থন চায় বাংলাদেশ
আন্তর্জাতিক জাতীয়

জাতিসংঘে রোহিঙ্গা রেজুলেশনে বৈশ্বিক সমর্থন চায় বাংলাদেশ

By জুমবাংলা নিউজ ডেস্কনভেম্বর 11, 20192 Mins Read
ভারতে নিযুক্ত বাংলাদেশের বিদায়ী হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী সোমবার নয়াদিল্লিতে বিদেশি কূটনীতিকদের ব্রিফ করেন। সৌজন্য ছবি
Advertisement

জুমবাংলা ডেস্ক: মিয়ানমারে রোহিঙ্গা মুসলিমদের মানবাধিকার লঙ্ঘন বিষয়ক রেজুলেশনের জন্য সোমবার আন্তর্জাতিক সমর্থন চেয়েছেন ভারতে নিযুক্ত বাংলাদেশের বিদায়ী হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী। খবর ইউএনবি’র।

‘মিয়ানমারে রোহিঙ্গা মুসলিম ও অন্যান্য সংখ্যালঘুদের মানবাধিকার পরিস্থিতি’ শীর্ষক এ রেজুলেশনটি যৌথভাবে এনেছে ইসলামিক সহযোগিতা সংস্থা (ওআইসি) ও ইউরোপিয়ান ইউনিয়ন (ইইউ)।

এটি টানা তৃতীয় বছরের মতো গ্রহণের জন্য জাতিসংঘ সাধারণ পরিষদের তৃতীয় কমিটির চলমান অধিবেশনে ১৪ নভেম্বর উত্থাপন করা হবে।

গত দুই বছর এটি জাতিসংঘ সদস্য রাষ্ট্রগুলোর অভিভূত সমর্থন পেয়েছিল বলে নয়াদিল্লির বাংলাদেশ হাইকমিশন জানিয়েছে।

সোমবার কূটনীতিকদের ব্রিফিংয়ে সৈয়দ মোয়াজ্জেম আলী বলেন, মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত ১০ লাখের অধিক রোহিঙ্গাকে বাংলাদেশ দীর্ঘদিন ধরে আশ্রয় দিয়ে রেখেছে।

নয়াদিল্লি ভিত্তিক মিশন প্রধানসহ প্রায় ৪৫ বিদেশি কূটনীতিক এ ব্রিফিংয়ে যোগ দেন। তারা নিজ দেশের হয়ে বর্তমানে বাংলাদেশেও দায়িত্বে সংযুক্ত আছেন।

হাইকমিশনার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৭ সালে রোহিঙ্গাদের সর্বশেষ ঢলের সময় শুধুমাত্র মানবিক বিবেচনায় সীমান্ত খুলে দিয়েছিলেন।

মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ ও টেকসই প্রত্যাবাসন ও পুনঃপ্রতিষ্ঠার আহ্বান জানিয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের সর্বশেষ অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উত্থাপন করা চার দফার প্রসঙ্গটি উল্লেখ করেন তিনি।

হাইকমিশনে আয়োজিত ব্রিফিংয়ে মোয়াজ্জেম আলী বলেন, ‘আমরা বিশ্বাস করি যে এ চার দফা পরিকল্পনার ভিত্তিতে মিয়ানমারের ওপর অব্যাহত ও টেকসই আন্তর্জাতিক চাপ সমস্যার দীর্ঘমেয়াদী সমাধানে অনুঘটক হিসেবে কাজ করবে।’

শেখ হাসিনার প্রস্তাবনার উদ্ধৃতি দিয়ে হাইকমিশনার বলেন, রোহিঙ্গা সমস্যার মূল কারণগুলোর যাতে সমাধান হয় এবং রোহিঙ্গাদের বিরুদ্ধে হওয়া মানবাধিকার লঙ্ঘন ও অন্যান্য নৃশংসতা ও অপরাধের যাতে জবাবদিহি আদায় হয় তা আন্তর্জাতিক সম্প্রদায়কে অবশ্যই নিশ্চিত করতে হবে।

এদিকে, সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিমদের বিরুদ্ধে পরিচালিত অভিযানে গণহত্যা চালানোর অভিযোগে সোমবার মিয়ানমারের নামে জাতিসংঘের সর্বোচ্চ আদালতে মামলা করেছে গাম্বিয়া।

গাম্বিয়ার আইনজীবীরা এক বিবৃতিতে জানিয়েছেন, এ মামলায় মিয়ানমারের গণহত্যার আচরণ অবিলম্বে বন্ধ করার ব্যবস্থা বিষয়ে আন্তর্জাতিক বিচার আদালতকে জরুরিভাবে আদেশ দেয়ারও আহ্বান জানানো হয়েছে।

ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) পক্ষে গাম্বিয়া এ মামলা করেছে বলে এপির খবরে জানানো হয়েছে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
প্রধানমন্ত্রী

কৃষি ও কৃষকদের নিয়ে সরকারের পদক্ষেপ তুলে ধরলেন প্রধানমন্ত্রী

জুন 17, 2026
বিএনপির বহিষ্কৃত নেতা

ইমামতি রেখে পালিয়ে যাওয়া বিএনপির বহিষ্কৃত নেতা পুনরায় গ্রেফতার

জুন 17, 2026
প্রধানমন্ত্রী

এক বছরের মধ্যে সব নারী চা শ্রমিক পাবেন ফ্যামিলি কার্ড : প্রধানমন্ত্রী

জুন 17, 2026
Latest News
প্রধানমন্ত্রী

কৃষি ও কৃষকদের নিয়ে সরকারের পদক্ষেপ তুলে ধরলেন প্রধানমন্ত্রী

বিএনপির বহিষ্কৃত নেতা

ইমামতি রেখে পালিয়ে যাওয়া বিএনপির বহিষ্কৃত নেতা পুনরায় গ্রেফতার

প্রধানমন্ত্রী

এক বছরের মধ্যে সব নারী চা শ্রমিক পাবেন ফ্যামিলি কার্ড : প্রধানমন্ত্রী

ফিটনেস

পদ্মায় ডুবে যাওয়া বাসটির ফিটনেস, ট্যাক্স টোকেন ও রুট পারমিটের মেয়াদ ছিল শেষ

Kadim

দুই ভাইয়ের এক স্ত্রী! জোরপূর্বক বিবাহ ও নির্যাতন

অভিবাসী

একদিনে ৭১০ অভিবাসীর আগমন, ইংলিশ চ্যানেল পাড়ি নিয়ে নতুন চাপে যুক্তরাজ্য

প্রধানমন্ত্রী তারেক রহমান

জনগণের টাকা পাচার হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী

আবহাওয়ার খবর বৃষ্টির

আবহাওয়ার খবর বৃষ্টির: সারাদেশে বজ্রসহ বৃষ্টির আভাস, তাপপ্রবাহও থাকছে কিছু জেলায়

জার্মানি

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী জার্মানি

শিক্ষা মন্ত্রণালয়

মাদ্রাসা শিক্ষকদের বেতন-ভাতা নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের নতুন বার্তা

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa