Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home স্লাইডার জাতিসংঘ অধিবেশনের ফাঁকে ইউনূস-মোদির বৈঠক হচ্ছে না
আন্তর্জাতিক জাতীয় স্লাইডার

জাতিসংঘ অধিবেশনের ফাঁকে ইউনূস-মোদির বৈঠক হচ্ছে না

By Hasan MajorSeptember 19, 2024Updated:September 19, 20242 Mins Read

জাতিসংঘ অধিবেশনের ফাঁকে ইউনূস-মোদির বৈঠক হচ্ছে না

Advertisement
জুমবাংলা ডেস্ক : যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মাঝে কোনও বৈঠক হবে না।

আগামী সপ্তাহে জাতিসংঘের সাধারণ সভায় যোগ দিতে নিউ ইয়র্ক যাচ্ছেন নরেন্দ্র মোদি এবং ড. মুহাম্মদ ইউনূস। তবে, একাধিক রাষ্ট্রনেতার সঙ্গে বৈঠক করার কথা থাকলেও, মোদি ও ইউনূসের মধ্যে কোনো দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে না। খবর আনন্দবাজার পত্রিকা ও হিন্দুস্থান টাইমসের।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র অনুযায়ী, আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনসহ অন্যান্য বিশ্বনেতার সঙ্গে বৈঠক করলেও ইউনূসের সঙ্গে মোদির সাক্ষাতের কোনো পরিকল্পনা নেই।

হিন্দুস্তান টাইমসের দাবি, এই মাসের শুরুর দিকে বাংলাদেশের পক্ষ থেকে জাতিসংঘ সাধারণ পরিষদের সাইডলাইনে ড. মুহাম্মদ ইউনূস ও নরেন্দ্র মোদির মধ্যে বৈঠকের জন্য আনুষ্ঠানিক অনুরোধ করা হয়েছিল। বিষয়টি সম্পর্কে অবগত ব্যক্তিরা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে দ্বিপাক্ষিক সম্পর্কে যে টানাপোড়েন দেখা দিয়েছে তা দূর করতে সাহায্য করবে এই আশায় ঢাকা এই বৈঠকের বিষয়ে আগ্রহী।

এরই মধ্যে, শেখ হাসিনার পদত্যাগ এবং তার ভারতে অবস্থান নিয়ে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক কিছুটা অনিশ্চিত হয়ে পড়েছে। ৫ আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে চলে যান এবং এরপর থেকে তিনি সেখানেই অবস্থান করছেন।

আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনটিতে বলা হয়, বাংলাদেশের নতুন অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকা মুহাম্মদ ইউনূস ভারতের কাছে শেখ হাসিনার প্রত্যর্পণ এবং তার বিভিন্ন বিবৃতির প্রসঙ্গও একাধিকবার তুলে ধরেছেন। এই পরিস্থিতিতে, ঢাকার ভারতীয় হাই কমিশন এবং কলকাতার ডেপুটি হাই কমিশনে কর্মরত হাসিনা সরকারের দুই কূটনীতিককে বরখাস্ত করেছে ইউনূসের নেতৃত্বাধীন সরকার, যা দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়িয়েছে।

এছাড়াও, হাসিনার কূটনৈতিক পাসপোর্ট প্রত্যাহার করার ফলে তিনি কতদিন ভারতে অবস্থান করতে পারবেন, তা নিয়েও প্রশ্ন উঠেছে। পাশাপাশি, জামাতে ইসলামি ও হেফাজতে ইসলামের মতো দলগুলোর প্রভাব নিয়ে ইউনূস সরকারের বিরুদ্ধে উদ্বেগ তৈরি হয়েছে।

অন্যদিকে, প্রধানমন্ত্রী মোদী আগামী ২১ সেপ্টেম্বর থেকে ৩ দিনের জন্য যুক্তরাষ্ট্র সফরে যাবেন। জাতিসংঘের সাধারণ সভায় বক্তৃতা দেয়ার পাশাপাশি তিনি কোয়াডের শীর্ষবৈঠকেও অংশগ্রহণ করবেন এবং ভারতীয় বংশোদ্ভূতদের সঙ্গে একটি সভায় যোগ দেবেন। তবে, বাংলাদেশের নতুন সরকারের প্রধানের সঙ্গে তার কোনো বৈঠক হবে না বলে জানা গেছে।

ফের রিমান্ডে আনিসুল হক ও সালমান এফ রহমান

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Hasan Major
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.

Related Posts
salahuddin

মামলাজটের কারণে অনেক ক্ষেত্রে আসামিরাই সুবিধা পাচ্ছেন : স্বরাষ্ট্রমন্ত্রী

June 25, 2026
Ruhul Kabir Rizvi

মুদি দোকানকে ভ্যাটের আওতায় আনা উচিত হবে না : রিজভী

June 25, 2026
ট্রাম্প

ভেনেজুয়েলাকে সাহায্য করতে যুক্তরাষ্ট্র প্রস্তুত, ইচ্ছুক, সক্ষম : ট্রাম্প

June 25, 2026

Latest News

salahuddin

মামলাজটের কারণে অনেক ক্ষেত্রে আসামিরাই সুবিধা পাচ্ছেন : স্বরাষ্ট্রমন্ত্রী

Ruhul Kabir Rizvi

মুদি দোকানকে ভ্যাটের আওতায় আনা উচিত হবে না : রিজভী

ট্রাম্প

ভেনেজুয়েলাকে সাহায্য করতে যুক্তরাষ্ট্র প্রস্তুত, ইচ্ছুক, সক্ষম : ট্রাম্প

বিজয় থালাপতি

সরকারি হাসপাতালে জন্ম নিলেই স্বর্ণের আংটি উপহার দেবেন বিজয় থালাপতি

দিনেশ ত্রিবেদী

ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার পেলেন মন্ত্রীর মর্যাদা

OTPMS

পেনশন নিয়ে সুখবর, চালু হচ্ছে ওপিটিএমএস

বিল গেটস

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার বিল গেটসের

মানব পাচার

মানব পাচারের নতুন ফাঁদ: কম্বোডিয়ার মৃত্যুকূপে বন্দি বাংলাদেশের তরুণরা

শ্রমমন্ত্রী

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : শ্রমমন্ত্রী

মালয়েশিয়ার শ্রমবাজার

মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে জুলাইয়ের মধ্যে আসতে পারে সুখবর

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa