
রবিবার (২৫ ফেব্রুয়ারি) বিমানবাহিনী সদর দপ্তরে এ ব্রিফিং করেন বিমানবাহিনী প্রধান। এ সময় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে তাদের শৃঙ্খলা, সততা, পেশাদারিত্ব ও আন্তরিকতার সঙ্গে অর্পিত দায়িত্ব পালন করে বাংলাদেশ বিমানবাহিনী তথা দেশের জন্য সুনাম বয়ে আনার আহবান জানান তিনি।
পরিশেষে মিশনের সাফল্য কামনায় আয়োজিত এক বিশেষ মোনাজাতে অংশগ্রহণ করেন বিমানবাহিনী প্রধান। অনুষ্ঠানে অন্যদের মাঝে বিমান সদরের প্রিন্সিপাল স্টাফ অফিসাররা, ঢাকাস্থ এয়ার অফিসাররা এবং বিমান সদর ও ঘাঁটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, কঙ্গো শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ বিমানবাহিনীর দুটি কন্টিনজেন্ট (ইউটিলিটি এভিয়েশন ইউনিট ও এয়ার ট্রান্সপোর্ট ইউনিট) এ সর্বমোট ২৫২ জন বিমানবাহিনীর সদস্যসহ ৬টি MI-Series হেলিকপ্টার ও ১টি C-130 পরিবহন বিমান এবং গ্রাউন্ড সাপোর্ট ইকুইপমেন্ট রয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



