Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক জাতিসংঘ শান্তি পদক পেলেন অতিরিক্ত পুলিশ সুপার মাসুক মিয়া
আন্তর্জাতিক জাতীয়

জাতিসংঘ শান্তি পদক পেলেন অতিরিক্ত পুলিশ সুপার মাসুক মিয়া

By জুমবাংলা নিউজ ডেস্কFebruary 9, 2021Updated:February 9, 20212 Mins Read

জাতিসংঘ শান্তি পদক পেলেন অতিরিক্ত পুলিশ সুপার মাসুক মিয়া

Advertisement

জুমবাংলা ডেস্ক: সুদানের দারফুরে বাংলাদেশ ফর্মড পুলিশ ইউনিট অপারেশন অফিসার হিসেবে কর্মরত অতিরিক্ত পুলিশ সুপার মাসুক মিয়া পিপিএম জাতিসংঘ শান্তি পদকে ভূষিত হয়েছেন।

আজ সুদানের স্থানীয় সময় সকাল ৯টায় এলফেশার সুপার ক্যাম্পের বঙ্গবন্ধু ক্যাম্পে উনামিড পুলিশ চীফ অফ স্টাফ মেজর জেনারেল আহমাদো মান্না এ পদক পরিয়ে দেন।

আহমাদো মান্না বলেন, ২০০৭ সাল থেকে দারফুরে জাতিসংঘ এবং আফ্রিকান ইউনিয়ন যৌথভাবে শান্তি রক্ষায় কাজ করে যাচ্ছে। বাংলাদেশ পুলিশ এর সদস্যরা উনামিড মিশনের শুরুতে অত্যন্ত দক্ষতা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে আসছে। বাংলাদেশ পুলিশ শান্তি প্রতিষ্ঠা ছাড়াও সুদানের স্থানীয় জনগণের জীবন মানের উন্নয়নে নানা কর্মসূচি গ্রহণ করেছে। যার ফলে শান্তি রক্ষার পাশাপাশি বাংলাদেশ পুলিশের ইতিবাচক ইমেজ তৈরি হয়েছে।

তিনি তার বক্তব্যে ২০০৭ সাল থেকে এ পর্যন্ত শান্তি রক্ষায় যে সকল বাংলাদেশি জীবন দিয়েছেন এবং আহত হয়েছেন তাদের ত্যাগকে অত্যন্ত শ্রদ্ধার সাথে স্মরণ করেন।

মেজর জেনারেল মান্না বলেন, ‘পেশাদারিত্ব ও কমিটমেন্টের কারণে বাংলাদেশ আজ জাতিসংঘ শান্তি রক্ষায় সবোর্চ্চ ট্রুপস প্রেরণকারী দেশ।’

জাতিসংঘ শান্তি পদক পেলেন অতিরিক্ত পুলিশ সুপার মাসুক মিয়া

অপারেশন অফিসার মাসুক মিয়া পিপিএম জানান, ‘আজকের দিনটি একজন শান্তিরক্ষীর জন্য অত্যন্ত আনন্দের দিন। কারণ আজকের এই পদক প্রাপ্তি আমাদের সকল কষ্ট ভুলিয়ে দিয়েছে।’

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক এই শিক্ষার্থী বলেন, ‘আমরা দারফুরে ২০১৯ সালের মে যাত্রা শুরু করি। প্রায় ২১ মাস ধরে এখানে শান্তিরক্ষায় কাজ করে যাচ্ছি। আমাদের এই দীর্ঘ যাত্রা পথ মসৃণ ছিল না। অনেক প্রতিকূল পরিবেশে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করতে হয়েছে।’

এলফেশার সুপার ক্যাম্পের বঙ্গবন্ধু ক্যাম্পে আজকের অনুষ্ঠানে মাসুক মিয়া ছাড়াও আরও ২০ জন বাংলাদেশি পুলিশ সদস্য জাতিসংঘ শান্তি পদক লাভ করেন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
Hospital Bill

সাপের ছোবলে হাসপাতালে, সুস্থ হয়ে পেলেন ১৫ কোটি টাকার বিল

July 18, 2026
বন্যার শঙ্কা

আগামী ৩ দিন ভারী বৃষ্টির অভাস, ৬ জেলায় বন্যার শঙ্কা

July 18, 2026
Press

রাজনীতির গুণগত পরিবর্তন করে দেখিয়েছেন তারেক রহমান: প্রেস সচিব

July 18, 2026

Latest News

Hospital Bill

সাপের ছোবলে হাসপাতালে, সুস্থ হয়ে পেলেন ১৫ কোটি টাকার বিল

বন্যার শঙ্কা

আগামী ৩ দিন ভারী বৃষ্টির অভাস, ৬ জেলায় বন্যার শঙ্কা

Press

রাজনীতির গুণগত পরিবর্তন করে দেখিয়েছেন তারেক রহমান: প্রেস সচিব

রেকর্ড বিদ্যুৎ উৎপাদন

কাপ্তাইয়ের পাঁচ ইউনিটে রেকর্ড বিদ্যুৎ উৎপাদন, খোলা ১৬ জলকাপট

প্রবাসী কার্ড

আগস্টে পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে ‘প্রবাসী কার্ড’

PM

রাজধানীর ৫০টি পয়েন্টে অটোমেটিক ট্রাফিক লাইট সিস্টেম দ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

গ্রেফতার

রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৬৩, মামলা ৩৮

মির্জা ফখরুল

চীনের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক আরও দৃঢ় হবে: মির্জা ফখরুল

Air-quality

বিশ্বকাপ ফাইনালে আবহাওয়া নিয়ে কোন শঙ্কা নেই

প্রবাসীদের সতর্ক

কুয়েতে ঝুঁকিপূর্ণ ভবন খালি, প্রবাসীদের সতর্ক করল বাংলাদেশ দূতাবাস

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa