Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home রাজনীতি জাতীয় ঐক্য সৃষ্টিতে কাজ করছে বিএনপি
রাজনীতি

জাতীয় ঐক্য সৃষ্টিতে কাজ করছে বিএনপি

By Saiful IslamJune 6, 20212 Mins Read

জাতীয় ঐক্য সৃষ্টিতে কাজ করছে বিএনপি

Advertisement
জুমবাংলা ডেস্ক : বিএনপি জাতীয় ঐক্য সৃষ্টিতে কাজ করছে মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জাতীয় ঐক্য সৃষ্টি করতে আমরা কাজ করছি। চেষ্টা করছি সব রাজনৈতিক দলকে এক করতে, এক জায়গায় নিয়ে আসতে। জোট না হোক, যুগপৎ আন্দোলন করে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। রোববার (৬ জুন) সন্ধ্যায় জাতীয় প্রেস ক্লাবে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল।

বিএনপি মহাসচিব বলেন, আজ কোথায় সেই তরুণ, কোথায় সেই যুবক? দেখছি না তো। ব্যর্থতাটা আমাদের ওই জায়গায়। আমি অত্যন্ত জোরেশোরে বিশ্বাস করি, আমাদের ব্যর্থতা ওই জায়গায়, আমরা এখন পর্যন্ত তরুণদের ঐক্যবদ্ধ করে সামনে নিয়ে আসতে পারিনি। আসুন আমরা সবাই ওই কাজটা করি। শুধু ছাত্রদল-যুবদল নয়, দেশকে রক্ষার জন্য, স্বাধীনতাকে রক্ষার জন্য, অধিকার আদায়ের জন্য দেশের সমস্ত তরুণকে এগিয়ে নিয়ে আসতে হবে। আমরা যখন ছাত্র তখন আইয়ুব খানের হাত থেকে দেশকে রক্ষার জন্য এগিয়ে এসেছিলাম। তাই আসুন, তরুণ-যুবকদের ঘর থেকে বের করে নিয়ে আসি।

তিনি বলেন, তারা (সরকার) কোবিডকে নিয়ে ব্যবসা করতে চায়। এই কোবিডকে নিয়ে তারা প্রথম থেকেই ব্যবসা শুরু করেছে। তাদের উপদেষ্টা সাহেবের কথায় অগ্রিম টাকা দিয়ে অক্সেফোর্ড এ্যাস্ট্রোজেনেকার টিকা প্রায় ৭ শ কোটি দিয়ে তিন কোটি টিকা এনে…। এখন আপনার দেড় কোটি টিকাও পায়নি।

রাশিয়া ও চীনের টিকার প্রসঙ্গ টেনে মির্জা ফখরুল বলেন, দেখুন কী রকম কাজ করছে। কিছু জন্তু আছে পানি খায় ঘোলা করে খায়। চীন যখন এসে বললো যে, আমার সাথে চুক্তি করো, তারা করলো না।রাশিয়া এসে বললো যে, আমি দেবো, চুক্তি করো। করলো না।

“এখন চীন আর রাশিয়ার কাছে গিয়ে ধর্ণা দিচ্ছে। চীন বলছে, মিথ্যা কথা বলেন কেনো? আপনাদের সাথে তো কোনো চুক্তিই হয়নি। এটাকে কী বলবে?”

খালেদা জিয়াকে অনুপ্রেরণার উৎস হিসেবে অভিহিত করে বিএনপি মহাসচিব বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের কাছে অনুপ্রেরণা। তিনি সফল হয়েছেন এই দেশ থেকে স্বৈরাচারকে বিতাড়িত করে গণতন্ত্র ফিরিয়ে আনতে। এটা সফলতা।
“সেই জন্যে এই সরকার জানে বেগম জিয়া হচ্ছেন সেই ব্যাবিলনের বংশীবাদক যিনি বাইরে রেরুলে বাঁশি বাজাতে শুরু করবেন লক্ষ লক্ষ মানুষ ঘর থেকে বেরিয়ে আসবে। দ্যাটস দ্য রিয়েলিটি। এজন্য তাকে তারা সম্পূর্ণ মিথ্যা মামলা দিয়ে আটক করে রেখেছে, এখনো তিনি গৃহবন্দি।”

সংগঠনের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাতের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাদেক আহমেদ খানের পরিচালনায় আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্না, বিএনপি ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, স্বনির্ভর বিষয়ক সম্পাদক শিরিন সুলতানাসহ মুক্তিযোদ্ধা দলের নেতারা বক্তব্য রাখেন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
A Lig

আজীবন বিএনপি করে মরতে চান আওয়ামী লীগ নেতা

July 2, 2026
পূর্বাচল

পূর্বাচলকে ঢাকায় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিকার সভায় অনুমোদন

July 1, 2026
নাহিদ

৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর খুলে না দিলে জনগণ খুলে দেবে : নাহিদ

July 1, 2026

Latest News

A Lig

আজীবন বিএনপি করে মরতে চান আওয়ামী লীগ নেতা

পূর্বাচল

পূর্বাচলকে ঢাকায় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিকার সভায় অনুমোদন

নাহিদ

৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর খুলে না দিলে জনগণ খুলে দেবে : নাহিদ

জামায়াত

ঢাকায় ৫ আগস্ট গণমিছিলের ডাক জামায়াতের

প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

ডিগ্রির ব্যবসার অবসান নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

জামায়াত আমির

দেশের টেকসই পরিবর্তনের জন্য সর্বস্তরের সংস্কার এখন অপরিহার্য: জামায়াত আমির

১১ দল

১১ দলের ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা

Manikganj Pic 1

সাংবাদিকদের ‘আ. লীগের প্রেতাত্মা’ বলা সেই যুবদল নেতাকে শোকজ

Mahfuz

মোগলটুলীর সেই আওয়ামী লীগ ‘বিক্রি হয়ে গেছে’ : মাহফুজ আলম

NCP

সারা দেশে নতুন কর্মসূচি এনসিপির, নেতাকর্মীদের জরুরি নির্দেশ

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa