Advertisement
নিজস্ব প্রতিবেদক: জাতীয় পার্টিকে একটি সম্ভাবনাময় দল হিসেবে উল্লেখ করে জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, ‘আগামী দিনের রাজনীতিতে জাতীয় পার্টি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

শনিবার দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী অফিসে ঢাকা বিভাগীয় সাংগঠনিক টিমের সভায় তিনি এ কথা বলেন।

জি এম কাদের বলেন, ‘দেশে ও মানুষের সকল ইস্যুতে আমরা রাজনীতির মাঠে থাকবো। তাই দলের সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে। সুসংহত করতে হবে পার্টিকে। সকল বিভেদ ভুলে সামনে এগিয়ে চলার সময় এখন।’

সভায় জাতীয় পার্টির মহাসচিব ও বিরোধীদলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা বলেন, ‘১৯৯৬ সালের পর থেকে রংপুর-০৩ আসনে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ নির্বাচন করেছেন। এই আসনে জোটগতভাবে নির্বাচন করেছি আমরা। বিভিন্ন আসনে আওয়ামীলীগকে আমরা সমর্থন দিয়েছি, আশা করছি এই আসনে সরকারও আমাদের সমর্থন দেবে ‘

রংপুর-০৩ আসনে সাধারণ ভোটাররা উৎসব মূখর পরিবেশে লাঙ্গল প্রতিকে ভোট দেবেন বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। ।

ঢাকা বিভাগীয় সাংগঠনিক টিমের আহ্বায়ক সৈয়দ আবু হোসেন বাবলার সভাপতিত্বে এবং ঢাকা সাংগঠনিক কমিটির সদস্য সচিব প্রেসিডিয়াম সদস্য আলমগীর সিকদার লোটনের উপস্থাপনায় এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আব্দুল মান্নান, প্রেসিডিয়াম সদস্য সালমা ইসলাম, প্রেসিডিয়াম সদস্য হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন, রেজাউল ইসলাম ভূঁইয়া, প্রেসিডিয়াম সদস্য আব্দুস সাত্তার এবং ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক ও ভাইস চেয়ারম্যান জহিরুল আলম রুবেল।

এর আগে বাংলাদেশ সুপ্রীম কোর্টের বিশিষ্ট্য আইনজীবী মাহাবুবুল আলম দুলাল জাতীয় পার্টির চেয়ারম্যানের হাতে ফুল দিয়ে জাতীয় পার্টিতে যোগদান করেন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.