
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের চেয়ারম্যান ড. মোঃ মাহবুব উল আলম এবং সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাফর আলম।
আলোচনা সভায় ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আবু রেজা মোঃ ইয়াহিয়া, উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ সামছুল হক ও মুহাম্মদ ফোরকানুল্লাহ এবং কয়েকজন শাখা ব্যবস্থাপক বক্তব্য রাখেন।
সভায় উপস্থিত ছিলেন প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধান ও ইনচার্জগণ এবং ভার্চুয়ালি যুক্ত হন ব্যাংকের সকল শাখার শাখা ব্যবস্থাপক ও উপশাখা ইনচার্জবৃন্দ।
আলোচনা শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্ট শাহাদতবরণকারী সকলের রুহের মাগফেরাত কামনায় এবং দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



