জুমবাংলা ডেস্ক: চলমান একাদশ জাতীয় সংসদের ২০তম অধিবেশন ৩০ অক্টোবর রবিবার শুরু হবে।
ওই দিন বিকেল সাড়ে ৪টায় রাজধানীর শেরে বাংলা নগরে অবস্থিত জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে অধিবেশন শুরু হবে।

Advertisement
আজ রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এই অধিবেশন আহ্বান করেছেন। সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে তিনি অধিবেশন আহ্বান করেন।
একটি অধিবেশন শেষ হওয়ার পর ৬০ দিনের মধ্যে আরেকটি অধিবেশন আহ্বানের সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। ১ সেপ্টেম্বর সংসদের ১৯তম অধিবেশন শেষ হয়।
৪৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে বঙ্গবন্ধু কৃষি পুরস্কার প্রদান করলেন প্রধানমন্ত্রী
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



