Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় জানা গেল যখন দায়িত্ব নিবেন নবনির্বাচিত দুই মেয়র
জাতীয়

জানা গেল যখন দায়িত্ব নিবেন নবনির্বাচিত দুই মেয়র

By Sibbir OsmanFebruary 4, 2020Updated:February 4, 20202 Mins Read

জুমবাংলা ডেস্ক : ঢাকার দুই সিটি করপোরেশনের বর্তমান বোর্ডের পূর্ণ মেয়াদ এখনো শেষ হয়নি। মেয়াদ শেষ হওয়ার পরেই দায়িত্ব নেবেন বিজয়ী দুই মেয়র আতিকুল ইসলাম ও ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। এর মধ্যে দক্ষিণ সিটির চলমান বোর্ডের মেয়াদ শেষ হচ্ছে ১৬ মে এবং উত্তর সিটির মেয়াদ শেষ হবে ১৩ মে। এজন্য জয়ী হলেও নব নির্বাচিত মেয়রদের আরো সাড়ে চার মাস দায়িত্ব পেতে অপেক্ষা করতে হবে। সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে এমন তথ্য পাওয়া গেছে।
জানা গেল যখন দায়িত্ব নিবেন নবনির্বাচিত দুই মেয়র

Advertisement

সিটি করপোরেশন পরিচালিত হয় স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইনের দ্বারা। এই আইনের উপ-ধারা (১) এর দফা (খ)তে উল্লিখিত আছে ‘নির্বাচিত মেয়র অথবা কাউন্সিলর করপোরেশনের মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত কার্যভার গ্রহণ করিতে পারিবেন না।’ আর উপ-ধারা (১) এর দফা (খ) দফায় বলা হয়েছে, ‘করপোরেশনের মেয়াদ শেষ হইবার ক্ষেত্রে, উক্ত মেয়াদ শেষ হইবার পূর্ববর্তী একশত আশি দিনের (১৮০ দিন) মধ্যে নির্বাচন করিতে হইবে।’

সিটি করপোরেশনের নির্বাচিত প্রতিনিধিদের মেয়াদ সম্পর্কে ধারা ৬ এ বলা হয়েছে, ‘করপোরেশনের মেয়াদ উহা গঠিত হইবার পর উহার প্রথম সভা অনুষ্ঠিত হইবার তারিখ থেকে পাঁচ বৎসর হইবে, তবে শর্ত থাকে যে সিটি করপোরেশনের মেয়াদ শেষ হওয়া সত্ত্বেও উহা পুনর্গঠিত সিটি করপোরেশনের প্রথম সভা অনুষ্ঠিত না হওয়া পর্যন্ত দায়িত্ব পালন করিয়া যাইবে।’

এক্ষেত্রে উত্তর সিটির প্রথম বোর্ড সভা অনুষ্ঠিত হয়েছে ২০১৫ সালের ১৩ মে, আর দক্ষিণ সিটির প্রথম বোর্ড সভা অনুষ্ঠিত হয় একই বছরের ১৬ মে। এ হিসেবে উত্তর সিটির নবনির্বাচিত মেয়র আতিকুল ইসলাম ১৪ মে দায়িত্ব গ্রহণ করতে পারবেন আর দক্ষিণ সিটিতে নব নির্বাচিত মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস দায়িত্ব গ্রহণ করতে পারবেন চলতি বছরের ১৭ মে । এজন্য তাদের দুই জনকেই আগামী মে’র নির্ধারিত এ দুটি তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে। আর এই পর্যন্ত দায়িত্ব পালন করবেন বর্তমান জনপ্রতিনিধিরা।

দক্ষিণ সিটির বর্তমান মেয়র সাঈদ খোকন জানিয়েছেন, তার নেতৃত্বাধীন বর্তমান কাউন্সিলের মেয়াদ আগামী ১৬ মে পর্যন্ত রয়েছে। আইন অনুযায়ী সে পর্যন্ত বর্তমান বোর্ড দায়িত্বপালন করবে। এরপর নতুন নির্বাচিত বোর্ড দায়িত্ব গ্রহণ করবে।

কবে দায়িত্ব গ্রহণ করছেন সে বিষয়ে জানতে চাইলে দক্ষিণ সিটির নবনির্বাচিত মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেন, ‘গত মেয়াদে যারা নির্বাচিত হয়েছেন তারা পূর্ণ মেয়াদ পার করবেন। তাদের মেয়াদ শেষ হলেই আমরা দায়িত্বভার গ্রহণ করবো। মেয়াদ পূরণের একদিন আগেও দায়িত্ব গ্রহণের সুযোগ নেই।’

একই কথা বলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের সদ্যবিদায়ী ও নব নির্বাচিত মেয়র আতিকুল ইসলাম। তিনি বলেন, সদ্য অনুষ্ঠিত নির্বাচনে বিজয়ীদের গেজেট হওয়ার পর শপথ নেওয়া হবে। এরপর বর্তমান বোর্ডের মেয়াদ যেদিন শেষ হবে তার পরের দিন আমরা দায়িত্বভার গ্রহণ করতে পারবো। এর আগে সুযোগ নেই। ওই দিন থেকে পরবর্তী ৫ বছর আমরা নতুন নির্বাচিতরা দায়িত্ব পালন করবো।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Sibbir Osman
  • X (Twitter)

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.

Related Posts
nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

July 22, 2026
e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

July 22, 2026
এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

July 22, 2026

Latest News

nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

Boni Amin

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

হাইকোর্ট

পিপলস লীগকে নিবন্ধন দেয়ার নির্দেশ হাইকোর্টের

বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে ৮ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস

বিমানমন্ত্রী

প্রবাসী কার্ডধারীরা পাবেন যেসব সুবিধা, জানালেন বিমানমন্ত্রী

পুলিশের চার ডিআইজি

পুলিশের চার ডিআইজিসহ ১৪ কর্মকর্তাকে বদলি

ডা. জাহেদ

অপতথ্য ও সাইবার বুলিং সহ্য করবে না সরকার : ডা. জাহেদ

প্রধানমন্ত্রীর উপদেষ্টা

মন্ত্রিসভায় রদবদল নিয়ে যা বললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa