Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home জাপানের পরবর্তী প্রধানমন্ত্রী হচ্ছেন ফিউমিও কিশিদা
আন্তর্জাতিক স্লাইডার

জাপানের পরবর্তী প্রধানমন্ত্রী হচ্ছেন ফিউমিও কিশিদা

By Hasan MajorSeptember 30, 20212 Mins Read
Advertisement

আন্তর্জাতিক ডেস্ক: জাপানের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে চলেছেন দেশটির প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী ফিউমিও কিশিদা। বর্তমান প্রধানমন্ত্রী ইওশিহিদে সুগার স্থলাভিষিক্ত হবেন তিনি।

লিবারেল ডেমোক্রেটিক পার্টির নতুন নেতা হিসেবে আগামী সোমবার সংসদে দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হবেন কিশিদা। তাঁর দল লিবারেল ডেমোক্রেটিক পার্টি ও তাদের জোটসঙ্গীরা সংসদে সংখ্যাগরিষ্ঠ। সেক্ষেত্রে নেতা নির্বাচিত হওয়ার ক্ষেত্রে কোনও সমস্যা হওয়ার সম্ভাবনা কম। প্রথম ধাপে দুই মহিলা প্রতিদ্বন্দ্বী সেনেই তাকাইচি ও সেইকো নোদাকে প্রধানমন্ত্রিত্বের দৌড়ে পিছনে ফেলেন কিশিদা।

ফিউমিও কিশিদা জাপানে এখনও বিপুল জনপ্রিয়তা অর্জন করতে পারেননি। দেশের রাজনীতিতে নরমপন্থী ভাবমূর্তির জন্যই তিনি পরিচিত। লিবারেল ডেমোক্রেটিক পার্টির বেশ কিছু হেভিওয়েট নেতাদের সমর্থন তাঁর ওপর থাকার ফলেই বাকিদের তিনি পিছনে ফেলে দিয়েছেন বলে মনে করা হচ্ছে।

করোনা টিকা বন্টনের দায়িত্ব থাকা মন্ত্রী তারো কোনো জাপানের রাজনীতিতে উদীয়মান তারকা হিসেবে উঠে আসছিলেন। তাঁর জনপ্রিয়তাও দিন দিন বাড়ছিল। কোনোর এই দ্রুত উত্থান অনেকেই ভালোভাবে নেয়নি, সেই কারণেই কিশিদা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করে কোনোকে দমানোর চেষ্টা করা হয়েছে বলেই মনে করেন সে দেশের রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ।

মনে করা হচ্ছে বেশ কঠিন সময়েই প্রধানমন্ত্রীর গুরু দায়িত্ব নিতে চলেছেন ৬৪ বছর বয়সী কিশিদা। দায়িত্ব নেয়ার পরপরই তিনি আগামী নির্বাচনে এলডিপিকে বিজয়ী করার চ্যালেঞ্জের মুখে পড়বেন। ক্রমবর্ধমান করোনা সংক্রমণ এবং সেই জন্য ব্যবসায় ঘাটতির কারণে বেশ কিছুটা সংকটের মুখে রয়েছে পৃথিবীর তৃতীয় বৃহত্তম অর্থনীতি। এছাড়া করোনা আবহে টোকিও অলিম্পিক আয়োজন করায় দেশের শাসক দলের জনপ্রিয়তা অনেকটাই কমে গিয়েছে। সেই সমস্ত কিছুর সঙ্গেই লড়াই করতে হবে তাঁকে। একই সঙ্গে একজন মধ্যপন্থী নেতা হিসেবে তিনি জাপানের বিদেশ নীতি ও অভ্যন্তরীণ নীতি রূপায়ণ করবেন।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Hasan Major
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Md. Mahmudul Hasan, widely known as Hasan Major, serves as Editor-in-Chief of Zoom Bangla. With 15 years of experience in journalism, he directs the newsroom’s editorial strategy and content standards. His expertise spans political, national, and international reporting. Under his leadership, Zoom Bangla delivers accurate, balanced, and in-depth news coverage that reflects both breaking developments and analytical insight.

Related Posts
'চেরি ব্লসম' উৎসব

অতিরিক্ত পর্যটকের চাপে জাপানে ‘চেরি ব্লসম’ উৎসব বাতিল

February 6, 2026
উটকে দেয়া হবে পাসপোর্ট

উটের জন্য পাসপোর্ট চালু করল সৌদি আরব

February 5, 2026
ভারতীয় ভিসা

ভারতীয় ভিসার জন্য নতুন নিয়মে যেভাবে করবেন আবেদন

February 5, 2026
Latest News
'চেরি ব্লসম' উৎসব

অতিরিক্ত পর্যটকের চাপে জাপানে ‘চেরি ব্লসম’ উৎসব বাতিল

উটকে দেয়া হবে পাসপোর্ট

উটের জন্য পাসপোর্ট চালু করল সৌদি আরব

ভারতীয় ভিসা

ভারতীয় ভিসার জন্য নতুন নিয়মে যেভাবে করবেন আবেদন

প্রধান উপদেষ্টা

আসতে হবে না, সেবাই পৌঁছে যাবে নাগরিকের কাছে : প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের

অন্তর্বর্তী সরকারের ৫২৬টি সিদ্ধান্ত গ্রহণ, বাস্তবায়নের হার ৮৩ শতাংশ

ভারতে তিন বোন

ভারতে তিন বোনের আত্মহত্যা, যা জানা গেল

সেনাসদর

নির্বাচনে নিরপেক্ষ থাকবে সেনাবাহিনী : সেনাসদর

সিইসি

নবনির্বাচিত এমপিদের এবার শপথ পড়াবেন সিইসি

ctg-port

চট্টগ্রাম বন্দরে শ্রমিকদের কর্মবিরতি দুই দিনের জন্য স্থগিত

ভোটারদের নিরাপত্তা

ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করার আহ্বান নৌ প্রধানের

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.