ফাইল ছবি
Advertisement

নিজস্ব প্রতিবেদক: জাতীয় পার্টি ভাঙেনি দাবি করে দলের চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, ‘রওশন এরশাদকে সম্মান করি। যতটুকু শুনেছি, তিনি নিজে থেকে নিজের কথা বলেননি। শৃঙ্খলা ভঙ্গকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। এটা নিয়ে অস্থির হওয়ার কিছু নেই।’

বৃহস্পতিবার বনানীস্থ দলের চেয়ারম্যানের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, ‘জাপা ভাঙেনি। কোনও ভাঙনের মুখেও পড়েনি। যেকোনও ব্যক্তি যেকোনও ঘোষণা দিলেই তো তা বাস্তবায়ন হয় না।’

গঠনতন্ত্রের ২০/ধারা ক উপধারার উদ্ধৃতি করে জি এম কাদের বলেন, ‘আমাকে এরশাদ সাহেব তার অবর্তমানে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে কাজ করতে নির্বাচিত করেছেন।’

সকালে একটি সংবাদ সম্মেলন করে দলটির একাংশ সাবেক রাষ্ট্রপতি এরশাদের স্ত্রী রওশন এরশাদকে তাদের দলের চেয়ারম্যান হিসেবে ঘোষণা করে। রওশন এরশাদের গুলশানের বাসভবনে এই সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়

এই সংবাদ সম্মেলনে রওশন এরশাদও বক্তব্য রেখেছেন। তিনি জাতীয় পার্টির ঐক্য ধরে জন্য নেতাকর্মীদের অনুরোধ জানান।

জাতীয় পার্টির যে অংশটি রওশন এরশাদের গুলশানের বাসভবনে সংবাদ সম্মেলন করে নেতৃত্ব নিয়ে এসব ঘোষণা দেন, তাদের মধ্যে দলটির প্রেসিডিয়াম সদস্য আনিসুল ইসলাম মাহমুদ, মুজিবুল হক চুন্নুসহ অনেকে উপস্থিত ছিলেন। এই অংশটি মশিউর রহমান রাঙাকেই তাদের পার্টির মহাসচিব হিসেবে ঘোষণা করেছেন।

তবে রাঙা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন না। তাকে গত কয়েকদিন ধরে জিএম কাদেরের সাথে বিভিন্ন অনুষ্ঠানে দেখা গেছে।

এই ঘোষণার কয়েক ঘণ্টা পরেই জি এম কাদের রাজধানীর বনানীস্থ নিজ কার্যালয়ে পাল্টা একটি সংবাদ সম্মেলনে আসেন।

সেখানে তিনি বলেছেন, ‘দলের গঠনতন্ত্র অনুযায়ী এবং দলের চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ যে দায়িত্ব দিয়ে গেছেন, সে হিসাবেই তিনি বৈধভাবে পার্টির চেয়ারম্যান রয়েছেন।’’

জাতীয় পার্টি ভেঙ্গে গেল কিনা বা বিভক্ত হলো কিনা, এই প্রশ্নের জবাবে তিনি বলেন, ”কেউ ঘোষণা দিলেই পার্টি ভাগ হয়ে যায় না।”

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.