Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home রাজনীতি জাফরউল্লাহকে একসঙ্গে কাজ করার ডাক দিলেন নিক্সন চৌধুরী
রাজনীতি

জাফরউল্লাহকে একসঙ্গে কাজ করার ডাক দিলেন নিক্সন চৌধুরী

By Saiful IslamJanuary 29, 20212 Mins Read

জাফরউল্লাহকে একসঙ্গে কাজ করার ডাক দিলেন নিক্সন চৌধুরী

Advertisement
জুমবাংলা ডেস্ক : আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফরউল্লাহকে একসঙ্গে কাজ করার ডাক দিয়েছেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবর রহমান চৌধুরী নিক্সন।

শুক্রবার বিকালে ভাঙ্গা পৌরসভা অফিসের সামনে এক সংবর্ধনা ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এমপি নিক্সন চৌধুরী বলেন, কাজী জাফরউল্লাহ সাহেব, আপনি এলাকায় তেমন কোনো উন্নয়ন করেন নাই, আপনি অনেক ভুলত্রুটি করেছেন, আসুন আমরা তো একই রাজনীতি করি, একসঙ্গে কাজ করি। আপনি নেতাকর্মীদের মূল্যায়ন করেন নাই। এজন্য আজ নেতাকর্মীরা আপনাকে প্রত্যাখ্যান করেছে।

তিনি বলেন, আমি সাত বছর এমপি হওয়ার পর থেকে ঘারুয়া ইউনিয়নে ২৪টি ব্রিজ করেছি, আলগী ইউনিয়নে ২০টি ব্রিজ করেছি, এছাড়া ১২টি ইউনিয়নের ব্যাপক উন্নয়ন করে যেভাবে সাজিয়েছি, ভাঙ্গা পৌরসভাকে সেভাবে কোনো উন্নয়ন করে সাজাতে পারি নাই। তার কারণ পৌর এলাকায় মেয়রের সহযোগিতা ছাড়া আমি উন্নয়নের কাজ করতে পারি না। এজন্য এবার পৌর নির্বাচনে আমি যাকে প্রার্থী দেব তাকে জয়যুক্ত করতে হবে। তাহলে আমি পৌর এলাকায় উন্নয়ন করতে পারব।

তিনি আরও বলেন, ভাঙ্গা পৌর এলাকায় উন্নয়ন করতে চাইলে আগামী পৌর নির্বাচনে আমার প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করুন।

এমপি নিক্সন চৌধুরী বলেন, পৌর এলাকার মানুষ ট্যাক্স দেয়, কিন্তু তারা নাগরিক সুবিধা থেকে বঞ্চিত। পৌর এলাকায় শিশুপার্ক, খেলার মাঠ, রাস্তাঘাট, লাইটিং ব্যবস্থা, পৌর মার্কেট, বিশুদ্ধ পানিসহ কিছুই নাই।

সংবর্ধনা ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে মো. জাহাঙ্গীর মাতুব্বার, সম্রাট মাতুব্বার, ওসমান মাতুব্বার, নিয়ামত মাতুব্বার, রাজিবুল হাচান, মাসুদ মাতুব্বার, আবুল কালাম মাতুব্বার নিক্সন চৌধুরী হাতে নৌকা তুলে দিয়ে তার রাজনীতির সঙ্গে একাত্মতা প্রকাশ করেন।

উক্ত অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী হেদায়েত উল্লাহ স্যাকলাইনের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম হাবিবুর রহমান, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহাদাৎ হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফাইজুর রহমান, ওসি সৈয়দ লুৎফর রহমান, ভাঙ্গা বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক আবু জাফর মুন্সী, জেলা পরিষদের সদস্য শেখ শাহিন, আওয়ামী লীগ নেতা এ্যাপোলো নওরোজ, পৌরসভার কমিশনার সৈয়দ আলী, হবি, ওমার আলী, লুৎফর চোকদার, যুবলীগ নেতা লাভলু মুন্সী, জাহিদ মুন্সীসহ বিভিন্ন এলাকার চেয়ারম্যান।

Youtube video

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
রুমিন ফারহানা

শেখ হাসিনার দেশে ফিরতে আইনগত বাধা আছে কি না, জানালেন রুমিন ফারহানা

July 6, 2026
A Lig

আজীবন বিএনপি করে মরতে চান আওয়ামী লীগ নেতা

July 2, 2026
পূর্বাচল

পূর্বাচলকে ঢাকায় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিকার সভায় অনুমোদন

July 1, 2026

Latest News

রুমিন ফারহানা

শেখ হাসিনার দেশে ফিরতে আইনগত বাধা আছে কি না, জানালেন রুমিন ফারহানা

A Lig

আজীবন বিএনপি করে মরতে চান আওয়ামী লীগ নেতা

পূর্বাচল

পূর্বাচলকে ঢাকায় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিকার সভায় অনুমোদন

নাহিদ

৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর খুলে না দিলে জনগণ খুলে দেবে : নাহিদ

জামায়াত

ঢাকায় ৫ আগস্ট গণমিছিলের ডাক জামায়াতের

প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

ডিগ্রির ব্যবসার অবসান নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

জামায়াত আমির

দেশের টেকসই পরিবর্তনের জন্য সর্বস্তরের সংস্কার এখন অপরিহার্য: জামায়াত আমির

১১ দল

১১ দলের ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা

Manikganj Pic 1

সাংবাদিকদের ‘আ. লীগের প্রেতাত্মা’ বলা সেই যুবদল নেতাকে শোকজ

Mahfuz

মোগলটুলীর সেই আওয়ামী লীগ ‘বিক্রি হয়ে গেছে’ : মাহফুজ আলম

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa