Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় জামানত হারালেন নৌকার ৪ ও লাঙ্গলের ছয়জনসহ ৪০ প্রার্থী
জাতীয়

জামানত হারালেন নৌকার ৪ ও লাঙ্গলের ছয়জনসহ ৪০ প্রার্থী

By Sibbir OsmanDecember 27, 20212 Mins Read

জুমবাংলা ডেস্ক: শেষ হলো চতুর্থ ধাপের ইউপি নির্বাচন। রবিবার (২৬ ডিসেম্বর) চতুর্থধাপে ইউনিয়ন পরিষদের নির্বাচনে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ১৫টি ইউনিয়ন পরিষদের মধ্যে চারটিতে চেয়ারম্যান পদে জামানত হারিয়েছেন আওয়ামী লীগের প্রার্থীরা। এছাড়া জাতীয় পার্টির (লাঙ্গল) ছয়জন, ইসলামী আন্দোলন বাংলাদেশের একজন, জাকের পার্টির একজন ও স্বতন্ত্র ২৮ জন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে।

নির্বাচনে চেয়ারম্যান পদে মোট ৮৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচন কমিশনের নিয়মানুযায়ী মোট প্রদত্ত (জমা পড়া) ভোটের আট ভাগের এক ভাগের কম ভোট পেলে তার জামানতের টাকা বাজেয়াপ্ত হবে।
জামানত হারালেন নৌকার ৪ ও লাঙ্গলের ছয়জনসহ ৪০ প্রার্থী

Advertisement

ভোটের ফলাফল বিশ্লেষণ করে দেখা যায়, আওয়ামী লীগের জামানত হারিয়েছেন রাজাহার ইউনিয়নে মো. আ. লতিফ সরকার (৫৪০ ভোট), রাখালবুরুজে মোছা. নুরজাহান বেগম (১০৪১ ভোট), নাকাইয়ে মো. মোকছেদুল আমিন (৫৯৬ ভোট) ও সাপমারা ইউনিয়নে মো. সামীম রেজা (৫৩২ ভোট)।

এছাড়া চেয়ারম্যান পদে আরও জামানত হারিয়েছেন শাখাহার ইউনিয়নে লাঙ্গলের প্রার্থী ও স্বতন্ত্র চারজন, সাপমারায় লাঙ্গল ও স্বতন্ত্র তিনজন, কোচাশহরে লাঙ্গল ও স্বতন্ত্র দুইজন, দরবস্তে লাঙ্গল ও স্বতন্ত্র দুইজন, হরিরামপুরে লাঙ্গল ও স্বতন্ত্র একজন, রাখালবুরুজে লাঙ্গলের প্রার্থী ও স্বতন্ত্র একজন, ফুলবাড়ীতে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী ও স্বতন্ত্র একজন, নাকাইয়ে জাকের পার্টির প্রার্থী ও স্বতন্ত্র দুইজন, কামদিয়া ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী তিনজন, শালমারায় তিনজন, গুমানিগঞ্জে দুইজন, রাজাহারে দুইজন, কাটাবাড়ীতে একজন এবং তালুককানুপুর ইউনিয়নে স্বতন্ত্র একজন প্রার্থী। একমাত্র মহিমাগঞ্জ ইউনিয়নে চার চেয়ারম্যান প্রার্থীর কেউই জামানত হারাননি।

এ বিষয়ে জেলা নির্বাচন কর্মকর্তা মো. আব্দুল মোত্তালিব বলেন, নির্বাচনের আগে প্রত্যেক চেয়ারম্যান প্রার্থীর জামানত হিসেবে পাঁচ হাজার টাকা করে জমা থাকে। মোট প্রদত্ত ভোটের এক অষ্টমাংশের নিচে এক ভোট কম পেলেই তার জামানতের টাকা নিয়মানুযায়ীই বাজেয়াপ্ত হয়।

চতুর্থ ধাপে দেশের ৮৩৮টি ইউনিয়ন পরিষদ ও তিনটি পৌরসভায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলে ভোট গ্রহণ।

চতুর্থ ধাপের ইউপি ভোট ২৩ ডিসেম্বর হওয়ার কথা থাকলেও পরে তা তিন দিন পিছিয়ে ২৬ ডিসেম্বর নির্ধারণ করে দেয় নির্বাচন কমিশন।

উল্লেখ্য, এর আগে তিন ধাপে ইউপি ভোটের তফসিল ঘোষণা করে ইসি। প্রথম ধাপে ৩৬৯ ইউপিতে ভোটগ্রহণ সম্পন্ন করেছে ইসি। দ্বিতীয় ধাপে আগামী ১১ নভেম্বর ৮৪৮টি ও তৃতীয় ধাপে ১ হাজার ৩টি ইউপিতে ২৮ নভেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Sibbir Osman
  • X (Twitter)

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.

Related Posts
nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

July 22, 2026
e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

July 22, 2026
এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

July 22, 2026

Latest News

nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

Boni Amin

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

হাইকোর্ট

পিপলস লীগকে নিবন্ধন দেয়ার নির্দেশ হাইকোর্টের

বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে ৮ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস

বিমানমন্ত্রী

প্রবাসী কার্ডধারীরা পাবেন যেসব সুবিধা, জানালেন বিমানমন্ত্রী

পুলিশের চার ডিআইজি

পুলিশের চার ডিআইজিসহ ১৪ কর্মকর্তাকে বদলি

ডা. জাহেদ

অপতথ্য ও সাইবার বুলিং সহ্য করবে না সরকার : ডা. জাহেদ

প্রধানমন্ত্রীর উপদেষ্টা

মন্ত্রিসভায় রদবদল নিয়ে যা বললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa