বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিলে যোগ দিয়েছেন প্রধামন্ত্রী তারেক রহমান। শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে তিনি চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে পৌঁছান।

এ সময় দেওয়া বক্তব্যে তারেক রহমান বলেন, ‘দেশের গুরুত্বপূর্ণ সময়ে সবাই একত্রিত হয়েছি। নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের যাত্রা শুরু হয়েছে।
হাজারো মানুষের নির্যাতনের বিনিময়ে আমরা গণতন্ত্র ফিরে পেয়েছি।’
প্রধানমন্ত্রী বলেন, ‘দেশের মানুষ অনেক প্রত্যাশা নিয়ে আমাদের দিকে তাকিয়ে আছে। আসুন, আল্লাহর নামে আমরা শপথ নিই যাতে আগামী দিনে দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করতে পারি। আল্লাহ যেন আমাদের দেশের মানুষের জন্য কাজ করার তৌফিক দান করেন।’
আরও পড়ুনঃ
এনসিপির জন্মদিনে সেতুমন্ত্রীর উপস্থিতি, নাহিদ ইসলামের উচ্ছ্বাস
অনুষ্ঠানে জামায়াত আমির ডা. শফিকুর রহমানসহ বিভিন্ন দলের শীর্ষ নেতারা অংশ নিয়েছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


