বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া দুই বাক্যের স্ট্যাটাস রাতারাতি ভাইরাল হয়েছে। রবিবার(২২ ফেব্রুয়ারি) ভোরে ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে স্ট্যাটাসটি দেওয়ার এক ঘণ্টার মধ্যে পোস্টটিতে ৯১ হাজারের বেশি রিয়েক্ট, দেড় হাজারের বেশি শেয়ার এবং ১৩ হাজারের বেশি মন্তব্য পড়েছে।

শফিকুর রহমান স্ট্যাটাসে লিখেছেন, ইনশাআল্লাহ, আগামীর বাংলাদেশ ইনসাফের বাংলাদেশ। ইনকিলাব জিন্দাবাদ।
এর আগে শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাত ১২টার দিকে মাতৃভাষার মর্যাদা রক্ষার বিষয়ে একটি পোস্টে মন্তব্য করেছেন জামায়াত আমির। তিনি লিখেছেন, মাতৃভাষা-মহান আত্মত্যাগের মাধ্যমে অর্জিত হয়েছে। এর মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ।

তৎপরতার অংশ হিসেবে জামায়াত আমির প্রথমবারের মতো অমর একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। তিনি পুষ্পস্তবক অর্পণ করেন, কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে শহীদদের স্মরণ করেন এবং দোয়ায় অংশ নেন।
আরও পড়ুনঃ
এই স্ট্যাটাস এবং ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর ছবি ও পোস্ট সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


