Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home জামিন পেলেন কুড়িগ্রামের সাংবাদিক আরিফুল
আইন-আদালত বিভাগীয় সংবাদ রংপুর স্লাইডার

জামিন পেলেন কুড়িগ্রামের সাংবাদিক আরিফুল

By Hasan MajorMarch 15, 2020Updated:March 15, 20202 Mins Read
Advertisement

কুড়িগ্রাম প্রতিনিধি:  মাদক মামলায় জামিন পেয়েছেন অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউনের কুড়িগ্রাম প্রতিনিধি আরিফুল ইসলাম রিগান।

রবিবার (১৫ মার্চ) কুড়িগ্রামের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সুজাউদ্দৌলা ২৫ হাজার টাকা জামানত রেখে জামিন দেন আরিফুলকে।

শুক্রবার মধ্যরাতে বাড়ি থেকে তুলে নিয়ে স্থানীয় সাংবাদিক আরিফুলকে এক বছরের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট রিন্টু বিকাশ চাকমার দাবি, ৪৫০ গ্রাম দেশি মদ আর ১শ গ্রাম গাঁজা রাখার দায়ে আরিফুলকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

আরিফুলের স্ত্রী মোস্তারিমা সরদার বলেন, ‘’শুক্রবার গভীর রাতে অনেক লোকজন এসে আমাদের বাসার দরজা খুলে দিতে বলে। একপর্যায়ে ওনারা ধাক্কা দিয়ে দরজা ভেঙ্গে ঘরে ঢুকে সাত আটজন মিলে আমার স্বামীকে মারতে শুরু করে। তাদের হাতে রাইফেল, পিস্তল সবই ছিল।’’

‘তখন বারবার বলছিল, কয়দিন ধরে খুব জ্বালাচ্ছিস। গুলি করে দেবো। বলে আর মারে। ওর গায়ে কোন কাপড় ছিল না। আশেপাশের বাড়ির কাউকে সামনে এগোতে দেয়নি। সারা রাস্তা মারতে মারতে নিয়ে গেছে। কোথায় নিয়ে যাচ্ছে, তাও বলেনি।’

স্থানীয় সাংবাদিকরা বলছেন, আটককৃত সাংবাদিক আরিফুল ইসলাম এর আগে স্থানীয় জেলা প্রশাসকের বিরুদ্ধে বেশ কয়েকটি সংবাদ করেছিলেন। এ নিয়ে কিছুদিন ধরে তাকে নতুন আর কোন নিউজ না করার জন্যও বলা হয়েছিল।

আরিফুলকে অন্যায়ভাবে গ্রেপ্তার করা হলে দেশব্যাপী সমালোচনার ঝড় ওঠে। আরিফুল ইসলামের মুক্তির দাবিতে কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে সেখানকার সাংবাদিকরা মানববন্ধন করেন।

ওই মানববন্ধনে আল্টিমেটাম দিয়ে বলা হয়: আগামী ২৪ ঘণ্টার মধ্যে তার বিরুদ্ধে আনা সব মিথ্যা অভিযোগ প্রত্যাহার করে মুক্তি না দিলে বৃহত্তর আন্দোলনে যাবেন সাংবাদিকরা।

এছাড়া কুড়িগ্রামের সাংবাদিক আরিফুল ইসলামকে মধ্যরাতে বাসভবন থেকে একটি মহল তুলে নিয়ে যাওয়ায় সাংবাদিকদের মধ্যে চরম নিরাপত্তাহীনতা তৈরি করেছে উল্লেখ করে যৌথ বিবৃতি দেয় বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Hasan Major
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Md. Mahmudul Hasan, widely known as Hasan Major, serves as Editor-in-Chief of Zoom Bangla. With 15 years of experience in journalism, he directs the newsroom’s editorial strategy and content standards. His expertise spans political, national, and international reporting. Under his leadership, Zoom Bangla delivers accurate, balanced, and in-depth news coverage that reflects both breaking developments and analytical insight.

Related Posts
প্রতিবেদন প্রকাশ

জাতীয় জরিপে ৯০ শতাংশ ভোটার উপস্থিতির প্রত্যাশা, নিরাপদ পরিবেশ নিশ্চিত করার আহ্বান

February 5, 2026
বহিস্কার

আগামী শুক্রবার নির্বাচনী ইশতেহার ঘোষণা করবে বিএনপি

February 5, 2026
বক্তব্য রাখবেন

আজ চাঁপাইনবাবগঞ্জে যাচ্ছেন জামায়াত আমির ড. শফিকুর রহমান

February 5, 2026
Latest News
প্রতিবেদন প্রকাশ

জাতীয় জরিপে ৯০ শতাংশ ভোটার উপস্থিতির প্রত্যাশা, নিরাপদ পরিবেশ নিশ্চিত করার আহ্বান

বহিস্কার

আগামী শুক্রবার নির্বাচনী ইশতেহার ঘোষণা করবে বিএনপি

বক্তব্য রাখবেন

আজ চাঁপাইনবাবগঞ্জে যাচ্ছেন জামায়াত আমির ড. শফিকুর রহমান

নতুন জালিমের আবির্ভাব

খবর পাচ্ছি জাল ব্যালট পেপার ছাপা হচ্ছে: তারেক রহমান

১৬২ জন নিহত

এক গ্রামে ১৬২ জনকে হত্যা করল বন্দুকধারীরা

ফরিদপুরকে বিভাগ

ক্ষমতায় গেলে ফরিদপুরকে বিভাগ করবে বিএনপি: তারেক রহমান

না খেলার সিদ্ধান্ত

বাংলাদেশকে সমর্থন জানিয়েই ভারতের বিপক্ষে ম্যাচ বর্জন: পাকিস্তানের প্রধানমন্ত্রী

ফরিদপুরকে বিভাগ

নির্বাচনী সফরে আবারও উত্তরবঙ্গে যাচ্ছেন তারেক রহমান

তারেক রহমান

গুপ্ত দলের লোকেরা জালেম হিসেবে আবির্ভূত হয়েছে : তারেক রহমান

Manikganj Pic 1

প্রার্থী ঘুমে, গভীর রাতে মাদ্রাসার শিশুদের দিয়ে নির্বাচনী প্রচারণা!

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.