
এদিকে আসামিপক্ষে আতাহার হোসেন ফরাজী জামিন চেয়ে শুনানি করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষে সংশ্লিষ্ট থানার আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) শরিফুল ইসলাম জামিনের বিরোধীতা করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে লোপাকে কারাগারে আটক রাখার আদেশ দেন।
এর আগে গত ৮ সেপ্টেম্বর লোপার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। গত ৭ সেপ্টেম্বর নারায়ণগঞ্জের ফতুল্লা থানার আমতলা এলাকায় অভিযান চালিয়ে জিনিয়াকে উদ্ধার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) রমনা জোনাল টিম। এ সময় লোপা তালুকদাকে গ্রেফতার করে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


