Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় জিপিএ ৫ পাওয়া প্রতি ৩ জনের ১ জন বেকার
জাতীয়

জিপিএ ৫ পাওয়া প্রতি ৩ জনের ১ জন বেকার

By Saiful IslamJanuary 10, 20202 Mins Read

জিপিএ ৫ পাওয়া প্রতি ৩ জনের ১ জন বেকার

Advertisement
জুমবাংলা ডেস্ক : বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) গবেষণায় হতাশাজনক চিত্র উঠে এসেছে, উচ্চশিক্ষায় স্নাতক ও স্নাতকোত্তরে প্রথম শ্রেণিতে ভালো ফল অর্জনকারীদের ২৮ থেকে সাড়ে ৩৪ শতাংশই বেকার। যারা চাকরি পান তাদের ৭৫ শতাংশের বেতন ৪০ হাজার টাকার কম।

গবেষণাটি বিআইডিএসের মহাপরিচালক কে এ এস মুরশিদের নেতৃত্বে পরিচালনা করা হয়েছে। সেখানে উচ্চশিক্ষিত মেধাবীদের চাকরি, বেতন ও বেকারত্ব নিয়ে এই চিত্র উঠে এসেছে।

গবেষণায় দেখা গেছে, শিক্ষিতদের এক-তৃতীয়াংশই বেকার। এদের মধ্যে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রিধারী বেকার বেশি। সার্বিকভাবে শিক্ষিতদের ৩৩ শতাংশের অধিক বেকার। আর এসএসসি, এইচএসসি, স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে প্রথম শ্রেণি পাওয়াদের মধ্যে বেকার সাড়ে ৩৪ শতাংশ।

স্নাতকোত্তর পর্যায়ে প্রথম শ্রেণি পাওয়াদের মধ্যে ৩৪ দশমিক চার শতাংশই বেকার। আর স্নাতক পর্যায়ে মেধাবীদের বেকারত্বের হার অন্তত ২৮ শতাংশ।

এসএসসিতে জিপিএ–৫ পাওয়াদের মধ্যে প্রতি তিনজনের একজন বেকার বসে আছেন। উচ্চমাধ্যমিক পর্যায়ে জিপিএ–৫ পাওয়া ৩১ শতাংশের বেশি বেকার।

সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে এই গবেষণা করা হয়েছে। ছয় লাখ ১৮ হাজার ২৬২ জনকে ফেসবুক ও ই–মেইলের মাধ্যমে প্রশ্ন পাঠানো হয়। তাদের মধ্যে ১৫ হাজার ২৫ জন উত্তর দিয়েছেন। এর ভিত্তিতেই গবেষণাটি করা হয়েছে। এতে অংশ নেয়া সবাই স্নাতকোত্তর, স্নাতক, উচ্চমাধ্যমিক ও মাধ্যমিক পাস।

আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) সংজ্ঞা অনুযায়ী, সপ্তাহে ন্যূনতম এক ঘণ্টা মজুরির বিনিময়ে কাজের সুযোগ না পেলে বেকার ধরা হয়। বাংলাদেশে এমন বেকার ২৭ লাখ।

বিআইডিএসের মহাপরিচালক কে এ এস মুরশিদ বলেন, শিক্ষাব্যবস্থা চাকরির বাজারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এখনো অন্যদের তুলনায় উচ্চশিক্ষিতরা বেশি বেতন পান। তাদের মধ্যে বেকারও বেশি। কারিগরি শিক্ষায় অবশ্য কাজের সুযোগ বেশি। বিআইডিএস শ্রমবাজারের যোগ্যতা, দক্ষতা নিয়ে গবেষণা করছে। তখন আরও বিস্তারিত জানা যাবে বলেও জানিয়েছেন তিনি।

গবেষণায় বলা হয়েছে, স্নাতক ও স্নাতকোত্তরে প্রথম শ্রেণি পেয়েও চাকরি মেলে না। স্নাতকোত্তরে প্রথম শ্রেণি পাওয়া চাকরিজীবীদের মধ্যে মাত্র ২৫ দশমিক ৪৯ শতাংশের বেতন ৪০ হাজার টাকার বেশি। এর মধ্যে ১০ শতাংশ মাসে ১০ হাজার টাকাও বেতন পান না। বাকি ৬৫ শতাংশের বেতন ১০ থেকে ৪০ হাজার টাকা।

এছাড়া স্নাতকোত্তরে দ্বিতীয় শ্রেণি পেয়েছেন, এমন তরুণ-তরুণীদের দুই-তৃতীয়াংশের বেতন ১০ থেকে ৩০ হাজার টাকার মধ্যে। সিজিপিএ সাড়ে তিনের বেশি স্কোর করা ৪৫ শতাংশ ডিগ্রিধারী ৪০ হাজার টাকার বেশি বেতন পান।

স্নাতকে প্রথম শ্রেণি পাওয়া ২৪ দশমিক ৫৯ শতাংশ ৪০ হাজার টাকার বেশি বেতন পান। আর ৭০ শতাংশের বেতন ১০ থেকে ৪০ হাজার টাকা। ৫ শতাংশ মাস শেষে ১০ হাজার টাকাও পান না। এছাড়া স্নাতক পর্যায়ে সিজিপিএ সাড়ে ৩ শতাংশ পাওয়াদের ৩৯ শতাংশের বেতন ৪০ হাজার টাকার বেশি।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
salahuddin

মামলাজটের কারণে অনেক ক্ষেত্রে আসামিরাই সুবিধা পাচ্ছেন : স্বরাষ্ট্রমন্ত্রী

June 25, 2026
Ruhul Kabir Rizvi

মুদি দোকানকে ভ্যাটের আওতায় আনা উচিত হবে না : রিজভী

June 25, 2026
দিনেশ ত্রিবেদী

ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার পেলেন মন্ত্রীর মর্যাদা

June 25, 2026

Latest News

salahuddin

মামলাজটের কারণে অনেক ক্ষেত্রে আসামিরাই সুবিধা পাচ্ছেন : স্বরাষ্ট্রমন্ত্রী

Ruhul Kabir Rizvi

মুদি দোকানকে ভ্যাটের আওতায় আনা উচিত হবে না : রিজভী

দিনেশ ত্রিবেদী

ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার পেলেন মন্ত্রীর মর্যাদা

OTPMS

পেনশন নিয়ে সুখবর, চালু হচ্ছে ওপিটিএমএস

মানব পাচার

মানব পাচারের নতুন ফাঁদ: কম্বোডিয়ার মৃত্যুকূপে বন্দি বাংলাদেশের তরুণরা

শ্রমমন্ত্রী

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : শ্রমমন্ত্রী

মালয়েশিয়ার শ্রমবাজার

মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে জুলাইয়ের মধ্যে আসতে পারে সুখবর

ডিসি সারওয়ার

মাজারের টাকা নিয়ে ডিসি সারওয়ারের কল রেকর্ড ভাইরাল

bobby-hajjaj

জাপানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রাথমিক শিক্ষায় সংস্কার আনা হবে : ববি হাজ্জাজ

মোটরসাইকেল চালক

সারাদেশে মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa