Advertisement

স্পোর্টস ডেস্ক: একমাত্র টেস্ট সিরিজের আগে প্রস্তুতি ম্যাচ খেলতে প্রতিপক্ষ জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নেমেছে বিসিবি একাদশ। আজ সকাল সাড়ে ৯টায় বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) ৩ নম্বর মাঠে ম্যাচটি শুরু হয়। আগে ব্যাট করতে নেমেছে শেভরনরা।

সংক্ষিপ্ত স্কোর :

জিম্বাবুয়ে : ১৭৭/৫ (৫৬ ওভারে)

উইকেট পতন : ১০৫/১ (প্রিন্স মাসভাউরি-৪৫), ১২৫/২ (ক্রেইগ আরভিন-১০), ১২৯/৩ (ব্রিয়ান মুদজিনগানিয়ামা-১৭), ১৪৬/৪ (রেগিস চাকাবা-১৩), ১৪৬/৫ (তিনোতেন্দা মুতুমবোজি-০)।

জিম্বাবুয়েকে চেপে ধরেছে আকবর-সুমনরা : প্রথম সেশনে কোনো উইকেট না হারালেও দ্বিতীয় সেশনে জিম্বাবুয়েকে চেপে ধরেছে বিসিবি একাদশ। তুলে নিয়েছে জিম্বাবুয়ের ৫ উইকেট। এ রিপোর্ট লেখা পর্যন্ত জিম্বাবুয়ের সংগ্রহ ৫১ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ১৪৮ । শাহাদাত হোসেন নিয়েছেন ৩টি উইকেট। ১টি করে উইকেট নিয়েছেন আল-আমিন জুনিয়র ও শরীফুল ইসলাম।

আল-আমিন ফেরালেন প্রিন্স মাসভাউরিকে : মধ্যাহ্ন বিরতির পর উইকেটের দেখা পেয়েছে বাংলাদেশ। আল-আমিন জুনিয়র ফিরিয়েছেন প্রিন্স মাসভাউরিকে। দলীয় ১০৫ রানের মাথায় ৩১তম ওভারে আল-আমিনের বলে উইকেটের পেছনে আকবর আলীর হাতে ক্যাচ দিয়ে আউট হন তিনি। ৭৭ বল খেলে ৭ চারে ৪৫ রান করে যান তিনি।

মধ্যাহ্ন বিরতি পর্যন্ত উইকেট হারায়নি জিম্বাবুয়ে : দুইদিনের প্রস্তুতি ম্যাচের প্রথম সেশনটি দারুণভাবে শেষ করেছে জিম্বাবুয়ে। ২৮ ওভার খেলে কোনো উইকেট না হারিয়ে মধ্যাহ্ন বিরতিতে গিয়েছে শেভরনরা। হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন কেভিন কাসুজা। ১০০ বল খেলে ৮ চারে ৫১ রান নিয়ে অপরাজিত আছেন তিনি। তার সঙ্গে ৬৮ বল খেলে ৬ চারে ৪০ রান নিয়ে অপরাজিত আছেন প্রিন্স মাসভাউরি। বল হাতে বিসিবি একাদশ পাঁচজন বোলার ব্যবহার করেছে। কেউ-ই ব্রেক থ্রু এনে দিতে পারেননি। মুকিদুল ইসলাম ৫ ওভার, শরীফুল ইসলাম ৭ ওভার, সুমন খান ৭ ওভার, আমিনুল ইসলাম বিপ্লব ৭ ওভার ও আল-আমিন ২ ওভার বোলিং করেছেন।

জিম্বাবুয়ের জমাট ব্যাটিং : বিসিবি একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ব্যাট করতে নেমে দারুণ শুরু করেছে জিম্বাবুয়ে। জমাট ব্যাটিং করছে তারা। ২৬ ওভার শেষ হলেও জিম্বাবুয়ের ব্যাটসম্যানদের দ্বিধাগ্রস্ত করতে পারেননি শরীফুল-সুমনরা। কেভিন কাসুজা ৪৬ ও প্রিন্স মাসভাউরি ৩৯ রান নিয়ে ব্যাট করছেন।

এই ম্যাচে বিসিবি একাদশের হয়ে খেলছেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতে আসা ছয় ক্রিকেটার। তারা হলেন আকবর আলী, পারভেজ হোসেন ইমন, মাহমুদুল হাসান জয়, শরীফুল ইসলাম, শাহাদাত হোসেন ও তানজিদ হাসান তামিম। এর মধ্যে শরীফুল কেবল এ দলের হয়ে খেলেছিলেন। বাকি পাঁচজনের নতুন অভিজ্ঞতা হল আজ।

বিসিবি একাদশ: আল-আমিন (অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, মাহমুদুল হাসান জয়, আকবর আলী (উইকেটরক্ষক), মোহাম্মদ নাঈম, শরীফুল ইসলাম, সুমন খান, মুকিদুল ইসলাম মুগ্ধ, আমিনুল ইসলাম বিপ্লব, রিশাদ আহমেদ ও শাহাদাত হোসেন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Mohammad Al Amin is a member of the iNews Desk editorial team, contributing to day-to-day news coverage with an emphasis on factual accuracy, responsible reporting, and clear storytelling. As part of the newsroom workflow, he works closely with editors and reporters to help produce timely, well-verified articles that meet iNews’ editorial and journalistic standards for a global readership.