
গেল মাসে জিম্বাবুয়ে সরকার ওই দেশের পুরো ক্রিকেট বোর্ড বিলুপ্ত ঘোষণা করে একটি মধ্যবর্তী কমিটি করে দেয়। এরপরই এই সিদ্ধান্ত নেয় আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি। জিম্বাবুয়ের মতো এমন দশা হতে পারে পাকিস্তানেরও। অর্থাৎ আইসিসি নিষিদ্ধও করতে পারে পাকিস্তানকে।
পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন-এমনই প্রতিবেদন প্রকাশ করেছে। সংবাদমাধ্যমটির দাবি, ইমরান খানের সৌজন্যে পাকিস্তান ক্রিকেট বোর্ডেও (পিসিবি) দেশের সরকারের প্রচ্ছন্ন প্রভাব রয়েছে।
পিসিবিতে পাকিস্তান সরকারের সরাসরি দখলদারি রয়েছে বলে মনে করেন অনেকে। নিয়ম অনুযায়ী পাকিস্তানের প্রধানমন্ত্রীকে পিসিবির প্যাট্রন পদের দায়িত্ব দেওয়া হয়। পাকিস্তানের শীর্ষ সংবাদমাধ্যম দ্য ডন-এর তথ্য অনুযায়ী, পিসিবির সংবিধানে এমন অনেক অনুচ্ছেদ রয়েছে যেখানে সরকারী হস্তক্ষেপের অধিকার রয়েছে।
এ ছাড়া পাকিস্তানের প্রধানমন্ত্রীকে বোর্ডের প্যাট্রন পদের দায়িত্ব দেওয়ায় সরাসরি সরকারি দখলদারির প্রশ্নও চলে আসে। এমন অবস্থায় পিসিবির সংবিধান নিয়ে আইসিসি প্রশ্ন তুলতে পারে। আর তেমন হলে পিসিবির সাংবিধানিক নিয়ম বিপাকে ফেলতে পারে পাকিস্তানকে। তাদের অবস্থাও হতে পারে জিম্বাবুয়ের মতো।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



