Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা জীবনে যে স্বপ্নটা পূরণ হলো না কিংবদন্তি ফুটবলারের
খেলাধুলা

জীবনে যে স্বপ্নটা পূরণ হলো না কিংবদন্তি ফুটবলারের

By জুমবাংলা নিউজ ডেস্কDecember 31, 2022Updated:December 31, 20222 Mins Read

জীবনে যে ইচ্ছে অধরায় থেকে গেল কিংবদন্তি পেলের

স্পোর্টস ডেস্ক : সর্বকালের সেরা ফুটবলার পেলে। বৃহস্পতিবার দিবাগত রাতে ৮২ বছর বয়সে মারা গেছেন তিনি। বিশ্বের একমাত্র ফুটবলার হিসেবে তিনটি বিশ্বকাপ জিতেছেন এই কিংবদন্তি। তার পায়ের জাদুতে ১৯৫৮ সালে প্রথমবার বিশ্বকাপের স্বাদ পায় ব্রাজিল। তবে ফুটবলার না হলে তার জীবনটা হতে পারতো অন্যরকমও।

জীবনে যে স্বপ্নটা পূরণ হলো না কিংবদন্তির ফুটবলারের

Advertisement

দরিদ্র পরিবারে জন্ম নেওয়া পেলে প্রথম জীবনে আকাশে উড়তে চাইতেন। বিমানের পাইলট হওয়ার স্বপ্ন দেখতেন তিনি। কিন্তু ছোটবেলায় নিজের চোখে দেখা এক দুর্ঘটনা তার জীবনের লক্ষ্যটাই বদলে দিয়েছে পরে।

বাদাম বিক্রি করতে পেলের নিয়মিত যাতায়াত ছিল বাউরুর বিমানবন্দরে। সেখানে উড়তে থাকা বিমানকে দেখে তার মনে পাইলট হওয়ার বাসনা জাগে। তবে অঙ্কুরেই ঝড়ে যায় ১৯৪০ সালে একটি গ্লাইডার বিমান দুর্ঘটনা ও একজনের নিহত হওয়ার ঘটনায়।

৮২ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমানো পেলে একবার সাক্ষাৎকারেও বলেছিলেন, ‘সত্যি করে বলতে আমার তখন ৯ বছর বয়স। আমি তখন পাইলট হতে চাইতাম। এটা আমার স্বপ্ন ছিল। আমি উড়তে চাইতাম।’

১৯৫০ বিশ্বকাপে মারাকানার ঘটনার পর পেলের জীবনে ফুটবলই হয়ে দাঁড়ায় সব। ১৯৫০ সালের মারাকানার ঘটনা ব্রাজিলিয়ানদের কাছে পরিচিত হয়ে উঠে জাতীয় ট্র্যাজেডি নামে। ফাইনালে স্বাগতিক হয়েও উরুগুয়ের কাছে ২-১ গোলে হেরে শিরোপা বঞ্চিত হতে হয় তাদের। ব্রাজিলিয়ানদের সেই ট্রাজেডির অন্য নাম মারাকানাজো। সেই হারে কেঁদে বুক ভাসিয়েছিলেন পেলের বাবা। বাবাকে কাঁদতে দেখার সেই দৃশ্য তার ভেতর তৈরি করেছিল দৃঢ় প্রতিজ্ঞা।

পেলে বলেছিলেন, সেবার প্রথম আমি আমার বাবাকে কাঁদতে দেখেছিলাম। আমার মনে আছে, তাকে বলেছিলাম- ‘কেঁদো না বাবা, আমি তোমার জন্য বিশ্বকাপ জিতব।’

ব্রাজিলিয়ান কিংবদন্তি অবশ্য এটাও স্বীকার করেছিলেন যে বাবাকে আসলে তিনি সান্ত্বনা দেয়ার ব্যর্থ চেষ্টাই অল্প বয়সে করেছিলেন। কারণ বাবাকে কাঁদতে দেখার মুহূর্তে কী বলবেন বালক পেলে তা বুঝে উঠতে পারছিলেন না।

ফুটবল ঈশ্বর অবশ্য নয় বছরের সেই বালকের মুখ থেকে বের হওয়া কথাটাকেই যেন নিয়তির লিখন বানিয়ে ছাড়লেন। আট বছর পর ১৯৫৮ ব্রাজিল বিশ্বকাপ স্কোয়াডে ডাক পেলেন কালো মানিক খ্যাত ফুটবলার। ১৭ বছর বয়সে ৬ গোল করে বিশ্বকাপের সেরা খেলোয়াড় হয়ে নিজের দেশকে এনে দিয়েছেন প্রথম শিরোপা। সর্বকনিষ্ঠ কারো বিশ্বকাপ জয়ের এই রেকর্ড এখনও টিকে আছে।

গাড়িতে উঠলেই বমি বমি ভাব কেন হয়? এর থেকে মুক্তির উপায়

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
কাবাডি হ্যান্ডবল

আন্তঃবিশ্ববিদ্যালয় কাবাডি ও হ্যান্ডবল টুর্নামেন্টে নেই কুবি

June 23, 2026
golden boot

গোল্ডেন বুট জয়ের লড়াইয়ে মেসির প্রতিদ্বন্দ্বী কারা

June 23, 2026
Austria Argentina WCup Soccer

শেষ ৩২ নিশ্চিত, তবুও দুশ্চিন্তা কমেনি আর্জেন্টিনার!

June 23, 2026

Latest News

কাবাডি হ্যান্ডবল

আন্তঃবিশ্ববিদ্যালয় কাবাডি ও হ্যান্ডবল টুর্নামেন্টে নেই কুবি

golden boot

গোল্ডেন বুট জয়ের লড়াইয়ে মেসির প্রতিদ্বন্দ্বী কারা

Austria Argentina WCup Soccer

শেষ ৩২ নিশ্চিত, তবুও দুশ্চিন্তা কমেনি আর্জেন্টিনার!

Lionel Messi

এক ম্যাচেই মেসির চার গিনেস রেকর্ড

World Cup

পরবর্তী রাউন্ডে এ কারা গেলেন এবং কারা ছিটকে গেলেন

আর্জেন্টিনার প্রতিপক্ষ

আর্জেন্টিনার প্রতিপক্ষ অস্ট্রিয়া সম্পর্কে যা জানা জরুরি

আর্জেন্টিনা

চমৎকার শুরুর পর ফের জয়ের জন্য প্রস্তুত আর্জেন্টিনা

জিলেট

বিশ্বকাপে এবার লোগো ঢেকে রাখার অভিনব কৌশল দেখাল জিলেট

স্কালোনি

পানিবিরতি ম্যাচের ছন্দ নষ্ট করছে : স্কালোনি

Messi-Record

মাঠে নামলেই যে সব রেকর্ড ভাঙার সুযোগ মেসির সামনে!

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa