Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home জাতীয় প্রতিটি ক্ষেত্রে প্রতিবন্ধীদের সরকার সহযোগিতা দিবে : স্পিকার
জাতীয়

প্রতিটি ক্ষেত্রে প্রতিবন্ধীদের সরকার সহযোগিতা দিবে : স্পিকার

By জুমবাংলা নিউজ ডেস্কডিসেম্বর 5, 2019Updated:ডিসেম্বর 5, 20192 Mins Read
ফাইল ছবি
Advertisement

জুমবাংলা ডেস্ক: স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, সরকার খেলাধুলাসহ জীবন যাপনের প্রতিটি ক্ষেত্রে প্রতিবন্ধীদের সব রকম সহযোগিতা দিতে বদ্ধপরিকর।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিবন্ধীদের সকল পর্যায়ের কাজে অন্তর্ভুক্ত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

তিনি আজ বৃহস্পতিবার সাভারে আন্তর্জাতিক রেড ক্রস কমিটি (আইসিআরসি), সিআরপি ও বাংলাদেশ বাস্কেটবল ফাউন্ডেশন (বিবিএফ) এর উদ্যোগে আয়োজিত ‘হুইল চেয়ার বাস্কেটবল টুর্ণামেন্ট -২০১৯’ এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। স্পিকার এ সময় খেলা উপভোগ করেন ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

শিরীন শারমিন বলেন, প্রতিবন্ধীরা সমাজে সমান অধিকার নিয়ে বাঁচবে। প্রতিবন্ধীদের সহায়তায় সমাজের সকল স্তরের মানুষকে এগিয়ে আসতে হবে, কেননা তাদের স্বাভাবিক জীবনযাপনের অধিকার সাংবিধানিকভাবে স্বীকৃত। প্রতিবন্ধকতাকে জয় করে তাদেরকে এগিয়ে নিতে যথোপযুক্ত পুনর্বাসন প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন।

প্রতিযোগিতাপূর্ণ এমন একটি টুর্ণামেন্ট আয়োজনের জন্য স্পিকার আয়োজকদের আন্তরিক ধন্যবাদ জানান। তিনি বলেন, এমন সৃজনশীল আয়োজন নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে। প্রতিবন্ধীদের এই খেলা, এই অদম্য গতিতে এগিয়ে যাওয়া অন্যদের জন্য অনন্ত উৎসাহ ও অনুপ্রেরণার উৎস হিসেবে কাজ করবে। সব ধরনের প্রতিবন্ধকতার উত্তরণ ঘটিয়ে প্রতিবন্ধীরা বাঁধাবিপত্তিকে জয় করে স্বাভাবিক কাজকর্মসহ বিভিন্ন খেলাধুলায় অনন্য ভূমিকা রাখছে, যা দেশের সর্বস্তরের জনগণের জন্য অনুকরণীয় ও অনুসরণযোগ্য।

স্পিকার বলেন, বিশ্বায়ন ও তথ্যপ্রযুক্তির অবাধ প্রবাহের এ যুগে প্রযুক্তিনির্ভর দক্ষতা অর্জন করে এক জায়গায় বসেই উপার্জনের ব্যবস্থা করা সম্ভব। তাই, প্রতিবন্ধীদের চলার পথে আগত বাঁধাসমূহ দূর করে অবকাঠামোগত উন্নয়নসহ উন্নয়নের সব ক্ষেত্রে তাদের স্পম্পৃক্ত করতে এবং তাদের জন্য যাবতীয় সুবিধাদি আরো উন্মুক্ত করতে সবাইকে সচেতন থাকতে হবে।

‘হুইল চেয়ার বাস্কেটবল টুর্নামেন্ট- ২০১৯’ এর সমাপনী অনুষ্ঠানে ‘সিআরপি-অপরাজেয় অনন্যা’ ও ‘সিআরপি-অপরাজিতা’ নামক দুইটি দল অংশগ্রহণ করে। খেলায় ৬ স্কোরের ব্যবধানে ‘সিআরপি-অপরাজিতা’ বিজয় লাভ করে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আইসিআরসি-এর হেড অব ডেলিগেশন মি. পিয়েরে ডর্স। অনুষ্ঠানে সিআরপি’র এক্সিকিউটিভ ডিরেক্টর শফিকুল ইসলাম বক্তব্য রাখেন। এ সময় সিআরপি’র প্রতিষ্ঠাতা গ্রেগরী টেইলরসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। সূত্র:বাসস

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
Logo

সরকারি চাকরিজীবীদের একাধিক সুবিধা বাড়ল

জুন 19, 2026
পানিসম্পদমন্ত্রী

তিস্তা মহাপরিকল্পনা সারা দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ : পানিসম্পদমন্ত্রী

জুন 19, 2026
টুকু

যুবসমাজকে দুর্বল করতে মাদক প্রবেশ করানো হচ্ছে: টুকু

জুন 19, 2026
Latest News
Logo

সরকারি চাকরিজীবীদের একাধিক সুবিধা বাড়ল

পানিসম্পদমন্ত্রী

তিস্তা মহাপরিকল্পনা সারা দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ : পানিসম্পদমন্ত্রী

টুকু

যুবসমাজকে দুর্বল করতে মাদক প্রবেশ করানো হচ্ছে: টুকু

মুজিবুর

ন্যায়ভিত্তিক সমাজ গঠনে ইসলামী আদর্শের বিকল্প নেই: মুজিবুর রহমান

যুদ্ধবিমান

চীনের J-10CE যুদ্ধবিমান কেনার পরিকল্পনায় বাংলাদেশ, বাড়ছে আঞ্চলিক কৌশলগত আলোচনা

পুলিশ

গাঢ় নীল-জলপাই রঙের পুরোনো ইউনিফর্মে ফিরছে পুলিশ

বেসরকারি এতিমখানা

১৪০ কোটি টাকা পাচ্ছে বেসরকারি এতিমখানা

জেলা প্রশাসক

মাজার উন্নয়নে পদক্ষেপ নেয়া হবে : জেলা প্রশাসক

Rain

টানা ৫ দিন ভারি বৃষ্টির আভাস

মোহাম্মদপুরে বিএনপি নেতা

মোহাম্মদপুরে বিএনপি নেতাকে কুপিয়ে জখম, অবস্থা গুরুতর

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa