Advertisement
স্পোর্টস ডেস্ক : নেইমারকে কেনার প্রস্তাব পাঠিয়ে প্রত্যাখ্যাত হয়েছে দুই স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। এবার সেই একই পরিণতি বরণ করতে হলো ইতালিয়ান জায়ান্ট জুভেন্টাসকেও। গণমাধ্যমের খবর, নেইমারকে কেনার জন্য ৯৫ মিলিয়ন ইউরো+পাওলো দিবালাকে দেওয়ার প্রস্তাব পাঠিয়েছিল জুভেন্টাস। কিন্তু জুভেন্টাসের সেই প্রস্তাব অত্যন্ত বিনয়ের সঙ্গে নাকচ করে দিয়েছে পিএসজি।

না করার মাধ্যমে ফরাসি ক্লাবটি জুভেন্টাসকে বুঝিয়ে দিয়েছে, ৯৫ মিলিয়ন ইউরো ও দিবালার দামে নেইমারকে কেনা যাবে না। ব্রাজিলিয়ান তারকাকে কিনতে হলে দিতে হবে আরও বেশি দাম। সেই বেশি দামটা কত, গণমাধ্যম সূত্রে তা আগেই নিশ্চিত হয়েছে। ধার বা কোনো রকম বিনিময় চুক্তিতে নেইমারকে বিক্রি করতে রাজি নয় পিএসজি।

ফরাসি ক্লাবটি স্পষ্টই বলে দিয়েছে নেইমারকে নিতে হলে নগদ টাকাতেই নিতে হবে। আর নগদ টাকার সেই অঙ্কটা হতে হবে অন্তত ২০০ মিলিয়ন ইউরো। দুই মৌসুম আগে যাকে রেকর্ড ২২২ মিলিয়ন ইউরোয় কিনেছে পিএসজি, তার জন্য ফরাসি ক্লাবটির ২০০ মিলিয়ন ইউরোর দাবিটা যুক্তিসঙ্গগতই।

ব্রাজিলিয়ান তারকাকে দলে টানার জন্য যুদ্ধে নামা বিশ্বসেরা তিন ক্লাব বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ এবং জুভেন্টাসও তা বুঝতে পারছে। কিন্তু একজন খেলোয়াড়ের জন্য একসঙ্গে এত টাকা নগদ খরচ করাটা কঠিনই। তাই তিনটি ক্লাবই পিএসজির চাহিদার সঙ্গে সঙ্গতি রেখে বিকল্প প্রস্তাব পাঠিয়েছিল।

দুই শর্তে বার্সেলোনা দিয়েছিল ১৯০ মিলিয়ন ইউরোর প্রস্তাব। কাতালন জায়ান্টরা প্রথম মৌসুমের জন্য নেইমারকে ধারে কেনার প্রস্তাব দিয়েছিল। সেজন্য দিতে চেয়েছিল ৪০ মিলিয়ন ইউরো। সঙ্গে শর্ত জুড়ে দিয়েছিল, এক মৌসুম পর স্থায়ী চুক্তি করা হবে। তখন দেওয়া হবে ১৫০ মিলিয়ন ইউরো। মানে দুই শর্ত মিলিয়ে প্রস্তাবটি ছিল ১৯০ মিলিয়ন ইউরোর। কিন্তু প্রস্তাবটি মনঃপুত না হওয়ায় পিএসজি না করে দিয়েছে।

বার্সার তুলনায় রিয়াল মাদ্রিদের প্রস্তাবটি আরও বেশি লোভনীয়। মাদ্রিদ জায়ান্টরা স্থায়ী চুক্তির জন্যই দিয়েছিল ১০০ মিলিয়ন ইউরো+গ্যারেথ বেল+হামেশ রদ্রিগেজ+ কেইলর নাভাসকে দেওয়ার প্রস্তাব। মানে এক নেইমারের জন্য নগদ ১০০ মিলিয়ন ইউরোর সঙ্গে বেল, রদ্রিগেহ, নাভাসের মতো তিন তিনজন তারকা ফুটবলারকে দেওয়ার প্রস্তাব দিয়েছিল। কিন্তু সেটিও মনে না ধরায় পিএসজি নাকচ করে দিয়েছে।

সর্বশেষ জুভেন্টাসের প্রস্তাবটিও নাকচ করে দিলো। জুভেন্টাসের প্রস্তাবটি নাকচ হওয়াটা আসলে অনুমিতই ছিল। কারণ, বার্সা-রিয়ালের প্রস্তাবের তুলনায় জুভদের প্রস্তাবটি কম লোভনীয়ই ছিল। বিক্রির জন্য পাওলো দিবালাকে মৌসুমের শুরুতেই বাজারে তুলেছে জুভেন্টাস। এর আগে আর্জেন্টাইন তারকার বাজারদর যাচাই করাও তাদের হয়ে গেছে।

২৬ বছর বয়সী আর্জেন্টাইন তারকাকে কিনতে চেয়েছিল দুই ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড ও টটেনহাম। দুই ক্লাবই তার দাম হাঁকিয়েছিল ৭০ মিলিয়ন ইউরো। সেই হিসেবে নেইমারের জন্য জুভেন্টাসের প্রস্তাবের আর্থিক মূল ছিল ১৬৫ মিলিয়ন ইউরোর (৯৫ মিলিয়ন+৭০ মিলিয়ন)। এর চেয়ে বেশি দামের ফিরিয়ে দেওয়া পিএসজি এই প্রস্তাব গ্রহণ করে কীভাবে!

কিন্তু প্রশ্ন হলো, নেইমারের ভাগ্যে তাহলে কী আছে? তাহলে এই মৌসুমে কি ২৭ বছর বয়সী নেইমারের পিএসজি ছেড়ে কোথাও যাওয়া হচ্ছে না? এখনই এই রায়ে পৌঁছানোর উপায় নেই। কারণ, প্রথম প্রস্তাবে প্রত্যাখ্যাত হয়ে বার্সেলোনা, রিয়াল, জুভেন্টাস-তিন ক্লাবই নতুন করে প্রস্তাব তৈরি করছে বলে খবর। বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদ নাকি এরই মধ্যে নতুন প্রস্তাবের খসড়া তৈরিও করে ফেলেছে। এখন নাকি শুধু আনুষ্ঠানিকভাবে সেই প্রস্তাব পাঠানোর অপেক্ষা।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.