Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় জুমার খুৎবাহ পূর্ব বয়ানে ইমামের আকুতি- হে আল্লাহ! এই মহামারী উঠিয়ে নাও
ইসলাম জাতীয় ধর্ম

জুমার খুৎবাহ পূর্ব বয়ানে ইমামের আকুতি- হে আল্লাহ! এই মহামারী উঠিয়ে নাও

By Protik HossainApril 24, 2020Updated:April 24, 20202 Mins Read

জুমার খুৎবাহ পূর্ব বয়ানে ইমামের আকুতি- হে আল্লাহ! এই মহামারী উঠিয়ে নাও

Advertisement
ইসলাম ডেস্ক : হে আল্লাহ! তোমার গজব দীর্ঘ স্থায়ী হয় না। এটা পবিত্র কুরআন হাদিসে প্রমাণিত। হে আল্লাহ! পবিত্র কুরআন নাযিলের মাস মাহে রমজান সমাগত। রহমত মাগফেরত ও নাজাতের মাসে প্রাণঘাতী করোনাভাইরাস মহামারী উঠিয়ে নাও। হে আল্লাহ! তোমার অশেষ দয়ায় এ মহামারী চলে গেলে আমরা যাতে পুনরায় গুনাহ ও নাফরমানির দিকে ধাবিত না হই। কারণ আমরা করোনাকে ভয় পাই মৃত্যুর জন্য।

আল্লাহপাকের মেহেরবানিতে করোনা মহামারী থেকে এখন মুক্তি পেলেও মৃত্যু থেকে মুক্তি পাবো না। কারণ মৃত্যু অবধারিত। আজ শুক্রবার বায়তুল মোকাররম জাতীয় মসজিদসহ বিভিন্ন মসজিদে খুৎবাহ পূর্ব বয়ানে ইমাম মুফতি মুহিউদ্দিন কাসেম এসব কথা বলেন। সকাল থেকেই বায়তুল মোকাররম জাতীয় মসজিদের চতুর দিকের গেইট বন্ধ রাখা হয়। প্রাণঘাতী করোনাভাইরাসের প্রতিরোধে সরকারি দিকনির্দেশনা অনুযায়ী মসজিদের মুয়াজ্জিন, খাদেমসহ দশ জন নিয়ে জুমার নামাজ আদায় করা হয়।

এছাড়া, সারাদেশের মসজিদগুলোতেও সীমিত আকারে জুমার নামাজ আদায় হয়েছে। সকাল ১১টার পর থেকেই বিভিন্ন মসজিদের মাইক থেকে ঘোষণা দেয়া হয় জুমার নামাজে না এসে নিজ নিজ বাসায় যোহরের নামাজ আদায় করুন।

বায়তুল মোকাররমে ইমাম বলেন, পবিত্র কুরআনে আল্লাহপাক বলেছেন, হে নবী আপনি আপনার উম্মতদের বলেদিন, তোমরা যে মৃত্যু হতে পলায়ন করো সে মৃত্যু অবশ্যই তোমাদের সাথে সাক্ষাত করবে। সূরা জুমু’আহ আয়াত নং ৮।

ইমাম বলেন, এই করোনাভাইরাস মহামারী থেকে শিক্ষা নিয়ে মৃত্যু এবং মৃত্যু পরবর্তী জীবনের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। ভালো কাজ করতে হবে এবং গুনাহের কাজ থেকে বিরত থাকতে হবে। তা’হলেই আল্লাহপাকের নৈকট্য লাভ করা যাবে ইনশাআল্লাহ।

রাজধানীর দক্ষিণ মুগদা ব্যাংক কলোনী রসূলবাদ জামে মসজিদের খতীব আলহাজ আল্লামা আব্দুল গনি খুৎবা পূর্ব বয়ানে বলেন, হে আল্লাহ! কুরআন নাযিলের মাস মাহে রমজানে করোনাভাইরাসের গজব উঠিয়ে নাও। মাহে রমজানে মনে-প্রাণে ইবাদত করার তৌফিক দান করো। তিনি স্বাস্থবিধি মেনে চলার পাশাপাশি বেশি বেশি তাওবাহ ও ইস্তিগফার পড়ার অনুরোধ জানান।

মুন্সিগঞ্জ সদর কালেক্টরেট জামে মসজিদের খতীব মুফতি আসাদুল্লাহ খুৎবা পূর্ব বয়ানে বাংলাদেশসহ বিশ্ববাসীকে করোনাভাইরাস থেকে মুক্তির জন্য মহান আল্লাহপাকের রহমত কামনা করে বলেন, পবিত্র কুরআনে আল্লাহপাক বলেন, ’বলো আল্লাহ থেকে কে তোমাদেরকে রক্ষা করবে যদি তিনি তোমাদের কোনো ক্ষতি করতে চান অথবা তিনি তোমাদের রহমত দান করতে ইচ্ছা করেন কে তোমাদের ক্ষতি করবে । সূরা আহযাব আয়াত নং ১৭।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Protik Hossain
  • Facebook
  • X (Twitter)
Related Posts
এআই দিয়ে ব্রাজিল

ইয়াবাসহ আটক আর্জেন্টাইন সমর্থককে এআই দিয়ে ব্রাজিলের জার্সি পরাল পুলিশ!

June 29, 2026
Tika

শিশুর টিকা কার্ড দেখে কীভাবে বুঝবেন কোন টিকা দেওয়া হয়েছে

June 29, 2026
ব্রিটিশ আমেরিকান টোব্যাকো

প্রায় ৯ হাজার কর্মী ছাঁটাই করবে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো

June 29, 2026

Latest News

এআই দিয়ে ব্রাজিল

ইয়াবাসহ আটক আর্জেন্টাইন সমর্থককে এআই দিয়ে ব্রাজিলের জার্সি পরাল পুলিশ!

Tika

শিশুর টিকা কার্ড দেখে কীভাবে বুঝবেন কোন টিকা দেওয়া হয়েছে

ব্রিটিশ আমেরিকান টোব্যাকো

প্রায় ৯ হাজার কর্মী ছাঁটাই করবে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো

প্রধানমন্ত্রী

সাশ্রয়ী মূল্যে স্মার্টফোন ও ইন্টারনেটের মূল্য কমানোর আহ্বান প্রধানমন্ত্রীর

কুমিল্লার শিক্ষার্থী

সংসদে প্রধানমন্ত্রীর সেলফিতে উচ্ছ্বসিত কুমিল্লার শিক্ষার্থীরা

মন্ত্রী

২০৩০ সালের মধ্যে ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নির্ধারণ : মন্ত্রী

সজারু

শিশুর কোলে গন্ধগোকুল, পেছনে হেঁটে যাচ্ছে সজারু, জানুন ভাইরাল ভিডিওর আসল রহস্য

Primary

মাঠ নিশ্চিতের নির্দেশ, খেলাধুলা বাধ্যতামূলক ৪র্থ শ্রেণি থেকে

বিদ্যুত

বিদ্যুতের জন্য সারা দেশে হাহাকার, আরও বাড়ার শঙ্কা

পুলিশের শীর্ষ পর্যায়

পুলিশের শীর্ষ পর্যায়ে বড় ধরনের রদবদল

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa