Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home জুমার দিনে একজন মুসলমানের যেসব করণীয়
ইসলাম ধর্ম

জুমার দিনে একজন মুসলমানের যেসব করণীয়

By Shamim RezaSeptember 13, 20194 Mins Read
Advertisement

ফাইল ফটো
ধর্ম ডেস্ক : শুক্রবার বা জুমার দিন মুসলমানদের জন্য একটি বড় নিয়ামত। এ দিনটি গরিব মুসল্লিদের হজের দিন। সপ্তাহের এই দিনে জোহরের ওয়াক্তে জুমার নামাজ জামাতের সঙ্গে পড়া ফরজ। জুমার নামাজ নিজ গৃহে একাকি পড়া যায় না। এই নামাজ ইমামসহ আরো তিন বা এর বেশি মুসল্লি মিলে মসজিদে জামাতে আদায় করতে হয়।

জুমার দিন মুসল্লিদের প্রধান কাজগুলো হলো গোসল করা, পরিষ্কার-পরিচ্ছন্ন কাপড় পরিধান করা, সুগন্ধি ব্যবহার করা এবং মসজিদে হাজির হয়ে মনোযোগসহকারে খুতবা শোনা।

এছাড়া মসজিদে আদবের সঙ্গে বসা একজন মুমিনের জন্য অপরিহার্য। এ ব্যাপারে আদম (রা.) … সালমান ফারসি (রা.) থেকে বর্ণিত হাদিসের মধ্যে এসেছে, নবী করিম (সা.) বলেছেন, কোনো ব্যক্তি যদি জুমার দিন গোসল করে যথাসাধ্য ভালোরূপে পবিত্রতা অর্জন করে ও তেল বা নিজ ঘরের সুগন্ধি ব্যবহার করে এর পর বের হয় এবং দুজন লোকের মধ্যে ফাঁকা না রেখে তার নির্ধারিত সালাত আদায় করে এবং ইমামের খুতবা দেওয়ার সময় চুপ থাকে, তাহলে তার সে জুমা থেকে আরেক জুমা পর্যন্ত সময়ের যাবতীয় গুনাহ মাফ করে দেওয়া হয়। (সহিহ বুখারি)

উত্তম কাপড় পরিধান করার ব্যাপারে আবদুল্লাহ ইবনে ইউসুফ (রা.) … আবদুল্লাহ ইবন উমর (রা.) থেকে বর্ণিত আছে যে, উমর ইবনে খাত্তাব (রা.) মসজিদে নবীর দরজার কাছে এক জোড়া রেশমি পোশাক (বিক্রি হতে) দেখে নবী করিম (সা.)-কে বললেন, ইয়া রাসূলুল্লাহ! যদি এটি আপনি খরিদ করতেন আর জুমার দিন এবং যখন আপনার কাছে প্রতিনিধিদল আসে, তখন আপনি তা পরিধান করতেন। তখন রাসূল (সা.) বললেন, এটা তো সে ব্যক্তিই পরিধান করে, আখিরাতে যার (মঙ্গলের) কোনো অংশ নেই।

এর পর রাসূল (সা.)-এর কাছে কয়েক জোড়া পোশাক আসে, তখন এক জোড়া তিনি উমর (রা.)-কে প্রদান করেন। উমর (রা.) আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ! আপনি আমাকে এটা পরিধান করতে দিলেন অথচ আপনি উতারিদের (রেশম) পোশাক সম্পর্কে যা বলার তা তো বলেছিলেন। তখন রাসূল (সা.) বললেন, আমি তোমাকে এটি নিজে পরিধানের জন্য প্রদান করিনি। উমর ইবনে খাত্তব (রা.) তখন এটি মক্কায় তার এক ভাইকে দিয়ে দেন। সে তখন মুশরিক ছিলেন। (সহিহ বুখারি-৫৬২)

এই হাদিসে আলোকপাত করলে বোঝা যায়, আপনার নিজের নতুন অথবা পুরোনো যে ধরনের পোশাক আছে, তার মধ্য থেকে যেটা উত্তম ও পরিষ্কার-পরিচ্ছন্ন, সেটা পরে আপনাকে মসজিদে সালাতের জন্য আসতে হবে। তবে আপনার পোশাক যেন অবশ্যই মসজিদে আদব রক্ষার্থে শালীনতার মধ্যে থাকে। আপনার সালাত আদায়ের জন্য রাসূল (সা.) যে ধরনের পোশাকের কথা বলেছেন, সেটা থাকতে হবে।

এই দিনে মসজিদে সঠিক সময়ে উপস্থিত হওয়ার ব্যাপারে রাসূল (সা.) বিভিন্ন মর্যাদায় সওয়াবের কথা উল্লেখ করেছেন। সহি বুখারির দ্বিতীয় খণ্ডের (৮৩৭) নম্বর হাদিসে বর্ণিত আছে, আবদুল্লাহ ইবনে ইউসুফ (রা.) … আবু হুরায়রা (রা.) হতে বর্ণিত, রাসূল (সা.) বলেছেন, যে ব্যক্তি জুমার দিন জানাবাত গোসলের মতো গোসল করে এবং সালাতের জন্য আগমন করে, সে যেন একটি উট কোরবানি করল। আর যে ব্যক্তি দ্বিতীয় পর্যায়ে আগমন করে, সে যেন একটি গাভী কোরবানি করল। তৃতীয় পর্যায়ে যে আগমন করে, সে যেন একটি শিংবিশিষ্ট দুম্বা কোরবানি করল। চতুর্থ পর্যায়ে যে আগমন করল, সে যেন একটি মুরগি কোরবানি করল। আর পঞ্চম পর্যায়ে যে আগমন করল, সে যেন একটি ডিম কোরবানি করল। পরে ইমাম যখন খুতবা প্রদানের জন্য বের হন, তখন ফেরেশতারা জিকির শোনার জন্য হাজির হয়ে থাকেন। এর পর কোনো ব্যক্তি মসজিদে উপস্থিত হলে সে শুধু খুতবা ও সালাত আদায়ের সোয়াব পাবে। সুতরাং এই বিশাল সওয়াব থেকে বঞ্ছিত হবেন।

তাই আমাদের জুমার দিন সঠিক সময়ে উপস্থিত হওয়া অত্যন্ত জরুরি। এ ব্যাপারে অপর এক হাদিসে বর্ণনা করা হয়েছে, আবু নাইম (রা.) … আবু হুরায়রা (রা.) বর্ণিত, জুমার দিন উমর ইবনে খাত্তাব (রা.) খুতবা দিচ্ছিলেন, এমন সময় এক ব্যক্তি মসজিদে প্রবেশ করেন। উমর (রা.) তাকে জিজ্ঞাসা করলেন, সালাতে সময়মতো আসতে তোমরা কেন বাধাগ্রস্ত হও?

তিনি বললেন, আজান শোনার সঙ্গে সঙ্গেই তো আমি অজু করেছি। তখন উমর (রা.) বললেন, তোমরা কি নবী করিম (সা.)-কে এ কথা বলতে শোননি যে, যখন তোমাদের কেউ জুমার সালাতে রওনা হয়, তখন সে যেন গোসল করে নেয়। সহিহ বুখারি দ্বিতীয় খণ্ড, ৮৩৮ নম্বর হাদিস

সুতরাং এ আলোচনা থেকে আমরা উপলব্ধি করতে পারি, জুমার দিন আমাদের করণীয় কাজগুলো কী হওয়া উচিত। আল্লাহ আমাদের সবাইকে জুমার দিনের করণীয় কাজগুলো সঠিকভাবে আদায় করার তওফিক দান করুন। আমিন।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
শবে বরাত

শবে বরাতে যেসব কাজ থেকে বিরত থাকা জরুরি

February 3, 2026
শবে বরাত

শবে বরাতের আমল ও করণীয় : যেভাবে কাটাবেন পবিত্র রজনী

February 3, 2026
Shab-e-Barat

শবে বরাত : মুক্তি ও রহমতের এক অনন্য রজনী

February 3, 2026
Latest News
শবে বরাত

শবে বরাতে যেসব কাজ থেকে বিরত থাকা জরুরি

শবে বরাত

শবে বরাতের আমল ও করণীয় : যেভাবে কাটাবেন পবিত্র রজনী

Shab-e-Barat

শবে বরাত : মুক্তি ও রহমতের এক অনন্য রজনী

শবে বরাত

‘শবে বরাত’ উপলক্ষে প্রচলিত কতিপয় বিদআত

শবে বরাত

শবে বরাত কী? যে কারণে মর্যাদার

শব-ই-বরাতের ফজিলত

পবিত্র শব-ই-বরাতের ফজিলত, করণীয় ও বর্জনীয়

Sob

শবে বরাতে যেসব আমল করবেন

Sob e Barat

শব-ই-বরাতের গুরুত্ব ও আমল

শবে বরাত

শবে বরাতে এই ৬ দোয়া করতে ভুলবেন না

পবিত্র শবে বরাত

মুক্তি ও দোয়া কবুলের রাত পবিত্র শবে বরাত

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.