Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় জুমার দিন সূরা কাহাফ তেলাওয়াতের গুরুত্ব ও ফজিলত
ইসলাম জাতীয় ধর্ম

জুমার দিন সূরা কাহাফ তেলাওয়াতের গুরুত্ব ও ফজিলত

By Protik HossainOctober 4, 2019Updated:October 4, 20192 Mins Read

151-1907110906

Advertisement
জুমবাংলা ডেস্ক : পবিত্র কোরআন মজিদের ১৮ নম্বর সুরার নাম ‘আল-কাহফ’। এর রুকু সংখ্যা ১১ এবং আয়াত ১১০টি। সুরাটি মক্কা শরিফে অবতীর্ণ হয়েছে, তাই তাকে ‘মক্কি সুরা’ বলা হয়। এই সুরায় কুরাইশদের তিনটি প্রশ্নোত্তরসহ মুসা (আ.) ও খিজির (আ.)-এর ঘটনা বর্ণনা করা হয়েছে।

সুরাটির অনেক ফজিলতও আছে। যেমন—ইমাম মুসলিম (রহ.) বলেছেন, ‘যে ব্যক্তি সুরা কাহফের প্রথম ১০ আয়াত মুখস্থ করবে সে দাজ্জালের ফিতনা থেকে রক্ষা পাবে।’ সুরাটির অন্যান্য ফজিলতের মধ্যে আজ শুধু জুমার দিনে সুরাটি তিলাওয়াত করলে কী কী লাভ, এখানে তা আলোচনা করা হলো—

দুই জুমার মাঝের সব গুনাহ ক্ষমা করে দেওয়া হয়:-

ইবনে ওমর (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) ইরশাদ করেছেন, ‘যে ব্যক্তি জুমার দিনে সুরা কাহফ পাঠ করবে, তার পায়ের নিচ থেকে আসমান পর্যন্ত নূর প্রজ্বালিত করা হবে এবং কিয়ামত দিবস তার জন্য উজ্জ্বল হবে আর দুই জুমার মাঝের সব গুনাহ ক্ষমা করে দেওয়া হবে।’ (সূত্র : তাফসিরে ইবনে কাসির, খণ্ড ৬, পৃ. ৩৯৮) ইমাম সাইদ ইবনে মনসুর (রা.) তাঁর ‘সুনান’ গ্রন্থে হজরত আবু সাইদ খুদরি (রা.) থেকে বর্ণিত; তিনি বলেন, যেই ব্যক্তি জুমার দিন সুরা কাহফ পাঠ করবে, তার কাছ থেকে বায়তুল্লাহ শরিফ পর্যন্ত নূর চমকাবে। (প্রাগুক্ত)

হাকিম (রহ.) তাঁর ‘মুস্তাদরাক’ গ্রন্থে লিখেছেন, আবু বকর মুহাম্মদ ইবনে মুআম্মাল (রহ.) আবু সাইদ খুদরি (রা.) থেকে বর্ণনা করেন, নবী করিম (সা.) বলেছেন, যে ব্যক্তি জুমার দিন সুরা কাহফ তিলাওয়াত করবে, তার জন্য দুই জুমা পর্যন্ত নূর উজ্জ্বল করা হবে। (প্রাগুক্ত)

শুবা (রহ.)-এর সূত্রে আবু হাশেম থেকে তাঁর সূত্রে বর্ণনা করেছেন যে নবী করিম (সা.) ইরশাদ করেছেন, যে ব্যক্তি সুরা কাহফ যেমন অবতীর্ণ হয়েছে, তেমনি তিলাওয়াত করবে, কিয়ামতের দিন তা তার জন্য নূর হবে। (প্রাগুক্ত)

হাফিজ জিয়া মাকদেসি (রহ.) তাঁর ‘মুখতার’ গ্রন্থে হজরত আলী (রা.)-এর একটি হাদিস বর্ণনা করেন। তিনি বলেন, যেই ব্যক্তি জুমার দিন সুরা কাহফ পাঠ করবে সে আট দিন পর্যন্ত সর্বপ্রকার বিপদ থেকে রক্ষা পাবে। যদি দাজ্জালের আবির্ভাব হয়, তবে তার বিপদ থেকেও রক্ষা পাবে। (প্রাগুক্ত)

যাঁরা কোরআনে হাফেজ, আমলটি তাঁদের জন্য খুব সহজ। আর যাঁরা দেখে দেখে কোরআন পাঠ করতে পারেন তাঁরা দেখে দেখে সুরাটি পাঠ করবেন। জুমার দিন যখন ইচ্ছা তখন তিলাওয়াত করতে পারেন, তবে আমরা যারা কোরআনের হাফেজ নই বা দেখে দেখে সহিহভাবে পড়তে পারি না, তাদের প্রথমে একজন আলেম ঠিক করে পাঁচ ওয়াক্ত নামাজের জন্য অন্ততপক্ষে পাঁচটি সুরা সহিহ-শুদ্ধ করে শিখে নেওয়া জরুরি, যেটি একজন মুসলমানের জন্য ফরজ।

সেই সঙ্গে দৈনন্দিনের আমলের বড়-ছোট সুরাগুলো শুদ্ধ করে নেওয়া খুব জরুরি। যেমন—‘চার কুল’, সুরা ইয়াসিন, ওয়াকিয়া, সুরা মুলক এবং সাপ্তাহিক সুরা আল-কাহফ ইত্যাদি।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Protik Hossain
  • Facebook
  • X (Twitter)
Related Posts
বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে ৮ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস

July 21, 2026
বিমানমন্ত্রী

প্রবাসী কার্ডধারীরা পাবেন যেসব সুবিধা, জানালেন বিমানমন্ত্রী

July 21, 2026
পুলিশের চার ডিআইজি

পুলিশের চার ডিআইজিসহ ১৪ কর্মকর্তাকে বদলি

July 21, 2026

Latest News

বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে ৮ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস

বিমানমন্ত্রী

প্রবাসী কার্ডধারীরা পাবেন যেসব সুবিধা, জানালেন বিমানমন্ত্রী

পুলিশের চার ডিআইজি

পুলিশের চার ডিআইজিসহ ১৪ কর্মকর্তাকে বদলি

ডা. জাহেদ

অপতথ্য ও সাইবার বুলিং সহ্য করবে না সরকার : ডা. জাহেদ

প্রধানমন্ত্রীর উপদেষ্টা

মন্ত্রিসভায় রদবদল নিয়ে যা বললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

হজ প্যাকেজ

সরকা‌রি দুটি হজ প্যাকেজ ঘোষণা: বিমান ভাড়া কমলেও খরচ বেড়েছে অন্য খাতে

BRTA

গাড়িতে হর্ন ব্যবহার নিয়ে বিআরটিএ’র নতুন নির্দেশনা

অটোমেটিক ট্রাফিক সিগন্যাল

রাজধানীর ১২০ মোড়ে বসছে সেমি-অটোমেটিক ট্রাফিক সিগন্যাল

বাধ্যতামূলক মধ্যস্থতা

ভোলাসহ ১০ জেলায় মামলার আগে বাধ্যতামূলক মধ্যস্থতা কার্যক্রম চালু

সরকারি ব্যবস্থাপনা

সরকারি ব্যবস্থাপনায় হজের দুই প্যাকেজ ঘোষণা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa