Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় জুমার নামাজের পর দেখা গেলো ইমামের কক্ষে ৩ শিশুর রহস্যময় মরদেহ!
জাতীয় বিভাগীয় সংবাদ স্লাইডার

জুমার নামাজের পর দেখা গেলো ইমামের কক্ষে ৩ শিশুর রহস্যময় মরদেহ!

By Protik HossainAugust 30, 2019Updated:August 30, 20192 Mins Read

জুমার নামাজের পর দেখা গেলো ইমামের কক্ষে ৩ শিশুর রহস্যময় মরদেহ!

Advertisement
জুমবাংলা ডেস্ক : চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার পূর্ব কলাদী জামে মসজিদ লাগোয়া ইমামের কক্ষ থেকে ৩ শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। শিশুদের বয়স ৮ থেকে ১৫ বছরের মধ্যে।

শুক্রবার (৩০ আগস্ট) জুমার নামাজের পর মসজিদে ইমামের কক্ষে শিশুদের অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। এর মধ্যে দুইজনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। একজনকে হাসপাতালে নেয়ার পর মারা যায়।

মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ স্বপন কুমার আইচ এ বিষয়ে তাৎক্ষণিক কোনও মন্তব্য করতে রাজি হন নি। তবে তিনি ৩ শিশুর মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, শিশুদের মরদেহ হাসপাতালে পাঠানো হয়েছে। সুরতহাল রিপোর্ট তৈরি কাজ চলছে।

৫ বছরের শিশু সন্তানকে রেখে জুমার নামাজ পড়াতে যান ইমাম মাওলানা জামাল উদ্দিন। ওই শিশু সন্তানের সাথে আরও ২ জন কিশোর প্রবেশ করে ইমামের কক্ষে। মসজিদ সংলগ্ন রুম থেকে শুক্রবার দুপুর ১২টার পর জুমার নামাজ পড়াতে মসজিদে ঢুকে পড়েন জামাল উদ্দিন। নামাজ শেষে ইমাম নিজ কক্ষ ভেতর থেকে আটকানো দেখতে পান।

অনেক ডাকাডাকির পর দরজা না খোলায় ইমামসহ উপস্থিত মুসল্লিরা দরজা ভেঙে দেখেন কক্ষের মধ্যে ৩ শিশু-কিশোর অচেতন অবস্থায় পড়ে আছে। এর মধ্যে দুজন আগেই মারা গেছে। একজনকে মতলব হাসপাতালে নিলে ডাক্তার তাকেও মৃত ঘোষণা করে।

ঘটনাটি মতলব দক্ষিণ উপজেলার পূর্ব কলাদী গ্রামে। ওই গ্রামের জামে মসজিদে ইমাম মাওলানা জামাল উদ্দিন। তার শিশু সন্তান আবদুল্লাহ আল নোমান (৫) বাবার সাথেই মসজিদ সংলগ্ন রুমে থাকত। তাদের বাড়ি বরগুনা জেলায়। শিশু সন্তান নোমানকে রুমে রেখেই মসজিদে ঢুকে যান জামাল উদ্দিন। যাওয়ার সময় দুই কিশোর ইব্রাহিম (১২) ও রিফাত হোসেনকে (১৫) ঢুকতে দেখেন।

ইব্রাহিম ও রিফাত পার্শ্ববর্তী মতলব দক্ষিণের ভাঙ্গারপাড় মাদ্রাসার ছাত্র।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Protik Hossain
  • Facebook
  • X (Twitter)
Related Posts
বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে ৮ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস

July 21, 2026
বিমানমন্ত্রী

প্রবাসী কার্ডধারীরা পাবেন যেসব সুবিধা, জানালেন বিমানমন্ত্রী

July 21, 2026
ডিএনএ পরীক্ষা

তনু হত্যা মামলা: আরও দুই সন্দেহভাজনের ডিএনএ পরীক্ষার অনুমতি

July 21, 2026

Latest News

বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে ৮ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস

বিমানমন্ত্রী

প্রবাসী কার্ডধারীরা পাবেন যেসব সুবিধা, জানালেন বিমানমন্ত্রী

ডিএনএ পরীক্ষা

তনু হত্যা মামলা: আরও দুই সন্দেহভাজনের ডিএনএ পরীক্ষার অনুমতি

পুলিশের চার ডিআইজি

পুলিশের চার ডিআইজিসহ ১৪ কর্মকর্তাকে বদলি

Manikganj

বাকিতে মাল না পেয়ে ব্যবসায়ীকে হুমকি, শ্রমিকদল নেতা বহিষ্কার

কিশোরী

অতিরিক্ত শাসনে বাসা থেকে বের হয়ে গেলো কিশোরী, ২০ দিনেও মেলেনি সন্ধান!

ডা. জাহেদ

অপতথ্য ও সাইবার বুলিং সহ্য করবে না সরকার : ডা. জাহেদ

প্রধানমন্ত্রীর উপদেষ্টা

মন্ত্রিসভায় রদবদল নিয়ে যা বললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

হজ প্যাকেজ

সরকা‌রি দুটি হজ প্যাকেজ ঘোষণা: বিমান ভাড়া কমলেও খরচ বেড়েছে অন্য খাতে

BRTA

গাড়িতে হর্ন ব্যবহার নিয়ে বিআরটিএ’র নতুন নির্দেশনা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa