Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় জেদ্দায় সরাসরি ফ্লাইট চালু করছে ইউএস-বাংলা
জাতীয়

জেদ্দায় সরাসরি ফ্লাইট চালু করছে ইউএস-বাংলা

By Bhuiyan Md TomalMay 6, 20242 Mins Read

জেদ্দায় সরাসরি ফ্লাইট চালু করছে ইউএস-বাংলা

Advertisement
জুমবাংলা ডেস্ক :  এবার সৌদি আরবের পবিত্র নগরী মক্কার প্রবেশদ্বার হিসেবে পরিচিত জেদ্দায় সরাসরি ফ্লাইট চালু করতে যাচ্ছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। আগামী ১ আগস্ট থেকে সপ্তাহে প্রতিদিন ঢাকা-জেদ্দা-ঢাকা রুটে ফ্লাইট চালুর ঘোষণা দিয়েছে দেশের সবচেয়ে বড় বেসরকারি এই উড়োজাহাজ সংস্থা। এরইমধ্যে এয়ারলাইন্স সংস্থাটির সব বিক্রয় মাধ্যমে টিকিট বিক্রি শুরু করেছে।

ইউএস-বাংলা জানিয়েছে, সপ্তাহের প্রতিদিন ৪৩৬ আসনের এয়ারবাস ৩৩০-৩০০ দিয়ে সরাসরি ঢাকা থেকে জেদ্দায় ফ্লাইট পরিচালিত হবে। বর্তমানে অভ্যন্তরীণ সব রুট ছাড়াও ইউএস-বাংলা দুবাই, শারজাহ, আবুধাবী, মাস্কাট, দোহা, মালে, কুয়ালালামপুর, সিঙ্গাপুর, ব্যাংকক, গুয়াংজু, চেন্নাই ও কলকাতা রুটে ফ্লাইট চালাচ্ছে। বর্তমানে বেসরকারি এই এয়ারলাইন্সের বহরে দুটি এয়ারবাস ৩৩০-৩০০, ৯টি বোয়িং ৭৩৭-৮০০সহ মোট ২৪টি এয়ারক্রাফট রয়েছে।

ইউএস-বাংলা এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) মো. কামরুল ইসলাম কালবেলাকে বলেন, ইউএস-বাংলা ঢাকা-জেদ্দা সরাসরি ফ্লাইট চালু করায় দেশের ধর্মপ্রাণ মুসলমানদের ওমরাহ হজ পালনে যাতায়াত আরও সহজতর হবে। ওমরাহ হজ পালনে যাতায়াত সহজতর ছাড়াও সৌদিতে অবস্থানরত রেমিট্যান্স যোদ্ধাদের যাতায়াতও আরও সহজ হবে। এসব বিষয় মাথায় রেখেই তারা পবিত্রতম শহর জেদ্দায় ফ্লাইট শুরু করতে যাচ্ছেন।

যাত্রীদের যাতায়াত আনন্দদায়ক, সর্বোচ্চ নিরাপত্তা ও যত্নশীল থাকার প্রতিশ্রুতিও দেন ইউএস-বাংলার এই কর্মকর্তা।

কর্মকর্তারা জানিয়েছেন, ঢাকা থেকে জেদ্দার ন্যূনতম ভাড়া ট্যাক্স ও সারচার্জসহ ওয়ানওয়ে ৫৮ হাজার ৬০৫ টাকা এবং রিটার্ন ভাড়া ৯৬ হাজার ৩৭ টাকা। এ ছাড়া জেদ্দা থেকে ঢাকার ওয়ানওয়ের নূন্যতম ভাড়া ৮৯৩ সৌদি রিয়েল এবং রিটার্ন ভাড়া এক হাজার ৬১১ সৌদি রিয়েল।

বেসরকারি এই এয়ারলাইন্স সংস্থাটির কর্মকর্তারা বলছেন, ঢাকা থেকে সোম, বুধ, শুক্র ও শনিবার বিকাল সোয়া ৫টায় জেদ্দার উদ্দেশে তাদের সর্বাধুনিক এয়ারক্রাফট ছেড়ে যাবে এবং জেদ্দায় স্থানীয় সময় রাত ৯টা ১০ মিনিটে অবতরণ করবে। ওইদিনই জেদ্দা থেকে রাত ১১টা ১০ মিনিটে ছেড়ে ঢাকায় সকাল ৮টা ৫৫ অবতরণ করবে।

এ ছাড়া মঙ্গলবার ঢাকা থেকে সন্ধ্যা ৬টা ৫মিনিটে ও রোববার সন্ধ্যা ৬টা ১০ মিনিটে উড্ডয়ন করে যথাক্রমে স্থানীয় সময় রাত ১০টা ও ১০টা ৫মি মিনিটে জেদ্দায় অবতরণ করবে। পুনরায় মঙ্গলবার ও রোববার রাত ১১টা ৫৯ মিনিটে জেদ্দা থেকে উড্ডয়ন করে বুধবার ও সোমবার সকাল ৯টা ৪৫ মিনিটে ঢাকায় অবতরণ করবে।

এ ছাড়া সপ্তাহের বৃহস্পতিবার বেলা পৌনে ৩টায় ঢাকা থেকে ছেড়ে জেদ্দার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে পৌঁছাবে এবং জেদ্দা থেকে রাত ৮টা ৪০ মিনিটে ছেড়ে ঢাকায় সকাল ৬টা ২৫ মিনিটে পৌঁছাবে।

আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে দাওয়াত পাবে বিএনপি : কাদের

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Bhuiyan Md Tomal
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Bhuiyan Md Tomal is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He works to ensure accuracy, clarity, and consistency in published content for digital audiences. His approach reflects a commitment to responsible journalism and quality reporting.

Related Posts
নবম পে-স্কেল

তিন নয়, দুই ধাপে বাস্তবায়ন হতে পারে নবম পে-স্কেল

June 28, 2026
health minister

সরকারি আদেশে আদ্-দ্বীনের লাইসেন্স বাতিল, সংসদে মন্ত্রী বললেন স্থগিত

June 28, 2026
ফ্ল্যাট বানাবে সরকার

দরিদ্রদের জন্য এক লাখ ফ্ল্যাট বানাবে সরকার

June 28, 2026

Latest News

নবম পে-স্কেল

তিন নয়, দুই ধাপে বাস্তবায়ন হতে পারে নবম পে-স্কেল

health minister

সরকারি আদেশে আদ্-দ্বীনের লাইসেন্স বাতিল, সংসদে মন্ত্রী বললেন স্থগিত

ফ্ল্যাট বানাবে সরকার

দরিদ্রদের জন্য এক লাখ ফ্ল্যাট বানাবে সরকার

শেখ হাসিনা

এ বছরই আমি দেশে ফিরব : শেখ হাসিনা

ডিএমপি

তুরাগ নদে মরদেহ উদ্ধার নিয়ে ছড়ানো তথ্য ভুয়া : ডিএমপি

BCS

৪৭তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ, ক্যাডার ১৩২০ জন

pmo

উন্নত ও সমৃদ্ধ দেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

১০০০ ও ৫০০ টাকা

১০০০ ও ৫০০ টাকার নোট বাতিলের দাবি মাহবুব উদ্দিন খোকনের

শিক্ষামন্ত্রী

প্রশ্ন ফাঁসের ভুয়া খবর ছড়ালে কঠোর ব্যবস্থা : শিক্ষামন্ত্রী

Income-Tax

করমুক্ত আয়সীমা নিয়ে সুংসবাদ দিলো সরকার

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa