স্পোর্টস ডেস্ক: অনেকটা নীরবে নিভৃতে পর্দা উঠেছিল নবম বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আসর। ৬ জানুয়ারি টুর্নামেন্ট শুরুর আগে কোনো প্রকার উদ্বোধনী অনুষ্ঠানও ছিল না দর্শক-সমর্থকদের জন্য। বিপিএলের মতো বাংলাদেশের এতবড় ফ্র্যাঞ্চাইজি লিগ এভাবে নীরবে শুরু হওয়া নিয়ে বেশ আলোচনা-সমালোচনা হয়েছিল।

টুর্নামেন্টের মাঝপথে বিপিএলের গভর্নিং কাউন্সিলের পক্ষ থেকে জানানো হয়েছিল, বিপিএলের শেষ হবে চমক দিয়ে। বিপিএল গভর্নিং কাউন্সিলের প্রধান শেখ সোহেল বলেছিলেন, ‘টুর্নামেন্টের শেষ হবে চমক দিয়ে। বিপিএলের শেষদিন কনসার্ট এবং অনুষ্ঠান থাকবে।’

নিজেদের দেওয়া কথা রেখেছে বিপিএলের গভর্নিং কাউন্সিল। মাঠে উপস্থিত দর্শক এবং ভক্ত-সমর্থকদের জন্য বিপিএলের ফাইনালের দিন কনসার্টের আয়োজন করেছে আয়োজক কর্তৃপক্ষ। কেবল কনসার্ট নয় বিপিএলের সমাপ্তি টানা হবে আতশবাজি এবং বিম শোর মাধ্যমে। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নিজামউদ্দীন চৌধুরি সুজন।

তিনি আজ (১৩ ফেব্রুয়ারি) গণমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, ‘বিপিএলের ফাইনালের দিনে (১৬ ফেব্রুয়ারি) কিছু বাড়তি প্রোগ্রাম তো থাকবেই। আমরা তেমনই পরিকল্পনা করেছি। দেশের নামকরা যেসব ব্যান্ড রয়েছে, তাদের মধ্যে কয়েকজনকে আমরা আমন্ত্রণ জানিয়েছি সঙ্গীত পরিবেশনের জন্য। এছাড়াও আতশবাজি, বিম শো এ যাবতীয় কিছু কার্যক্রম থাকবে।’

বাংলাদেশের নামকরা ব্যান্ডের মধ্যে নগর বাউল খ্যাত জেমস, ওয়ারফেজ এবং ফিডব্যাকের সাবেক সদস্য মাকসুদুল হককে কনসার্টে রাখার চেষ্টা করছে বিপিএলের আয়োজক কমিটি। আশা করছেন তারাই পারফর্ম করবেন। এই মুহূর্তে বাইরের দেশের কোনো শিল্পীকে আনা সম্ভব নয় বলেও জানিয়েছেন বিসিবির সিইও।

Advertisement

এবারের বিপিএলের ফাইনাল শুরু হবে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটের সময়। খেলা শুরুর তিন ঘণ্টা আগে থেকে কনসার্ট শুরুর পরিকল্পনা তাদের। সেক্ষেত্রে ৩টা ৩০ বা ৪টা থেকে শুরু হতে পারে কনসার্ট। বিপিএলের ফাইনালের দিন কনসার্ট থাকলেও টিকিটের দাম বাড়ানোর তেমন কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন নিজামউদ্দীন চৌধুরি সুজন।

তিনি আরও বলেন, ‘ব্যান্ডের মধ্যে আমাদের দেশে বড় যারা আছেন যেমন জেমস, ওয়ারফেজ এবং মাকসুদ ভাই আছেন প্রাথমিকভাবে তাদের সঙ্গে আমাদের যোগাযোগ চলছে। আশা করি তারাই পারফর্ম করবেন।

এ মুহূর্তে এটা বেশ চ্যালেঞ্জিং হয়ে যাবে। বর্তমানে সার্বিক পরিস্থিতি বিবেচনায় এটা আমাদের কাছে সুবিধাজনক অপশন মনে হচ্ছে না। আমরা এবার আমাদের জনপ্রিয় যেসব সঙ্গীতশিল্পী আছেন, তাদের পারফরম্যান্স চাচ্ছি।

ফাইনালের দিন খেলা শুরুর বেশ আগে ৩টা ৩০ বা ৪টার মধ্যে কনসার্ট শুরু করে দিব। খেলা শুরুর আগে এটি শেষ করে ফেলবো। আতশবাজি এবং বিম শো হবে খেলা শেষে প্রেজেন্টেশন শেষে।’

আসন্ন ১৬ ফেব্রুয়ারির ফাইনাল দিয়ে শেষ হবে এবারের বিপিএল। যেখানে প্রথম দল হিসেবে ফাইনাল নিশ্চিত করে ফেলেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। অন্য ফাইনালিস্ট নির্ধারিত হবে আগামী ১৪ ফেব্রুয়ারি সিলেট স্ট্রাইকার্স এবং রংপুর রাইডার্সের মধ্যকার দ্বিতীয় কোয়ালিফায়ারের মাধ্যমে।

সব ধরনের ক্রিকেটকে বিদায় বললেন বিশ্বকাপ জয়ী অধিনায়ক মরগান

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.