Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home জেরুজালেমে ইসরায়েলি মিছিল ঘিরে উত্তেজনা
আন্তর্জাতিক

জেরুজালেমে ইসরায়েলি মিছিল ঘিরে উত্তেজনা

By Saiful IslamJune 15, 20212 Mins Read
Advertisement

আন্তর্জাতিক ডেস্ক : উগ্র-জাতীয়তাবাদী ইসরায়েলিদের পদযাত্রাকে কেন্দ্র করে অধিকৃত পূর্ব জেরুজালেমে চরম উত্তেজনা বিরাজ করছে। ১৯৬৭ সালের যুদ্ধে শহরের পূর্ব অংশ দখলের উদযাপন করতে মঙ্গলবার (১৫ জুন) তারা কথিত পতাকা মিছিলের জন্য জড়ো হয়েছে।

ইসরায়েলি অভ্যন্তরীণ নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ওমর বার-লেভ বলেন, সব গণতান্ত্রিক দেশে মিছিল করার অধিকার আছে। আমাদের পুলিশ বাহিনী প্রস্তুত। সহাবস্থানের ধারা অব্যাহত রাখতে নিজেদের ক্ষমতার মধ্য দিয়ে আমরা সবকিছু করব।-খবর আলজাজিরা ও রয়টার্সের

১৯৬৭ সালের ছয়দিনের যুদ্ধে পূর্ব জেরুজালেম দখল করে নেয় ইসরায়েল। যদিও এখন পর্যন্ত তারা আন্তর্জাতিক সম্প্রদায়ের স্বীকৃতি পায়নি। শহরের চূড়ান্ত মর্যাদা দুই পক্ষের আলোচনার মাধ্যমে নির্ধারণ করতে হবে বলে মনে করে আন্তর্জাতিক সম্প্রদায়।

ভবিষ্যৎ রাষ্ট্রের রাজধানী হিসেবে পূর্ব জেরুজালেমকে নিজেদের বলে দাবি করে আসছেন ফিলিস্তিনিরা।

পতাকা মিছিল কর্মসূচিকে ইসরায়েলের উসকানি অভিহিত করে গাজায় বিক্ষোভের ডাক দিয়েছে ফাতাহ আন্দোলন। সংঘাতের হুমকি দিয়েছে হামাসও।

ফিলিস্তিনি প্রধানমন্ত্রী মোহাম্মদ আশতিয়াহ এক টুইটে বলেন, অধিকৃত জেরুজালেমে উগ্রপন্থী ইসরায়েলি বসতিস্থাপনকারীদের পতাকা মিছিল করতে দিলে তার ভয়ংকর প্রতিঘাতের বিষয়ে আমরা সতর্ক করেছি।

মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টায় এই মিছিল শুরু হওয়ার কথা। অবশ্য আনুষ্ঠানিকভাবে এই পতাকা মিছিলের পথ এখনও ঘোষণা করা হয়নি।

ইসরায়েলি গণমাধ্যমগুলো বলছে, মিছিলে অংশ নেওয়া জমায়েতকে প্রাচীন নগরী দামাস্কাস গেটের বাইরে অবস্থান নিতে দেবে পুলিশ। তবে তা পার হয়ে ফিলিস্তিনি মুসলিম অধ্যুষিত এলাকায় যেতে দেওয়া হবে না। দামাসকাস গেটমুখী রাস্তা বন্ধ করে দিয়েছে ইসরায়েলি পুলিশ।

গাজায় সন্ধ্যা ৬টার দিকে বিক্ষোভের পরিকল্পনা করেছে ফিলিস্তিনিরা। এই মিছিলের বিরুদ্ধে ফিলিস্তিনিদের প্রাচীন নগরীতে জমায়েত হওয়ার ডাক দিয়েছে সশস্ত্র দল হামাস ও ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের দল ফাতাহ।

এর আগে হামাসের সশস্ত্র যোদ্ধারা রকেট ছোড়ায় গত ১০ মে প্রাচীন নগরীর মুসলিমপ্রধান এলাকা ছেড়ে পতাকা মিছিলের পথ ঠিক হয়। রক্তক্ষয়ী সংঘর্ষে বহু হতাহতের পর ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে যুদ্ধবিরতি চলছে।

ইসরায়েলি ডানপন্থি দলগুলোর অভিযোগ, পতাকা মিছিলের রাস্তা বদল করে হামাসের কাছে নতি স্বীকার করছে নতুন সরকার। গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় এই পথ পরিবর্তন করা হয়।

এদিকে অধিকৃত পশ্চিমতীর থেকে সরে যাওয়ার সময় ফিলিস্তিনি তরুণদের ওপর হামলা করেছে ইসরায়েলি বিশেষ বাহিনী। এক ভিডিওতে দেখা গেছে, দামাস্কাস গেটের কাছে এক ফিলিস্তিনিকে মারধর করছে কয়েকজন ইসরায়েলি পুলিশ।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
উটকে দেয়া হবে পাসপোর্ট

উটের জন্য পাসপোর্ট চালু করল সৌদি আরব

February 5, 2026
ভারতীয় ভিসা

ভারতীয় ভিসার জন্য নতুন নিয়মে যেভাবে করবেন আবেদন

February 5, 2026
ভারতে তিন বোন

ভারতে তিন বোনের আত্মহত্যা, যা জানা গেল

February 5, 2026
Latest News
উটকে দেয়া হবে পাসপোর্ট

উটের জন্য পাসপোর্ট চালু করল সৌদি আরব

ভারতীয় ভিসা

ভারতীয় ভিসার জন্য নতুন নিয়মে যেভাবে করবেন আবেদন

ভারতে তিন বোন

ভারতে তিন বোনের আত্মহত্যা, যা জানা গেল

সতর্কবার্তা শি'র

যুক্তরাষ্ট্রকে সাবধান হওয়ার সতর্কবার্তা শি’র

ট্রাম্প

এপস্টেইন কেলেঙ্কারি নিয়ে মুখ খুললেন ট্রাম্প

ট্রাম্প

এপস্টেইন কেলেঙ্কারি নিয়ে এবার মুখ খুললেন ট্রাম্প

ভারত ম্যাচ বয়কট

ভারত ম্যাচ বয়কটের পেছনে বাংলাদেশ নাকি অন্য ইস্যু, জানালেন পাক প্রধানমন্ত্রী

সরকারের কাছে ফেরত

ভেনেজুয়েলাকে ৫০ কোটি ডলার বুঝিয়ে দিল যুক্তরাষ্ট্র

১৬২ জন নিহত

এক গ্রামে ১৬২ জনকে হত্যা করল বন্দুকধারীরা

নারীদের লাইসেন্স দেবে ইরান

এবার মোটরসাইকেল চালানোর লাইসেন্স পাবেন ইরানি নারীরা

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.