Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা ফেঁসে যাচ্ছেন নেইমার, হতে পারে পাঁচ বছরের জেল!
ক্রিকেট (Cricket) খেলাধুলা

ফেঁসে যাচ্ছেন নেইমার, হতে পারে পাঁচ বছরের জেল!

By Saiful IslamOctober 14, 20222 Mins Read

স্পোর্টস ডেস্ক : আসন্ন কাতার বিশ্বকাপে নেইমারকে নিয়ে স্বপ্ন দেখছে ব্রাজিল। কিন্তু বিশ্বকাপ যখন দোরগোড়ায়, তখন নেইমার পড়েছেন বিপাকে। কর জালিয়াতি ও দুর্নীতির অভিযোগ উঠেছে পিএসজির এই তারকার নামে। সেক্ষেত্রে বিচারের মুখোমুখি হতে হচ্ছে নেইমারকে। অভিযোগ প্রমাণিত হলে জরিমানা তো বটেই, নেইমারের সামনে চোখ রাঙাচ্ছে পাঁচ বছরের জেল। আর তাই বিশ্বকাপ খেলা নিয়ে শঙ্কা রয়েছে এ তারকার!
নেইমার

Advertisement

অভিযোগ আছে, ২০১৩ সালে ব্রাজিলিয়ান ক্লাব স্যান্তোস ছেড়ে যখন বার্সেলোনায় যোগ দেন নেইমার, তখন বিশাল অঙ্কের কর ফাঁকি দিয়েছিলেন এই ব্রাজিলিয়ান। সেই অভিযোগেই পরে মামলা ঠুকেছিল ব্রাজিলের বিনিয়োগ প্রতিষ্ঠান ডিআইএস।

ডিআইএসের দাবি, নেইমারের ইমেজ স্বত্বের ৪০ শতাংশের মালিকানা তাদের। ২০০৯ সালে ১৭ বছরের নেইমার যখন স্যান্তোসের উঠতি তারকা তখন ২০ লাখ ইউরোর বিনিময়ে নেইমারের স্বত্ব কিনে নেয় তারা। কিন্তু নেইমার এখন তা অস্বীকার করায় মামলা ঠুকে দেন তারা। এ মামলায় নেইমারসহ দোষীদের ৫ বছরের জেল আর ১৪৪ কোটি টাকা জরিমানা দাবি করছে প্রতিষ্ঠানটি।

কর জালিয়াতির মামলায় নেইমারই একমাত্র আসামি নন। এই ব্রাজিলিয়ানের চুক্তির সঙ্গে যুক্ত থাকা নেইমারের বাবা-মা, বার্সেলোনার সাবেক দুই সভাপতি স্যান্দ্রো রোসেল ও হোসে মারিয়া বার্তেমিউ এবং বার্সেলোনা ও স্যান্তোসের তৎকালীন কোচকেও দায়ী করা হয়েছে।

ডিআইএসের আইনজীবী পাওলো নাসের সংবাদমাধ্যমকে বলেন, নেইমারকে সর্বোচ্চ দাম হাঁকা ক্লাবের কাছে বিক্রি করা হয়নি। তাকে এর চেয়েও বেশি দামে কিনতে আগ্রহী ক্লাবও ছিল।

যদিও তাদের এমন দাবি উড়িয়ে দিয়েছেন নেইমারের আইনজীবী। ব্রাজিলিয়ান তারকা ও তার পরিবারের হয়ে এ মামলায় লড়বেন আইনজীবী বেকার ম্যাকেঞ্জি। তার দাবি, সর্বোচ্চ দাম দিতে চাওয়া ক্লাবের কাছেই বিক্রি করতে হবে, এই নিয়ম ফুটবলের দলবদলে খাটে না। কারণ, এখানে খেলোয়াড়ের ইচ্ছা-অনিচ্ছাও জড়িত। খেলোয়াড় কোনো পণ্য নয়। সে একজন ব্যক্তি, নিজ ইচ্ছায় স্বাধীন।

আরও বলা হয়, অন্য ক্লাবগুলোর সঙ্গে দরকষাকষির বিষয়ে ২০১১ সালেই নেইমারের লিখিত অনুমতি নিয়েছে স্যান্তোস।

মামলার শুনানি শুরু হবে আগামী সোমবার (১৭ অক্টোবর) বার্সেলোনায়। আদালতের প্রথম দিনের কার্যক্রমে উপস্থিত থাকতে হবে নেইমারকে। এ মামলার শুনানি দুই সপ্তাহ চলতে পারে। আর তাই বিশ্বকাপের মাসখানেক আগে খেলার চিন্তা বাদ দিয়ে তাকে দৌড়াতে হবে আদালতে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
বিশ্বকাপে খেলা

বিশ্বকাপে খেলার আড়ালে মানসিক চাপ, যা বলছেন বিজ্ঞানীরা

July 4, 2026
স্মরণীয় বিশ্বকাপ

স্মরণীয় বিশ্বকাপ শেষে ভোজিনিয়ার আবেগঘন বার্তা

July 4, 2026
কেপ ভার্দে

‘এখন কেউ বলবে না, কেপ ভার্দে কোথায়’

July 4, 2026

Latest News

বিশ্বকাপে খেলা

বিশ্বকাপে খেলার আড়ালে মানসিক চাপ, যা বলছেন বিজ্ঞানীরা

স্মরণীয় বিশ্বকাপ

স্মরণীয় বিশ্বকাপ শেষে ভোজিনিয়ার আবেগঘন বার্তা

কেপ ভার্দে

‘এখন কেউ বলবে না, কেপ ভার্দে কোথায়’

ফিফা সভাপতি

‘আর্জেন্টিনার খেলা দেখে টেনশন হচ্ছিল’ বলার পর নিজেকে নিরপেক্ষ দাবি ফিফা সভাপতির

মেসি

গোল্ডেন বুটের দৌড়ে এগিয়ে মেসি

মেসি

কেপ ভার্দের খেলোয়াড়দের সঙ্গে ছবি তুলে জার্সি উপহার দিলেন মেসি

Messi

কেপ ভার্দের ফুটবলারদের নিয়ে মেসির মজার মন্তব্য

ticket

বিশ্বকাপের টিকিটের মূল্য নিয়ে ফের বিতর্কে ফিফা

WorldCup

আজ রাত থেকেই শুরু শেষ ষোলোর ম্যাচ, জানুন কে কার মুখোমুখি হচ্ছে

মেসি

আর্জেন্টিনার শুধরে নেওয়ার মতো ‘অনেক ভুল’ রয়েছে : মেসি

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa