Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home স্লাইডার জোট নেতাদের খোঁজখবর নিলেন তারেক রহমান
জাতীয় স্লাইডার

জোট নেতাদের খোঁজখবর নিলেন তারেক রহমান

By Arif ArmanJanuary 15, 20262 Mins Read

তারেক রহমান

Advertisement
বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতীয়তাবাদী সমমনা জোট নেতারা। গতকাল বুধবার বিকেলে তারা রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন।

বিএনপির মিডিয়া সেল জানায়, সাক্ষাৎকালে তারেক রহমান জোটের নেতাদের সঙ্গে কুশলাদি বিনিময় করেন। তিনি তাদের খোঁজখবর নেন।

এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এবং জোট নেতাদের মধ্যে মাওলানা এ টি এম গোলাম মাওলা চৌধুরী, খন্দকার লুৎফর রহমান, মোস্তাফিজুর রহমান মোস্তফা, শাহজাদ হোসেন, খোকন চন্দ্র দাস প্রমুখ উপস্থিত ছিলেন।

এ টি এম গোলাম মাওলা চৌধুরী জানান, আগামী নির্বাচনসহ নানা বিষয়ে বিএনপি চেয়ারম্যানের সঙ্গে আলোচনা হয়েছে।

তারেক রহমান বলেছেন, জনগণের রায় নিয়ে সরকার গঠন করতে পারলে জনগণের গণতন্ত্র প্রতিষ্ঠা করা হবে।

রিকশা, ভ্যান ও অটোচালকদের সঙ্গে মতবিনিময়: তারেক রহমানের সঙ্গে মতবিনিময় করেছেন রিকশা, ভ্যান ও ব্যাটারিচালিত অটোরিকশাচালকদের প্রতিনিধিরা। মঙ্গলবার দিবাগত রাতে গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। এসময় তারেক রহমান রিকশা, ভ্যান ও অটোরিকশাচালক নেতাদের প্রত্যেকের কাছে গিয়ে কুশলাদি বিনিময় এবং কথা বলেন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, জুলাই গণ অভ্যুত্থানে রিকশা, ভ্যান ও ব্যাটারিচালিত অটোরিকশাচালকদের মধ্যে যারা সক্রিয়ভাবে আন্দোলনে অংশ নিয়েছিলেন, তাদেরই মূলত এ মতবিনিময় সভায় আমন্ত্রণ জানানো হয়।

সূত্র জানায়, সভায় চালক নেতারা তাদের পেশাগত নানা সমস্যা, জীবনযাত্রার সংকট এবং চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে নিজেদের অভিজ্ঞতার কথা তুলে ধরেন। তারেক রহমান তাদের কথা শোনেন এবং ভবিষ্যতে গণতান্ত্রিক আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

কার্টুন ছবি উপহার প্রদান: তারেক রহমানকে ‘আই হ্যাভ আ প্ল্যান ফর দ্য পিপল অব মাই কান্ট্রি, ফর মাই কান্ট্রি’ শীর্ষক কার্টুন উপহার দিয়েছেন দেশের জনপ্রিয় কার্টুনিস্ট উদয়। গতকাল বিকেলে বিএনপি চেয়ারম্যানের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে গিয়ে তারেক রহমানকে দৃষ্টিনন্দন ফ্রেমে বাঁধানো কার্টুনটি উপহার দেন তিনি।

কার্টুনিস্ট উদয় অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বলেন, ‘তারেক রহমানকে নিয়ে আঁকা এমন একটি কার্টুন তার হাতে তুলে দেওয়ার স্বপ্ন ছিল। আজ তা দিতে পেরে আমি অত্যন্ত আনন্দিত।’

এসময় বিএনপি চেয়ারম্যান কার্টুনটি গ্রহণ করে কার্টুনিস্ট উদয়কে এটি আঁকার জন্য ধন্যবাদ জানান।

তারেক রহমানের সঙ্গে আমান আযমীর সাক্ষাৎ: বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযমের ছেলে ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবদুল্লাহিল আমান আযমী।

গতকাল সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করতে তিনি গুলশানে বিএনপি কার্যালয়ে যান। শোক বইতে সই করেন এবং বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করে সমবেদনা জানান।

এসময় তিনি নিজের লেখা একটি বই তারেক রহমানের হাতে তুলে দেন। শোক প্রকাশে উপস্থিত হওয়ার জন্য তারেক রহমান তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ধন্যবাদ জানান।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Arif Arman

    Arif Arman is a journalist associated with Zoom Bangla News, contributing to news editing and content development. With a strong understanding of digital journalism and editorial standards, he works to ensure accuracy, clarity, and reader engagement across published content.

    Related Posts
    প্রধানমন্ত্রী

    এবার ‘ইউনিভার্সাল কার্ড’ আনার ঘোষণা প্রধানমন্ত্রীর

    July 15, 2026
    প্রধানমন্ত্রী

    সঠিক ও পূর্ণাঙ্গ মুক্তিযোদ্ধার তালিকা প্রকাশ করবে সরকার : প্রধানমন্ত্রী

    July 15, 2026
    Rain

    ফাইনালের আগে আর্জেন্টিনাকে তিনে নামিয়ে র‍্যাঙ্কিংয়ে শীর্ষে স্পেন

    July 15, 2026

    Latest News

    প্রধানমন্ত্রী

    এবার ‘ইউনিভার্সাল কার্ড’ আনার ঘোষণা প্রধানমন্ত্রীর

    প্রধানমন্ত্রী

    সঠিক ও পূর্ণাঙ্গ মুক্তিযোদ্ধার তালিকা প্রকাশ করবে সরকার : প্রধানমন্ত্রী

    Rain

    ফাইনালের আগে আর্জেন্টিনাকে তিনে নামিয়ে র‍্যাঙ্কিংয়ে শীর্ষে স্পেন

    Storm

    রাতের মধ্যে ৮ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির পূর্বাভাস

    নাহিদ ইসলাম

    কুড়িগ্রামে আসছেন এনসিপির নেতা নাহিদ ইসলাম

    শিক্ষামন্ত্রী

    এইচএসসি পরীক্ষার্থীদের সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

    দুইজনের মৃত্যুদণ্ড

    দলিল লেখক মিন্টু হত্যার দায়ে দুইজনের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন

    প্রধানমন্ত্রী

    শিক্ষার্থীদের প্রতি বছর বর্ষায় একটি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর

    ঝড়ের আভাস

    সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, ৮ অঞ্চলে ঝড়ের আভাস

    Register

    এআইজিআর পদে পদোন্নতি পেলেন ১২ জেলা রেজিস্ট্রার

     

    Inews

    iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

    • About Us
    • Contact Us
    • Career
    • Advertise
    • DMCA
    • Privacy Policy
    • Feed
    • Authors
    • Editorial Team Info
    • Ethics Policy
    • Correction Policy
    • Fact-Checking Policy
    • Funding Information
    © 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    tgXwa