Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় জ্বালানির সবুজ রূপান্তরে প্রয়োজন বিপুল বিনিয়োগ : বিদ্যুৎ প্রতিমন্ত্রী
জাতীয়

জ্বালানির সবুজ রূপান্তরে প্রয়োজন বিপুল বিনিয়োগ : বিদ্যুৎ প্রতিমন্ত্রী

By Bhuiyan Md TomalMay 8, 20242 Mins Read

জ্বালানির সবুজ রূপান্তরে প্রয়োজন বিপুল বিনিয়োগ : বিদ্যুৎ প্রতিমন্ত্রী

Advertisement
জুমবাংলা ডেস্ক : বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, জ্বালানির সবুজ রূপান্তর (Green Transition) দ্রুত করতে প্রয়োজন সম্বনিত উদ্যোগ ও বিপুল বিনিয়োগ। ইউরোপসহ উন্নত বিশ্ব নবায়নযোগ্য জ্বালানির দিকে যাচ্ছে। আমাদেরকেও নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার বাড়াতে হবে।

প্রতিমন্ত্রী বুধবার (৮ মে) ঢাকার একটি হোটেলে সুইডেন দূতাবাস, সুইডিশ এনার্জি এজেন্সি ও সুইডেন-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের যৌথ উদ্যোগে আয়োজিত ‌‘আরএমজি সেক্টরে নবায়নযোগ্য জ্বালানিতে সুইডেন-বাংলাদেশ অংশীদারিত্বের বিষয়ে পলিসি সংলাপ-২০২৪’ (2024 Policy Dialogue on Sweden-Bangladesh Partnership in Renewable Energy within the RMG Sector)- এ প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি বলেন, পরিবর্তনশীল বিশ্বের সাথে সমন্বয় করে আমরাও নবায়নযোগ্য জ্বালানির প্রসারে ও নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে কাজ করছি। নেট মিটারিং সিস্টেম, রুফটপ সোলার, জলবিদ্যুৎ আমদানি, বিদ্যুৎ সাশ্রয়ী যন্ত্রপাতির ব্যবহার বৃদ্ধির মাধ্যমে ব্যবসার পরিস্কার বিদ্যুৎ দেয়ার প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

তিনি বলেন,পোষাক শিল্পসহ অন্যান্য কারখানায় নবায়নযোগ্য জ্বালানি থেকে উৎপাদিত বিদ্যুৎ দিতে বিদ্যুৎ বিভাগ ইতিমধ্যে একটি ‘কর্পোরেট পাওয়ার পারচেজ এগ্রিমেন্ট (CPPA)’ কাঠামো তৈরি করেছে। শীঘ্রই CPPA এর সাথে কয়েকটি কারখানার পাইলট করার পরিকল্পনা রয়েছে।। সিপিপিএ নবায়ণযোগ্য জ্বালানি হতে উৎপাদিত বিদ্যুৎ সার্বক্ষনিক ব্যবহার করার বিষয়টি বিবেচনা করছে। এর জন্য উচ্চ ক্ষমতার স্টোরেজ প্রয়োজন।

অবশ্যই, স্টোরেজ এর জন্য বিদ্যুৎ বাবদ খরচ বাড়বে ও স্মার্ট গ্রীডে যেতে হবে। এই অতিরিক্ত খরচ ও প্রযুক্তি ব্যয় নিয়েও পলিসি থাকা উচিৎ।

প্রতিমন্ত্রী এসময় আরও বলেন, টেকসই উন্নয়ন ইউরোপীয় এজেন্ডা বা গ্লোবাল এজেন্ডা নয়, প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে হলে আমাদেরকেও টেকসই উন্নয়ন ও সবুজ রূপান্তর (Green Transition)- এর সাথেই থাকতে হবে। ভিয়েতনাম বা শ্রীলঙ্কা যেমন দক্ষতা, স্বয়ংক্রিয়তা, ব্যবসায়িক পরিবেশের উপর ফোকাস করছে ব্যবসা করছে, টিকে থাকতে হলে আমদেরকেও আরও দক্ষতার সাথে প্রতিযোগিতা করতে হবে। আমাদের প্রস্তুতি আছে।

H&M তাদের প্রেজেন্টেশনে দেখান যে, H&M, LINDEX ও IKEA এই তিনটি সুইডিশ কোম্পানিতে বাংলাদেশ বছরে ৩ বিলিয়ন ডলার রপ্তানি করে। ২০০ সরবরাহকারি প্রতিষ্ঠানের মাধ্যমে ঐ তিনটি কোম্পানিতে তৈরি পোষাক দেওয়া হয়, যেখানে ৫ লক্ষ শ্রমিক কাজ করে। উক্ত তিনিটি কোম্পানি ২০৩০ সালের মধ্যে ৫০% গ্রীণ হাউজ গ্যাস নিঃসরণ কমাতে চায়।

উক্ত অনুষ্ঠানে অন্যান্যের মাঝে ডেলিগেশন অব ইউরোপিয়ান অব বাংলাদেশ-এর প্রধান ও রাষ্ট্রদূত চার্লস হোয়াটলে (Charles Whiteley), বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত আলেকজান্দ্রা বার্জ ভন লিন্দে (Alexandra Berg von Linde), বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মো. মহাবুবুর রহমান ও H&M-এর কান্টি ম্যানেজার জিয়াউর রহমান বক্তব্য রাখেন।

রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনাদর্শ শোষণ-বঞ্চনামুক্ত ও অসাম্প্রদায়িক সমাজ বিনির্মাণে অনুপ্রেরণা যোগায় : ভূমিমন্ত্রী

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Bhuiyan Md Tomal
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Bhuiyan Md Tomal is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He works to ensure accuracy, clarity, and consistency in published content for digital audiences. His approach reflects a commitment to responsible journalism and quality reporting.

Related Posts
BCS

৪৭তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ, ক্যাডার ১৩২০ জন

June 28, 2026
pmo

উন্নত ও সমৃদ্ধ দেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

June 28, 2026
১০০০ ও ৫০০ টাকা

১০০০ ও ৫০০ টাকার নোট বাতিলের দাবি মাহবুব উদ্দিন খোকনের

June 28, 2026

Latest News

BCS

৪৭তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ, ক্যাডার ১৩২০ জন

pmo

উন্নত ও সমৃদ্ধ দেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

১০০০ ও ৫০০ টাকা

১০০০ ও ৫০০ টাকার নোট বাতিলের দাবি মাহবুব উদ্দিন খোকনের

শিক্ষামন্ত্রী

প্রশ্ন ফাঁসের ভুয়া খবর ছড়ালে কঠোর ব্যবস্থা : শিক্ষামন্ত্রী

Income-Tax

করমুক্ত আয়সীমা নিয়ে সুংসবাদ দিলো সরকার

‎মুদি দোকান

‎মুদি দোকানসহ ১৬ ব্যবসায় কর বসাচ্ছে সরকার

সাবেক ধর্ম উপদেষ্টা

নিজের চিকিৎসায় ৮২ লাখ টাকা খরচের ব্যাখ্যা দিলেন সাবেক ধর্ম উপদেষ্টা

ঝড়ো হাওয়া

সন্ধ্যার মধ্যে ১১ অঞ্চলে ঝড়ো হাওয়ার সতর্কবার্তা

Police

সাবেক ডিএমপি কমিশনার হাবিবসহ ৩ জনের মৃত্যুদণ্ড

এনআইডি নবায়ন

বাধ্যতামূলক হচ্ছে এনআইডি নবায়ন

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa