জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলেছেন, আগামী ৯ তারিখ আরও ২টি ভেসেল আসছে।

শনিবার (৭ মার্চ) সচিবালয়ে সাংবাদিকদের এ কথা বলেন মন্ত্রী।
তিনি বলেন, অসাধু উপায়ে কেউ তেলের দাম বাড়ানোর চেষ্টা করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আগামীকাল থেকে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) পরিচালনা করা হবে। সাধারণ মানুষের মধ্যে অস্থিরতা কাজ করছে, যার কোনো যুক্তি নেই।
তেলের পর্যাপ্ত মজুদ রয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, আতঙ্কিত হওয়ার কিছু নাই, বিকল্প উৎস থেকে তেল সংগ্রহের চেষ্টা করছে সরকার।
এদিকে রাজধানীর বেশিরভাগ পাম্পেই দেখা গেছে যানবাহনের দীর্ঘ সারি। তেলের জন্য ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে গ্রাহকদের।
পাম্প-সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, বৃহস্পতিবার ও শুক্রবার যারাই পাম্পে এসেছেন, তারা অকটেন আর পেট্রল দিয়ে গাড়ির ট্যাংক পূর্ণ করে নিয়েছেন। এ কারণেই সরবরাহব্যবস্থা ভেঙে পড়েছে।
আরও পড়ুনঃ
এর আগে শুক্রবার ফিলিং স্টেশন থেকে যানবাহনে দৈনন্দিন তেল সরবরাহের নির্দিষ্ট সীমা বেঁধে দিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। যেমন—ব্যক্তিগত মোটরসাইকেলে দিনে সর্বোচ্চ ২ লিটার পেট্রল বা অকটেন এবং ব্যক্তিগত গাড়ির ক্ষেত্রে দিনে ১০ লিটার পর্যন্ত তেল নেওয়া যাবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


