Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home খেলাধুলা জয়ে ফিরলো ম্যানচেস্টার সিটি
খেলাধুলা ফুটবল

জয়ে ফিরলো ম্যানচেস্টার সিটি

By জুমবাংলা নিউজ ডেস্কমার্চ 11, 20212 Mins Read

Advertisement

স্পোর্টস ডেস্ক: জয়ে ফিরেছে ম্যানচেস্টার সিটি। ৫-২ গোলের বড় ব্যবধানে সাউদাম্পটনকে উড়িয়ে জয়ে ফিরলো শিরোপা প্রত্যাশীরা।

বেশ কয়েক বছর হলো, প্রিমিয়ার লিগে কালো ঘোড়ার তকমাটা হারিয়ে ফেলেছে সাউদাম্পটন। শেষ কিছু দিনে শীর্ষ ছয়ের দলগুলোর কাছে বড় হারই যেন নিয়তি হয়ে দাঁড়িয়েছে দলটির। ২০১৯ সালে লেস্টারের কাছে হজম করতে হয়েছিল ৯ গোল। এক বছর পর চলতি মৌসুমে ম্যানচেস্টার ইউনাইটেডের কাছেও সমান গোল হজম করে হেরেছিল দলটি।

প্রতিপক্ষের এমন বাজে সময়ের জন্যেই কিনা, সিটি কোচকে জিজ্ঞেস করা হয়েছিল ‘কয় গোলে হারাবেন সাউদাম্পটনকে?’ গার্দিওলা উত্তরে বলেছিলেন, ‘১৮ গোল করব তাদের বিপক্ষে।’ ব্যাপারটা যে তাচ্ছিল্য ছিল, তা বোঝা গেছে পরের বাক্যে। বলেছিলেন, ‘কি দারুণ প্রশ্ন!’

তবে এরপর স্প্যানিশ কোচ বলেছিলেন, ‘সবসময় তিন পয়েন্টের জন্য মাঠে নামি। এই ম্যাচেও নামব।’ তার ছাপই দেখা গেছে ম্যাচে। ১৫ মিনিটে প্রথম আক্রমণেই পায় গোলের দেখা। অলেকসান্দার জিনচেঙ্কোর পাস থেকে ফিল ফোডেনের শট সাউদাম্পটন গোলরক্ষক ঠেকিয়ে দেন। তবে ফিরতি চেষ্টায় কেভিন ডি ব্রুইনার শটের কোনো জবাব ছিল না তার কাছে।

এ ম্যাচে অবশ্য সমতাও ফিরিয়েছিল সফরকারী সাউদাম্পটন। ২৫ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন ইংলিশ মিডফিল্ডার জেমস ওয়ার্ড-প্রউজ।

তবে সিটি সমতা ভাঙতে সময় নেয়নি খুব একটা। সফরকারী রক্ষণের ভুলের সুযোগ নিয়ে এর ১৫ মিনিট পরই গার্দিওলার দলকে আবার এগিয়ে নেন রিয়াদ মাহরেজ। বিরতির একটু আগে সেই মাহরেজের শট ফেরে দূরের পোস্টে লেগে, ফিরতি চেষ্টায় বল জালে জড়িয়ে ম্যাচটা সাউদাম্পটনের ধরাছোঁয়ার বাইরে নিয়ে যান ইলকায় গুন্দোয়ান।

৫৫ মিনিটে ১৫ গজ দূর থেকে করা এক শটে মাহরেজ পান তার দ্বিতীয় গোলের দেখা। ম্যাচে এরপরও অবশ্য ফেরার চেষ্টা চালিয়েছে সফরকারীরা। ৫৬ মিনিটে ছয় গজ বক্সের একটু বাইরে ফাঁকায় পাওয়া সুযোগটি কাজে লাগান চে অ্যাডামস। এর মিনিট তিনেক পর ফোডেনের পাস থেকে ডি ব্রুইনার লক্ষ্যভেদে পঞ্চম গোলটি পায় সিটি। শেষদিকে অবশ্য সিটির জালে আরো একবার বল জড়িয়েছে সাউদাম্পটন। তবে অ্যাডামসের সে চেষ্টাটা বাতিল হয়েছে অফসাইডের দোষে। ফলে ৫-২ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে সিটিজেনরা।

এর ফলে ২৯ ম্যাচ শেষে দলটির সংগ্রহ দাঁড়াল ৬৮ মিনিটে। আর ২৮ ম্যাচ শেষে ৫৪ পয়েন্ট নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে আছে তাদের নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেড।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
ইরান

বিশ্বকাপে গ্যালারির চাপের জবাব দিতে মরিয়া ইরান

জুন 15, 2026
আর্জেন্টিনা

বিশ্বকাপে ১৩ হাজার সমর্থককে নিষিদ্ধ করতে যুক্তরাষ্ট্রের সহযোগিতা চাইল আর্জেন্টিনা

জুন 15, 2026
বিশ্বকাপ

তিউনিসিয়াকে ৫-১ গোলে উড়িয়ে বিশ্বকাপ শুরু সুইডেনের

জুন 15, 2026
Latest News
ইরান

বিশ্বকাপে গ্যালারির চাপের জবাব দিতে মরিয়া ইরান

আর্জেন্টিনা

বিশ্বকাপে ১৩ হাজার সমর্থককে নিষিদ্ধ করতে যুক্তরাষ্ট্রের সহযোগিতা চাইল আর্জেন্টিনা

বিশ্বকাপ

তিউনিসিয়াকে ৫-১ গোলে উড়িয়ে বিশ্বকাপ শুরু সুইডেনের

কুরাসাওকে ৭ গোল দিলো জার্মানি

বিশ্বকাপে আবারও ৭-১’র গল্প লিখল জার্মানি

মুখোমুখি হচ্ছে নেদারল্যান্ডস-জাপান

রাত ২টায় মুখোমুখি হচ্ছে নেদারল্যান্ডস-জাপান

মিসরের জার্সি

মিসরের জার্সি থেকে সরানো হচ্ছে ৭ তারা

Enland

ইংল্যান্ড দলের চুরি হওয়া সরঞ্জাম উদ্ধার, দুই ব্যক্তি গ্রেপ্তার

মেসি রেকর্ড

মেসি রেকর্ড ভেঙে দিলে খুশি হবেন ক্লোসার

ব্রাজিল

ভুল একাদশ নিয়ে মরক্কোর বিপক্ষে খেলেছে ব্রাজিল!

সাকিব

ব্রাজিলের জার্সি গায়ে ‘পল্টি মারলেন’ সাকিব

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa