Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home খেলাধুলা জয়ে ফিরলো লিভারপুল
খেলাধুলা ফুটবল

জয়ে ফিরলো লিভারপুল

By জুমবাংলা নিউজ ডেস্কমার্চ 16, 20213 Mins Read

Advertisement

স্পোর্টস ডেস্ক: অবশেষে জয়ের ধারায় ফিরেছে বর্তমান চ্যাম্পিয়ন লিভারপুল। সোমবার এ্যাওয়ে ম্যাচে ১৩তম স্থানে থাকা উল্ফসের বিপক্ষে অবশ্য জয়টা সহজে আসেনি। সাবেক উল্ফস স্ট্রাইকার দিয়োগো জোতার প্রথমার্ধের ইনজুরি টাইমে লিভারপুলের জয় নিশ্চিত হয়।

টানা ছয়টি হোম ম্যাচে পরাজিত লিভারপুলের জন্য শীর্ষ চারে থেকে মৌসুম শেষ করা ও এর মাধ্যমে চ্যাম্পিয়ন্স লিগের জায়গা করে নেয়াই এখন কঠিন হয়ে পড়েছে। যদিও এ্যানফিল্ডের বাইরে গত সাত ম্যাচের ছয়টিতেই জয়ী হয়ে জার্গেন ক্লপের দল কিছুটা হলেও আশা জাগিয়ে রেখেছে। এই জয়ে ইংলিশ চ্যাম্পিয়নরা টেবিলের ষষ্ঠ স্থানে উঠে এসেছে, চতুর্থ স্থানে থাকা চেলসির থেকে পাঁচ পয়েন্ট পিছিয়ে রয়েছে।

রেডস বস ম্যাচ শেষে বলেছেন, ‘দিনের শেষে ফলাফলটাই গুরুত্বপূর্ন। ম্যাচটি বেশ কঠিন ছিল, আমরা গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট অর্জন করেছি। এই ফলাফলে আমি পুরোপুরি সন্তুষ্ট। এভাবেই আমাদের সঠিক পথে ফিরতে হবে।’

ম্যাচের একেবারে শেষ মুহূর্তে নিয়মিত গোলরক্ষক রুই প্যাট্রিসিওর ইনজুরি নিয়ে দু:শ্চিন্তায় পড়েছে উল্ফস। নিজেদের ইংলিশ ডিফেন্ডার কনর কোডির সাথে সংঘর্ষে মাথায় আঘাত পেয়ে ১৫ মিনিট চিকিৎসার পর মাঠ ত্যাগে বাধ্য হন প্যাট্রিসিও। যদিও পর্তুগীজ জাতীয় দলের এই গোলরক্ষকের বিষয়ে পরবর্তীতে উল্ফস বস নুনো এসপিরিতো সান্তো বলেছেন, ‘সে ভালই আছে। তার জ্ঞান আছে এবং ঐ সময় কি ঘটেছিল সে মনে করে বলতে পেরেছে। সে কারনেই চিকিৎসকরা জানিয়েছে সে ভালই আছে। দ্রুতই সে সুস্থ হয়ে উঠতে পারবে।’

এর আগেও এই ধরনের ঘটনায় ক্ষতিগ্রস্থ হয়েছে উল্ফস। গত নভেম্বরে আর্সেনালের সাথে ম্যাচে দুই মৌসুমের দলের সর্বোচ্চ গোলদাতা রাউল জিমিনেজ মাথায় আঘাত পেয়ে এখনো মাঠের বাইরে রয়েছেন। জিমিনেজের অনুপস্থিতিতে নুনো জোতাকেও মিস করেছেন। সেপ্টেম্বরে ৪১ মিলিয়ন পাউন্ডে লিভারপুলে যোগ দিয়েছিলেন জোতা। হাঁটুর ইনজুরির কারনে গত তিন মাস জোতাও লিভারপুলের হয়ে খেলতে পারেননি। যে কারনে এ্যানফিল্ডে তার শুরুটা খুব একটা সুখকর হয়নি। কিন্তু এই উইঙ্গার আশা প্রকাশ করে বলেছেন তার দলে ফিরে আসা মৌসুমের শেষে লিভারপুলকে আরো শক্তিশালী করে তুলবে।

গত সপ্তাহে আরবি লিপজিগকে দ্বিতীয় লেগে ২-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন্স লিগের শেষ আট নিশ্চিত করা দলটির উপরই কাল আস্থা রেখেছিলেন ক্লপ। ম্যাচ শুরু দুই মিনিটের মধ্যে নেলসন সেমেডোকে ফাউলের অপরাধে গোলরক্ষক এ্যালিসন বেকার কোন মতে পেনাল্টির হাত থেকে রক্ষা পান। সফরকারীদের হয়ে দুটি সুযোগ হাতছাড়া করেন সাদিও মানে। যদিও স্টপেজ টাইমে দলের জয়সূচক গোলটিতে অবদান ছিল এই সেনেগালিস তারকার। মোহাম্মদ সালাহ’র সাথে বল আদান প্রদান করে মানে বল বাড়িয়ে দেন জোতার দিকে। লো শটে প্যাট্রিসিওকে পরাস্ত করেন জোতা।

বিরতির পর লিভারপুলকে দেখে মনে হয়েছে এক গোলে এগিয়ে থাকাই তাদের জয়ের জন্য যথেষ্ঠ। এই সুযোগে উল্ফসও বেশ কয়েকবার আক্রমন করেছে। এ্যাডামা ট্রায়োরেকে হতাশ করেন এ্যালিসন, ফ্যাবিও সিলভার দূর্বল হেড আটকাতে কোন কষ্ট করতে হয়নি লিভারপুল গোলরক্ষককে। ম্যাচ শেষের পাঁচ মিনিট আগে সালাহর গোল অফসাইডের কারনে বাতিল হয়ে যায়।

শেষ দিকে সতীর্থের সঙ্গে সংঘর্ষে মাথায় আঘাত পান প্যাট্রিসিও। খেলা বন্ধ থাকে ১০ মিনিটেরও বেশি। শেষ পর্যন্ত স্ট্রেচারে করে মাঠ ছাড়েন তিনি। ‘কনকাশন’ বদলি হিসেবে নামেন জন রুডি। তবে আর কোনো অঘটন না ঘটিয়ে গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে সফরকারী লিভারপুল।

লিগে ২৯ ম্যাচে ১৩ জয় ও সাত ড্রয়ে লিভারপুলের পয়েন্ট হলো ৪৬। সমান ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে ১৩তম স্থানে আছে উল্ফস। ৩০ ম্যাচে ৭১ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে ম্যানচেস্টার সিটি। ২৯ ম্যাচে ৫৭ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে ম্যানচেস্টার ইউনাইটেড। তাদের চেয়ে ১ পয়েন্ট কম নিয়ে তিনে লিস্টার সিটি। ৫১ পয়েন্ট নিয়ে চার নম্বরে আছে চেলসি। ২৮ ম্যাচে ৪৮ পয়েন্ট নিয়ে পাঁচে রয়েছে ওয়েস্ট হ্যাম ইউনাইটেড। সূত্র: বাসস

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts

প্যারাগুয়ের বিপক্ষে ৩-০ গোলে এগিয়ে যুক্তরাষ্ট্র

জুন 13, 2026
ইতিহাস গড়ল কানাডা

ইতিহাস গড়ল কানাডা

জুন 13, 2026
বিশ্বকাপ

এবারের বিশ্বকাপ জিতবে কোন দল জানালেন সেই অর্থনীতিবিদ ?

জুন 12, 2026
Latest News

প্যারাগুয়ের বিপক্ষে ৩-০ গোলে এগিয়ে যুক্তরাষ্ট্র

ইতিহাস গড়ল কানাডা

ইতিহাস গড়ল কানাডা

বিশ্বকাপ

এবারের বিশ্বকাপ জিতবে কোন দল জানালেন সেই অর্থনীতিবিদ ?

বিপর্যস্ত মরক্কো

বিপর্যস্ত মরক্কো, ব্রাজিল ম্যাচের আগে বড় পরিবর্তন

বিশ্বকাপ ফুটবল

বিশ্বকাপ ফুটবলের উন্মাদনায় নগদের বিশেষ কুইজ ও রিচার্জ অফার

Worldcup

বিশ্বকাপ শুরুর দিনেই সংঘর্ষ, ভাঙচুর

Football

বিশ্বকাপে সবচেয়ে বেশি গোল ব্রাজিলের, আর্জেন্টিনা-জার্মানির কয়টি করে

ডিআর কঙ্গো

যুক্তরাষ্ট্রের শর্ত পূরণ করে অবশেষে বিশ্বকাপ মঞ্চে ডিআর কঙ্গো

কোর্তোয়া

বিশ্বকাপের পর অবসর ভাবছেন বেলজিয়ামের কোর্তোয়া

আর্জেন্টিনা

বিশ্বকাপের আগে আর্জেন্টিনার বড় স্বস্তি, ফিট মার্তিনেস

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa