
নিজেদের প্রথম ম্যাচে জিতেছে কলকাতা নাইট রাইডার্সও। সানরাইজার্সকে তারা হারিয়েছে ১০ রানের ব্যবধানে। ১৮৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ১৭৭ রানে থেমে গেছে ডেভিড ওয়ার্নারের দল।
জনি বেয়ারস্টোর ঝড়ো ৫৫ রান এবং মানিশ পান্ডের অপরাজিত ৬১ রানেও জয় এল না সানরাইজার্সের। ব্যাটসম্যানদের পর বল হাতে বোলারদের নিয়ন্ত্রিত পারফরম্যান্সে জয় দিয়েই আইপিএল অভিযান শুরু করল নাইটরা।
শেষ ৬ বলে ২২ হায়দরাবাদের জয়ের জন্য ২২ রান প্রয়োজন ছিল। কিন্তু আন্দ্রে রাসেলের বুদ্ধিমত্তার কাছে হার মানল ডেভিড ওয়ার্নারের দল।
১৮৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় সানরাইজার্স। ১০ রানে হারায় উদ্বোধনী দুই ব্যাটসম্যানকে। ডেভিড ওয়ার্নার করেন ৩ রান। ঋদ্ধিমান সাহা করেন ৭ রান। এরপর ৯২ রানের জুটি বাধেন বেয়ারেস্ট আর মানিশ পান্ডে। এক সময় তো কেকেআরের জয়ই সুদুরপরাহত মনে হচ্ছিল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



