জুমবাংলা ডেস্ক : বর্তমান ইলিশ মৌসুমে বরগুনা জেলায় ইলিশ আহরণ সোয়া লাখ টন ছাড়িয়ে গেছে। এ জেলায় এক বছরে ইলিশের আহরণ বেড়েছে সাড়ে ছয় হাজার টন। ইলিশে যেমন স্থানীয় বাজার ভরপুর তেমনি বরগুনা থেকে সারা দেশেই ইলিশ রপ্তানী হচ্ছে।

বরগুনার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শহীদুল ইসলাম জানিয়েছেন, ইলিশের প্রজননের জন্য বরগুনার দুটি নদী বিষখালী এবং পায়রা খুবই উপযোগী। আগামী ৯ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত এ দুই নদীতে মা ইলিশ তাদের প্রজনন প্রক্রিয়া সম্পন্ন করবে। জেলেদের প্রতি অনুরোধ থাকবে যাতে এসময় জেলেরা মাছ ধরা থেকে বিরত থাকেন।
বরগুনার জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ জানান, জাতীয় মাছ ইলিশকে আরও জনপ্রিয় এবং ইলিশের প্রজনন ক্ষেত্র সংরক্ষণ ও মা ইলিশ রক্ষা করে উৎপাদন বৃদ্ধি করা জন্য বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে ২ অক্টোবর প্রথমবারের মতো উপকূলীয় জেলা বরগুনায় ইলিশ উৎসবের আয়োজন করা হয়েছে। আমাদের ইলিশ সম্পদ বাড়াতে এ উৎসব খুবই ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করছি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



