জুমবাংলা ডেস্ক : জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ কলেজ জীবনে মাছ ধরতে ও ফুটবল খেলতে খুব পছন্দ করতেন। এরশাদসহ আমি প্রায় দিন রংপুরের দর্শনা বিলে মাছ ধরে কলেজ হোস্টেলে সবাই রান্না করে খেতাম। রংপুর কারমাইকেল কলেজে গাছের ছায়ায় বসা নিয়ে প্রায়ই মেয়েদের সঙ্গে ঝগড়া হতো এরশাদের। দেখতে সুদর্শন হওয়ায় মেয়েরা তাকে খুব পছন্দ করতো। ও খুব ভালো ছিলো,কোনো বাজে নেশা ছিলো না তার।

Advertisement
সিগারেটতো দূরের কথা পান পর্যন্ত খেতো না এরশাদ। এভাবেই এরশাদকে নিয়ে কলেজ জীবনের স্মৃতিচারণ করছিলেন তার বন্ধু আজিজার রহমান খেরু মিয়া।

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বড়খাতা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আজিজার রহমান খেরু মিয়া রবিবার বিকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তার বন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের স্মৃতিচারণ করতে গিয়ে কেঁদে ফেলেন। এসময় তিনি বলেন, গত বছর অসুস্থ হওয়ায় রংপুরে গিয়ে এরশাদের সঙ্গে দেখা করে আমি শেষ বিদায় নিয়েছিলাম। কিন্তু আমার আগে সে চলে যাবে এটা বিশ্বাস হয় না।

এরশাদ সর্ম্পকে তার বন্ধু আজিজার রহমান খেরু মিয়া বলেন, এরশাদ ১৯৪৬ সালে ভারতের দিনহাটা থেকে এসে রংপুর কারমাইকেল কলেজে ভর্তি হয়। ওই সময় এরশাদের সাথে আমার বন্ধুত্ব গড়ে উঠে। এরশাদ থার্ড ডিভিশনে মেট্রিক (এসএসসি) পাশ করিছিলেন। এরপর থেকে তার মধ্যে প্রচণ্ড জেদ কাজ করতো। সে ভালো করে লেখাপড়া শুরু করে এবং ইন্টারমেডিয়েট ফাস্ট ডিভিশনে (এইচএসসি) পাশ করে। কলেজ পড়া অবস্থায় তার সেনাবাহিনীর প্রতি বিশেষ দুর্বলতা কাজ করতো। ভালো ফুটবল খেলতো সে কারণে তাকে অনেকেই রংপুর টাউন ক্লাবের হয়ে ফুটবল খেলার জন্য খেলোয়াড় হিসেবে ভাড়া করে নিয়ে যেত।

খেরু মিয়া বলেন, এরশাদের মাঝে প্রচণ্ড মানবতা কাজ করতো। ১৯৪৮ সালে এরশাদসহ আমরা তিন বন্ধু এক রুমে ছিলাম। হঠাৎ কুড়িগ্রামের এক ছোট ভাই এসে আমাদের রুমে থাকতে চায়। আমরা দুই বন্ধু প্রচণ্ড বিরোধিতা করলেও এরশাদ সেই ছোট ভাইকে রুমে থাকতে দেয়। তার মাঝে কোনো লোভ-লালসা কাজ করতো না। আমি দেখেনি। সে মাছ ধরে নিজের হাতে রান্না করে কলেজের হোস্টেলের সবাইকে খাওয়াতো। ওর খরচের হাতও খুব বড় ছিলো। লালবাগেরহাটে হোস্টেলে বাজার করতে প্রায়ই নিজের পকেট থেকে টাকা খরচ করতো এরশাদ।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google