Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় ঝুঁকিপূর্ণ এলাকার সকলকে আশ্রয়কেন্দ্রে যাওয়ার নির্দেশ : প্রতিমন্ত্রী
জাতীয় বিভাগীয় সংবাদ স্লাইডার

ঝুঁকিপূর্ণ এলাকার সকলকে আশ্রয়কেন্দ্রে যাওয়ার নির্দেশ : প্রতিমন্ত্রী

By জুমবাংলা নিউজ ডেস্কNovember 9, 20192 Mins Read

জুমবাংলা ডেস্ক: ঝুঁকিপূর্ণ এলাকার সকলকে আশ্রয়কেন্দ্রে যাওয়ার নির্দেশনা দিয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান জানিয়েছেন, প্রবল ঘূর্ণিঝড় ‘বুলবুল’ মোকাবিলায় প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। খবর ইউএনবি’র।

আশ্রয়কেন্দ্র
ফাইল ছবি

শনিবার সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে প্রতিমন্ত্রী জানান, শনিবার বিকালে উপকূল অতিক্রম করতে যাওয়া ‘ঘূর্ণিঝড় বুলবুল’ এর ক্ষয়ক্ষতি মোকাবিলায় প্রয়োজনীয় প্রস্তুতি নেয়ার জন্য ইতিমধ্যে সংশ্লিষ্ট ১৩টি উপকূলীয় জেলায় কর্মরত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে।

সেই সাথে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও সিপিপির সকল কর্মকর্তা-কর্মচারীর তিন দিনের ছুটি বাতিল করা হয়েছে, বলেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, উপকুলীয় অঞ্চলের মানুষজন ও তাদের গবাদিপশু যেন নিরাপদে ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্রে যেতে পারে সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হয়েছে।

Advertisement

সকল জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারকে দুর্গম এলাকা থেকে জনগণকে আশ্রয়কেন্দ্রে আনার জন্য নৌকা, ট্রলারসহ প্রয়োজনীয় যানবাহনের ব্যবস্থা করার জন্য নির্দেশ দেয়া হয়েছে, জানান প্রতিমন্ত্রী এনামুর রহমান।

প্রতিমন্ত্রী বলেন, ৪১টি উপজেলার মোট ৫৫ হাজার ৫১৫ জন স্বেচ্ছাসেবক ঘূর্ণিঝড়ের আগাম সতর্ক বার্তা প্রচার করছে।

তিনি বলেন, ইতিমধ্যে উপকূলীয় ৭টি জেলা খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, বরগুনা, পটুয়াখালী, ভোলা এবং পিরোজপুরে মোট ১৪ হাজার শুকনো খাবারের প্যাকেট, নগদ ৭০ লাখ টাকা এবং ১৪শ’ মেট্রিক টন চাল বরাদ্দ দেয়া হয়েছে।

এছাড়াও যেকোন পরিস্থিতি মোকাবিলায় সশস্ত্র বাহিনীকে প্রস্তুত থাকা ও প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার নির্দেশ দেয়া হয়েছে বলেও জানান তিনি।

fXinmwalink@tg
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
ইউএনও

আপনার মতো বহু ইউএনওকে লাথি দিয়ে বের করতে পারি

August 14, 2026
mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

August 3, 2026
Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

August 3, 2026

Latest News

ইউএনও

আপনার মতো বহু ইউএনওকে লাথি দিয়ে বের করতে পারি

mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

Harano

হারিয়ে যাওয়া বান্ধবীকে খুঁজতে শহরজুড়ে পোস্টার

ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

নিষিদ্ধ ঘোষিত লালমনিরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

ইউএনও

চরফ্যাশনে খাল পুঃনখনন শেষে রাষ্ট্রীয় কোষাগারে ১ কোটি ২ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

রাজস্ব

নগদ থেকে সাড়ে ১৮ কোটি টাকার রাজস্ব পেল ডাক বিভাগ

Manikganj

হিন্দু সেজে মন্দিরে চুরির চেষ্টা, দুই নারী আটক

গরুর মাংস

রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa