Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা টেন্ডুলকার-পন্টিং-ক্লার্কদের টপকে গেলেন রুট
ক্রিকেট (Cricket) খেলাধুলা

টেন্ডুলকার-পন্টিং-ক্লার্কদের টপকে গেলেন রুট

By জুমবাংলা নিউজ ডেস্কDecember 18, 20212 Mins Read

স্পোর্টস ডেস্ক: ইংল্যান্ডের অবস্থা সুবিধার নয় অ্যাশেজের দ্বিতীয় টেস্টেও। প্রথম ইনিংসে অনেক ব্যবধানে পিছিয়ে তারা অলআউট হওয়ার পথে। এর মাঝেই নতুন রেকর্ড গড়েছেন ইংল্যান্ডের অধিনায়ক জো রুট। টেস্টে এক বর্ষপঞ্জিতে সর্বোচ্চ রানের হিসেবে বিশ্ব ক্রিকেটের সেরা সাবেক তারকা ভারতের সুনীল গাভাস্কার-শচীন টেন্ডুলকার এবং অস্ট্রেলিয়ার রিকি পন্টিং ও মাইকেল ক্লার্ককে টপকে গেলেন জো রুট।

টেন্ডুলকার-পন্টিং-ক্লার্কদের টপকে গেলেন রুট
ফাইল ছবি

অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাডিলেডে চলমান অ্যাশেজ সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে আজ, ৬২ রানে আউট হন রুট। এই ইনিংসের মাধ্যমে  গাভাস্কার-টেন্ডুলকার-পন্টিং-ক্লার্কদের টপকে যান রুট।

এই ইনিংস খেলতে নামার আগে এ বছর টেস্টে রুটের রান ছিলো ২৫ ইনিংসে ১৫৪৪। ৬২ রানের ইনিংস খেলার পর রুটের রান গিয়ে দাঁড়ালো ১৬০৬। এতে পেছনে পড়লেন গাভাস্কার-টেন্ডুলকার-পন্টিং-ক্লার্ক।

২০০৫ সালে পন্টিং ২৮ ইনিংসে ১৫৪৪ রান, ১৯৭৯ সালে গাভাস্কার ২৭ ইনিংসে ১৫৫৫ রান, ২০১০ সালে টেন্ডুলকার ২৩ ইনিংসে ১৫৬২ রান এবং ২০১২ সালে ক্লার্ক ১৮ ইনিংসে ১৫৯৫ রান করেছিলেন।

Advertisement

এক বর্ষ পঞ্জিতে টেস্টে সর্বোচ্চ রানের বিশ্ব রেকর্ড পাকিস্তানের মোহাম্মদ ইউসুফের দখলে। ২০০৬ সালে ১১ ম্যাচের ১৯ ইনিংসে ১৭৮৮ রান করেছিলেন ইউসুফ।

ইউসুফের বিশ্ব রেকর্ড ভাঙ্গার সুযোগ আছে রুটের সামনে। কারন অ্যাডিলেডে দিবা-রাত্রির টেস্টে এখনও এক ইনিংস ব্যাট করবেন রুট। আর ২৬ ডিসেম্বর থেকে এ বছরের শেষ টেস্ট খেলতে নামবেন রুট।

তাই ইউসুফের বিশ্ব রেকর্ড ভাঙ্গতে হলে এ বছর বাকী তিন ইনিংসে ১৮৩ রান করতে হবে রুটকে।

fXinmwalink@tg
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
Messi

‘আর্জেন্টিনাবিরোধী প্রচারণায় টাকা ঢেলেছে ব্রাজিলসহ আরও দুই দেশ’

July 30, 2026
তেবাস

ফুটবলকে ধ্বংস করছে ফিফা : তেবাস

July 22, 2026
ইয়ামাল

ফাইনাল শেষে মেসি কি বলেছেন, জানালেন ইয়ামাল

July 21, 2026

Latest News

Messi

‘আর্জেন্টিনাবিরোধী প্রচারণায় টাকা ঢেলেছে ব্রাজিলসহ আরও দুই দেশ’

তেবাস

ফুটবলকে ধ্বংস করছে ফিফা : তেবাস

ইয়ামাল

ফাইনাল শেষে মেসি কি বলেছেন, জানালেন ইয়ামাল

Card

লাল কার্ডের পর মুখ খুললেন এনজো

আজকের লামিনে ইয়ামাল

এক অদম্য মুসলিম নারীর ত্যাগেই আজকের লামিনে ইয়ামাল

Messi Ballon

বিশ্বকাপ না জিতেও কি ব্যালন ডি’অর জিততে পারবেন মেসি? জানাল কর্তৃপক্ষ

স্প্যানিশ বীরেরা

সোনালী ট্রফি নিয়ে মাদ্রিদে পা রাখলো স্প্যানিশ বীরেরা

২০৩০ শতবর্ষী বিশ্বকাপ

২০৩০ শতবর্ষী বিশ্বকাপ কবে, কোথায় অনুষ্ঠিত হবে? যা জানা গেল

আর্জেন্টিনা

মেসির রহস্যময় নীরবতায় সংশয়ে পুরো আর্জেন্টিনা!

প্রেসিডেন্টের জাতীয় ছুটি ঘোষণা

মেসিদের বিশ্বসেরা বলে আর্জেন্টিনার প্রেসিডেন্টের জাতীয় ছুটি ঘোষণা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa