Advertisement

স্পোর্টস ডেস্ক : উপলক্ষ্যটা তৈরি হয়েছিল আফগানিস্তানের বিশ্বকাপ ব্যর্থতার ঠিক পরপরই, যখন তিন ফরম্যাটের অধিনায়কত্ব দেয়া হয় তরুণ লেগস্পিনার রশিদ খানের কাঁধে। বাকি ছিলো কেবল আনুষ্ঠানিকতা। যা হয়ে গেল আজ (বৃহস্পতিবার) বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্টে টস করতে নামার সঙ্গে সঙ্গেই।

ক্রিকেটের অভিজাত ফরম্যাটে অধিনায়কত্ব করা সর্বকনিষ্ঠ ক্রিকেটার এখন আফগানিস্তানের রশিদ খান। তার এ রেকর্ডের সঙ্গে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেল বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসানের নামও। কেননা ‘সর্বকনিষ্ঠ অধিনায়ক’ রশিদের সঙ্গে প্রথম টস করা অধিনায়ক যে বাংলাদেশের সাকিবই।

টেস্ট ক্রিকেটে সর্বকনিষ্ঠ অধিনায়কদের তালিকা

এ কীর্তি গড়ার পথে রশিদ ভেঙে দিয়েছেন প্রায় দেড় দশক আগে গড়া জিম্বাবুয়ের তাতেন্দা টাইবুর করা রেকর্ডটি। ২০০৪ সালে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টে যখন টস করতে নামেন টাইবু। তখন তার বয়স মাত্র ২০ বছর ৩৫৮ দিন। আর আজ টস করার সময় রশিদের বয়স টাইবুর চেয়ে ৮ দিন কম, ২০ বছর ৩৫০ দিন।

সর্বকনিষ্ঠ অধিনায়কদের তালিকায় রয়েছে বাংলাদেশেরও দুইজনের নাম। ২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে মাত্র ২২ বছর ১১৫ দিন বয়সে অধিনায়কত্ব করেছিলেন সাকিব। তিনি রয়েছেন এ তালিকার ছয় নম্বরে। তালিকার দশ নম্বর নামটি সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুলের। ২০০৭ সালে শ্রীলঙ্কার বিপক্ষে ২২ বছর ৩৫৩ দিন বয়সে টস করেছিলেন আশরাফুল।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.