ফাইল ছবি
Advertisement
স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি ক্রিকেটে প্রথমবারের মতো নিউজিল্যান্ডকে হারিয়ে ইতিহাস সৃষ্টি করেছে বাংলাদেশ ক্রিকেট দল। পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ব্ল্যাকক্যাপদের ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে টাইগাররা। জয়ের পর বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।

বুধবার (১ সেপ্টেম্বর) মিরপুরে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ বাংলাদেশ সহজেই ৭ উইকেটে হারিয়েছে নিউজিল্যান্ডকে। বোলিং ও ফিল্ডিংয়ে অসাধারণ নৈপুণ্য দেখিয়ে বাংলার দামাল ছেলেরা নিউজিল্যান্ডকে ৬০ রানে অলআউট করে। ৬১ রানের লক্ষ্যে খেলতে নেমে ৩০ বল হাতে রেখে মাত্র ৩ উইকেট হারিয়ে সহজ জয়ে সিরিজে শুভ সূচনা করেছে।

ম্যাচ শেষে এক অভিনন্দন বার্তায় বাংলাদেশ ক্রিকেট দলের সকল খেলোয়াড়, কর্মকর্তা, কোচসহ সংশ্লিষ্ট সকলকে প্রাণঢালা অভিনন্দন জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। তিনি বলেন, ‌’বাংলাদেশের সোনার ছেলেরা দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে সিরিজের প্রথম ম্যাচ জিতেছে। আশা করি সিরিজের বাকি ম্যাচগুলোতেও সাফল্যের এ ধারাবাহিকতা বজায় থাকবে।‌’

এদিন টস জিতে ব্যাট করতে নেমে পুরোপুরি ব্যাটিং বিপর্যয়ে পড়ে সফরকারী নিউজিল্যান্ড। দলের খাতায় মাত্র ৯ রান যোগ করতেই ৪ উইকেট হারায় দলটি। শেষ পর্যন্ত পুরো ২০ ওভার ব্যাট করতে পারেনি তারা। গুটিয়ে যায় তার আগেই। তবে ব্যাটিংয়ের শুরুতে বাংলাদেশ দল দুই ওপেনারকে হারালেও জয় পেতে খুব একটা বেগ পেতে হয়নি। সিরিজের প্রথম ম্যাচ জিতে ১-০‌’তে এগিয়ে গেছে মাহমুদউল্লাহবাহিনী। এই ম্যাচে ম্যাচসেরা হয়েছেন সাকিব আল হাসান।

এর আগে নিউজিল্যান্ডের বিপক্ষে এই ম্যাচের আগ পর্যন্ত ১০টি টি-টোয়েন্টি ম্যাচের কোনোটিতেই জয় ছিল না বাংলাদেশের।

চলতি সিরিজে বাংলাদেশের সামনে আছে দারুণ সুযোগ। যদি নিউজিল্যান্ডকে ৩-২ ব্যবধানে হারাতে পারে তবে টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে সাত নম্বরে উঠবে বাংলাদেশ। তার থেকেও বড় কথা, নিউজিল্যান্ডকে যদি বাংলাদেশ দল হোয়াইটওয়াশ করতে পারে, তাহলে র‌্যাংকিংয়ের ইতিহাসে প্রথমবারের মতো টাইগাররা উঠে আসবে ৫ নম্বরে।

সিরিজের বাকি ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ৩, ৫, ৮ এবং ১০ সেপ্টেম্বর। সবগুলো ম্যাচই মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে গড়াবে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.